ক্লান্ত, শ্রান্ত আমি, সাথে বিষণ্ণ গোধূলিবেলা
আঁকাবাঁকা পথের দু’ধারে গোলাপি কৃষ্ণচূড়া
লালচে-নীলচে মিশেলে আকাশ, আলো আঁধারির খেলা
আচমকা পিছনে ফিরে দেখি, ঠায় দাঁড়িয়ে তুমি
হ্যাঁ, সেই তুমি, চোখে যার নির্ঘুম ছুঁয়ে যাওয়া ক্লান্তি
রাজ্যের বিস্ময়, বিস্মিত শিহরিত বিমোহিত আমি
অসহায় কণ্ঠস্বরে বলি, এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ
কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে
রেখে যাবে শুধুই ক্ষত, দগদগে এক মহাকাল দীর্ঘস্থায়ী ক্ষত__।
মোট পড়েছেনঃ ৭২৪জন
আজ পড়েছেনঃ ০জন
হ্যাঁ শুধুই ক্ষত এ দেহমনে
ধন্যবাদ…
অসাধারণ (y)
ক্ষত হীন জীবন আর মেঘহীন আকাশ কোনটিই পরিপূর্ণতা দিতে পারে না সৌন্দর্য্যের।
সুন্দর বলেছেন… ভাল থাকবেন।
যেখানে জীবনের ছন্দ সেখানে আবার ক্ষত স্হান।এটাই জীবন। (y)
জীবন কাটুক ক্ষতহীন।
এ যে যন্ত্রণা মহা যন্ত্রণার কাব্য ।
যন্ত্রণাহীন থাকুন… ভাল থাকুন।
রাস্তা আমার পছন্দ হয়েছে ……………………।।
এ রকম একটা রাশ্তায় হাটার মজাই আলাদা আর সাথে যদি মনের মানুষ থাকে তাহলে তো কথাই নাই …।।
অসাধারণ
এ রাস্তা আমার বাড়ির ধারে। হেঁটে আসুন কল্পনায় মনের মানুষকে সঙ্গে নিয়ে।
” এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ
কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে
রেখে যাবে শুধুই ক্ষত, দগদগে এক মহাকাল দীর্ঘস্থায়ী ক্ষত — ” অসাধারণ এবং সত্য উপলব্দি ।
ধন্যবাদ এমন কবিতা শেয়ারের জন্য —
বাস্তবতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়… ধন্যবাদ।
সুন্দর কবিতা শেষ লাইনটি অসাধারণ।
অসাধারন ভাল থাকুন। ধন্যবাদ অশেষ।
আমিও বলি শেষ লাইনটি সত্যিই অনেক সুন্দর ।
ধন্যবাদ… -{@
ভাল লিখেছিস রে,
তুই এই প্রথম এলি আমার ঘরে… :T ভাল থাকিস সবসময়।
অনেক ভালো লাগলো …
ধন্যবাদ… ভাল থাকবেন।
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে। কবিতা পড়ে এই কলি গুলি মনে পরলো।
এটা আমারও খুব ভালোলাগা একটি গান। ধন্যবাদ।