অপেক্ষার বেশ্যাবৃত্তি

আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর,
যে মনে অন্য ছোঁয়া গ্রহণ করে; সে মনের আরাধনাতে
অপেক্ষার বেশ্যাবৃত্তিতে কাটবে কালের আঁধার।
‘যদি’ ‘মতো’ ‘জানতেম’ হয়ে যায় রোদেলা দিনে কুয়াশা,
সব কিছুই ফুরোবে; শুধু অধিকারটুকু থেকে যাবে অসূয্যার্স্পশী ছায়া হয়ে,
আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে
অধিকারের এক চিকন সূতো নিয়ে।

মোট পড়েছেনঃ ৯৪৮জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

    1. “আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর,
      আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে
      অধিকারের এক চিকন সূতো নিয়ে।”

      প্রথম আর শেষ দু’লাইন… @শূন্য ভাইয়া

মন্তব্য করুন