অনু কথা-১

প্রিয় অনু,

ঐ যে, উড়ে যাওয়া শান্তির প্রতীক সাদা পায়রাটি দেখেছো?

তার পায়ে বাঁধা প্রযুক্তির মতোই শান্তি আজ প্রযুক্তি বন্দি…

পায়রাটি জানে না নিজের শ্বেত শুভ্রতা নিয়ে উড়াল দিয়েছে বটে,

তবে শান্তিকে বেঁধে নিয়েছে নিজেরই অজান্তে নিজেরই মুক্ত ডানায়!

মোট পড়েছেনঃ ১,০১৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. পায়রার পায়ে চিরকূট বেঁধে আগেকার দিনে বার্তা পাঠাতো। হয়তো প্রিয়তমা, বা দূরদেশে থাকা পরিজনকে। আর এখন??? এখন রাখা হয় গোপন লেজার বীম… শান্তির বার্তা প্রেরণের জন্যে মহাকাশে মীর রাখা হয়েছে, আর এখন তা দিয়েই নজরদারি… প্রযুক্তি আমাদের আলস্য দিয়েছে, কেড়ে নিয়েছে শান্তি…

      আমার ভালো লাগছে লেখা নিয়েই এখানে কথা হচ্ছে দেখে। আপনাদের সবাইকেই ভালো লাগছে। ধন্যবাদ। 🙂

    1. আমরা তাই ভাবি যা দেখি, আমরা তাই কল্পনা করি যা আমাদের শোনা, আমরা তাই লিখি যা আমরা আমাদের কল্পনাতে ভাবি… নিশ্চয়ই কেউ শিশিরের কণার মাঝে নিজের কল্পনার ভাবনাকে খুঁজে পাবে ^_^ 🙂

  1. হুম্মম কবিতা পড়ে প্রাচীন কালের কথা মনে পড়ে গেল 🙂 আমার সব সময় ই অবাক লাগে ওরা চিনত কি করে যাকে বার্তা পাঠানো হচ্ছে ;?

    সুন্দর কবিতা (y)

    1. কি করে চিনতো তা আমিও জানি না। তবে মানুষ নিজের মানুষকে কি করে খুঁজে পায় সেটাও জানি না… :p

      থ্যাঙ্কু লাল্টু ড্রথি -{@

মন্তব্য করুন