ফেল সমাচার

গত কদিন ধরে খুব দৌড়ের উপরে ছিলাম। আম্মা লাঠি হাতে তাড়া দিয়া ” অন দ্যা ওয়ে” করে রাখছে। ঘটনাটা খোলাসা করি। এটা ১ তারিখের কাহিনী।সেকেন্ড ইয়ার ফাইনালের রেজাল্ট দিছে। আমি রেজাল্ট নিয়ে সবে বাড়িতে ঢুকতেছি। সামনে আম্মা। আমি বললাম “আম্মা আজ রেজাল্ট দিছে”। আম্মা বলে “কি রেজাল্ট “। আমি বলি “খুব ভালো না”। আম্মা বলে [বিস্তারিত ফেল সমাচার]

আমার স্মৃতিময় ফেল সমূহ

আমি মোটামুটি টাইপ স্টুডেন্ট। স্কুল বা কলেজ লাইফে আমি কোন সময় খুব ভালো স্টুডেন্ট হইতে পারি নি। আবার ফাইনাল পরীক্ষায় কোন দিন ফেল করার রেকর্ড ও নাই। আমার লাইফে ফেল বলতে ক্লাস এইট এ থাকতে একবার ইংরেজি ক্লাসটেস্ট পরীক্ষাতে ২০ এর মধ্যে ০০ পাইছিলাম। সে দিন লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করে ছিলো। [বিস্তারিত আমার স্মৃতিময় ফেল সমূহ]