মোবাইল ফটোগ্রাফি (পর্ব ০২) মাইক্রো লেন্স তৈরী

কেমন আছেন সবাই ?

নতুন প্রযেক্ট নিয়ে ব্যাস্ত থাকায় এই পোষ্ট টি দিতে একটু দেরী হল । আমার মতো যাদের ফটোগ্রাফি নেশা তাদের জন্যই এই পোষ্ট । মোবাইলে মাইক্রো ফটোগ্রাফি আপনাকে এনে দেবে ছবি তোলার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা ।তাছাড়া নিজের হাতে তৈরী জিনিস ব্যাবহারের মজাই আলাদা । তবে চলুন শুরু করি । আপনাদের কাজের সুবিধার্থে প্রতিটি আইটেম এর সাথে বিস্তারিত লিংক দেয়া আছে ।

প্রয়োজনীয় মালামাল
১) ডোর ভিউয়ার ( যে কোন হার্ডওয়্যারের দোকানে পাবেন ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ) ।
২) মোবাইলের বাদ দেয়া ব্যাক কভার । (অবশ্যই আপনার মোবাইলের উপযোগী হতে হবে )
৩) DENDRITE অথবা এজাতীয় আঠা ( ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন )
৪) রেত ( কাটার জন্য , আপনি এখানে অভিজ্ঞ কারও সাহায্য পরামর্শ নিতে পারেন । আমি নিজেই করেছিলাম । এটা কাঠ মিস্ত্রী দের কাছে পাবেন )
৫) বুদ্ধি 😀 (এটার জন্য তো আমি আছিই , কাজ শুরু করুন । কোন কিছু না বুঝলে কমেন্টে আলোচনা করবো )

( পোষ্টের শেষে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও দেয়া আছে ওটা দেখে নিতে পারেন )

কাজের ধাপ
১) প্রথমে ডোর ভিউয়ার টি প্যাচ খুলে ফেলুন এবং রেত দিয়ে সামনের অংশ কেটে ফেলুন। কাটার পর ডোর ভিউয়ারের মধ্যে চারটি লেন্স পাবেন । এর মধ্যে থেকে একটা লেন্স ম্যাগনিফাইনিং গ্লাসের মত । আমরা ওটা নিয়ে কাজ করব ।

২) এখন আপনার মোবাইল অনুযায়ী ব্যাক কভার নিন । আমার কাছে পুরনো ব্যাক কভার ছিল নতুন কেনা লাগেনি । মনে রাখবেন আপনার লেন্স টা যত বড় হবে আপনি ফোকাসিং এরিয়া তত কম পাবেন । তবে সবচেয়ে ভাল হল ক্যামেরার সাইজের লেন্স ব্যাবহার করা । এখানে উল্লেখ্য আপনার মোবাইলের ক্যামেরা কমপক্ষে 8MP এবং অটো ফোকাসিং থাকতে হবে ।

৩) এবারে আপনার মোবাইলে ব্যাক কভার টি লাগিয়ে নিন । লেন্সটি ক্যামেরা বরাবর একদম মাঝখানে বসায়ে স্থির করুন । এবং লেন্স টি আঠা দিয়ে ব্যাক কভারের সাথে লাগিয়ে দিন ।

আঠা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

এবারে নিজের তৈরী এই মাইক্রো লেন্স টি নিয়ে শুরু করেদিন মাইক্রো ফটোগ্রাফি ।

s (1) s (14)

 

প্রয়োজনে এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিন ।

ধন্যবাদ সবাইকে । :=  :=

মোবাইল ফটোগ্রাফি (পর্ব ০১)

মোট পড়েছেনঃ ৫,১৮৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. এক ছোটোভাই বলেছিলো আমার ওয়ালটন এস টু’র জন্য মাইক্রো লেন্স বানিয়ে দেবে। এরপর একদিন রাগের মাথায় সেই ফোন আছাড় দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিলাম। আমার মাইক্রো লেন্স আর মাইক্রো ফটোগ্রাফির শখের দাফন হয়ে গেলো। ;(
    এই পোস্ট দেখে কবরে শায়িত শখের ভুত নড়াচড়া শুরু করেছে। 😀

  2. খুবই উপকারী পোষ্ট। এত সহজ আর অপ্ল খরচে মাইক্রো লেন্স! লেন্সে আঠা সাবধানে লাগাতে হবে, লেন্সের উপরে আঠা লেগে গেলে ছবি ঝাপসা আসতে পারে। প্রিয়তে নিলাম ভাইয়া।

মন্তব্য করুন