ক্লান্ত, শ্রান্ত আমি, সাথে বিষণ্ণ গোধূলিবেলা আঁকাবাঁকা পথের দু'ধারে গোলাপি কৃষ্ণচূড়া লালচে-নীলচে মিশেলে আকাশ, আলো আঁধারির খেলা আচমকা পিছনে ফিরে দেখি, ঠায় দাঁড়িয়ে তুমি হ্যাঁ, সেই তুমি, চোখে যার নির্ঘুম ছুঁয়ে যাওয়া ক্লান্তি রাজ্যের বিস্ময়, বিস্মিত শিহরিত বিমোহিত আমি অসহায় কণ্ঠস্বরে বলি, এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে রেখে [বিস্তারিত]