অব্যক্ত কিছু

 

বুজিয়েছো কংকাল শরীর

হৃদয়হীনতা বলে কিছু নেই

সকলি ঠিক

প্রমান রেখেছো প্রাপ্তির নিষ্ঠুরতা

অতঃপর বোধগম্যতায় হাজির-

নেই প্রেম।

 

খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি

হাজার রাত পেরিয়ে

এক জমাট কস্ট হবো

গোপন গভীর কোন এক রাতে   

প্রলয়কান্ড ঘটিয়ে যাবো ।

 

প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই

হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।

 

বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে

সূর্যটা এনেই দিলে!

পুড়ে যেতে যেতে

শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।

মোট পড়েছেনঃ ৮৮৭জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

    1. প্রতিঘাত কিন্তু করতে চাইনা , শেষ উত্তাপটুকু আসলে প্রতিঘাত নয় , নীরব ভালোবাসাই … ধন্যবাদ শুভ কামনা জানবেন 🙂

  1. কষ্ট না পেলে
    ভাল ভসা জমে।
    কষ্ট আর ভাল্ভাসা যে একে
    অপরের পুরক।
    জীবনে ভালবেসে
    আসে যেমন আনন্দ
    তেমনি আসবে কষ্ট। ……………………।। ভাল লাগল

  2. অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ অনেক অনেক দিন পর।
    লেখায় শ্রাবণ কথন টের পাওয়া যায় ।

    এত্ত এত্ত দিন কোথায় ছিলেন ?

    1. প্রলয় ঘটাব তার মনে , তার উপলব্দিতে … আর শেষ উত্তাপে তো দগ্ধ করবো না , ওটা আসলে ভালবার উষ্ণতা বুঝাতে চেয়েছি 🙂 অনুপ্রেরণা পেলাম ধন্যবাদ

  3. প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই
    হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।….বাণীবদ্ধ রূপ আমাকে করেছে সান্দ্রতায় নিমজ্জিত।। (3

মন্তব্য করুন