কৃষকের কৃষি ঋন: বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক বা কৃষি ব্যাংককে বলা হয় কৃষকের ব্যাংক। যারা নাকি সর্বদা কৃষক সেবায় নিয়োজিত। কৃষক উন্নয়নের জন্য তাদের বিভিন্ন সেক্টর যেমন- মৎস্য চাষ, গাভী পালন, ছাগল পালন, মৌসুমী ফসল যেমন- আলুসহ অন্যান্য এ জাতীয় সবজি চাষের জন্য লোন দিয়ে থাকেন। একজন কৃষক তার জমির দলিল ব্যাংকের কাছে জমা রেখে [বিস্তারিত]

এ বর্ষায়

প্রদীপ চক্রবর্তী ১৮ মে ২০২১, মঙ্গলবার, ০৭:৩৭:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য
তুমি চলে যাওয়ার পর থেকে এখনো অব্ধি কেউ ফিরে থাকায় নি। একবারও অপলক দৃষ্টিতে চেয়ে দেখেনি আমার দু - চোখের ভাষা। একে একে আকাশের মেঘপুঞ্জ ক্রমাগত দূর চলে যায়। শ্রাবণের বারিধারার মতো করে দিনভর বৃষ্টি! অজস্র গাছের পাতা নুয়ে আছে। অথচ বর্ষার বাঁধ ভাঙা ঢেউ চারদিকে জুড়ে। কবিতারা সেই কবে ছুটিতে গিয়েছে। এখনো ফেরেনি। তুমি [বিস্তারিত]

মেঘকুমারী

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৮ মে ২০২১, মঙ্গলবার, ০২:৩৭:৩১অপরাহ্ন ছড়া ৬ মন্তব্য
মেঘ কুমারী, মেঘ কুমারী তোর বাড়ি কই, স্বপ্নে আমি দেখেছি তোরে তুই আমার সই। আমার বাড়ি আসিস যদি বসতে দেব পিড়ে, শরতকাল তোকে নিয়ে ঘুরব আমি কাশফুলের ভীড়ে। আমার বাড়ির আতা ডালিম তোকে দিব খেতে, চলে যেতে চাইলে তুই আমি যাব সাথে । গগন জুড়ে ভেসে বেড়াস নানা রঙের বেশে, তা আমি দেখি ওরে দিনের [বিস্তারিত]
সাংবাদিক রোজিনা ইস্যুতে কে ভুল কে সঠিক সে বিতর্কে যেতে চাইনা। রোজিনা আপার পাস ছিলো সচিবালয়ে প্রবেশের। তাকে গোপনে এতকিছু করতে হবে কেন? সরকারি নথি পর্যন্ত পৌঁছানো চাট্টিখানি কথা নয়! এবং এটি অবশ্য অপরাধ। আমরা সবাই রোজিনা আপার প্রতি মানবিকতা/অমানবিকতার প্রশ্নটিকে হাইলাইট করছি। কিন্তু যে সোর্সের সাহায্য তিনি পাচ্ছিলেন সেই সোর্সটি কে, তাকে কেন ফ্রন্টএন্ডে [বিস্তারিত]

ধানসিড়ি নদীটির বাঁকে

ছাইরাছ হেলাল ১৮ মে ২০২১, মঙ্গলবার, ০৯:৪৩:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
  উঠি উঠি সকাল-না, প্রচণ্ড সকালে জানলার ধার ঘেঁসে দাঁড়িয়ে আছি, ঈষৎ বাঁকা বাঁকা হয়ে, তির্যক সূর্যালোক এড়িয়ে যাব এমন ভাবনা ভেবে ভেবে; সুস্থির শান্ত অহেতুক মিষ্টি মিষ্টি আলাপচ্ছলতা, হাল্কা আগুনে-আঁচ পাশ কাটিয়ে, প্রচ্ছন্ন আম গাছের ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটিকে দেখতে পাচ্ছি চুন চুন করে ভেসে আসা গন্ধে গন্ধে; পাল্টে যাওয়া গতকাল; আজ নূতন [বিস্তারিত]
তিয়াত্তর দিন পর বাবার চিঠি পেলেন সোলেমান খন্দকার। তিন মাসের তাবলীগ সফরে বেড়িয়ে সোলেমান খন্দকারের বাবা শাহাদাৎ খন্দকারের এটাই প্রথম চিঠি, চিঠিতে পরিবারের কুশলাদি জানতে চেয়ে নিজের আর্থিক সংকট ও বর্তমান অবস্থান নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে আছেন টাঙ্গাইলের কোন এক মসজিদে। চিঠিতে আরো উল্লেখ আছে আগামী মাসের অমুক তারিখে তাদের তাবলীগ দল কাকরাইল মসজিদে পৌঁছাবেন [বিস্তারিত]

সর্বনেশে হাঁচি

আরজু মুক্তা ১৭ মে ২০২১, সোমবার, ০৩:০১:৫৪অপরাহ্ন রম্য ২৫ মন্তব্য
আগে মহাসমারোহে হাঁচি দিয়ে বলা যেতো, " যাহা দিলাম উজাড় করিয়াই দিলাম ! " আর এখন ভাইরে, হাঁচিতেও হিসাব নিকাশ। কোথায় দিলাম, কেমনে দিলাম, তাও ভাবতে হয়। আশেপাশের মানুষের সাথে হাঁচির সম্পর্ক এখন দা কুড়াল। আগে তো সর্দিকাশি বা জ্বর হলে, পানিতে ৮/১০ টা ডুব কিংবা সাঁতার দিয়ে রোদে দাঁড়িয়ে গা মুছতে মুছতে জ্বর চলে [বিস্তারিত]

প্রাণ পাখি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ মে ২০২১, সোমবার, ১১:৪৬:০৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
হায় প্রাণ পাখি, তুমি তো একদিন  চলে যাবে, চলে যাবে আমার এই চঞ্চল পিঞ্জিরা ছেড়ে। তখন আমি পড়ে রব হরিৎ দূর্বাঘাসের উপর, ক্লান্ত দুপুরে মাঠে ভিতর জীর্ণ শীর্ণ অবস্থায়। শত চেষ্টা করে কেউ প্রাণ পাখি প্রতিস্থাপন করতে পারবে না, আধুনিক সভ্যতার যুগে। হায় পাখি, তুমি একবার চলে গেলে, না আস তাতে আবার তাতে ফিরে। জনম জনম সাধনা [বিস্তারিত]

ঈদ

আলমগীর সরকার লিটন ১৭ মে ২০২১, সোমবার, ১০:৫২:২৭পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
সবাই বলছে সুবাস ঘ্রাণে ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ- শুধু আমার ঈদ কোথায়? কোন সে সুরের ঘ্রাণে; মন বন্ধি- ঘর বন্ধি- বন্ধি আলো- বাতাস; উঠান জুড়ে পায়ে- পায়ে ঈদ যে আমায়! তারার জ্বল ছল চাঁদের ফাঁকে বলো না ভাই ঈদ মোবারক ঈদ- আমার গায়ে হোক না তোমার মাটির ছোঁয়া ঈদ- দুচোখ আমার ঈদ দেখে না [বিস্তারিত]

কবিতার স্বর্ণলতা

ছাইরাছ হেলাল ১৭ মে ২০২১, সোমবার, ০৯:১৮:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  শান্ত-সুনসান-সুন্দর রোদ-চঞ্চল নিরালম্ব নীরবতা ফাইরুজের গানে, টানা কাঁচ-জানালায়, এফোঁড়-ওফোঁড় দৃষ্টিতে, সবুজ সমারোহে, পাখিদের কিচির-মিচিরে, বেআব্রু ফুলেদের ঘ্রাণে, ঝুলে থাকা থোকা থোকা সবুজ হলুদ-সবুজ আমে; আহ্লাদী প্রভাতে মূখ মুখে এ নয় কোন হেঁজিপেঁজি ভাবনা, এ এক পোষা শ্রবণ-সুন্দর দৃষ্টি-সুন্দরতা, প্রশস্ত প্রশান্ত ক্ষীণ শব্দ-ঘ্রাণ, যোগাযোগবিচ্ছিন্নতা; ব্যাকরণ-বহির্ভূতভাবে দিক-চিহ্নহীন বিতৃষ্ণার বিপরীতে। স্বর্ণলতার মত জড়িয়ে আছে পেন্টি সারিকস্কি, দাঁড়িয়ে [বিস্তারিত]

রবি দা ( পর্ব-১ )

মোস্তাফিজুর খাঁন ১৬ মে ২০২১, রবিবার, ১২:৩৬:২০অপরাহ্ন গল্প ৯ মন্তব্য
  রবি দা'র ডেথ-বডি দেখতে ইচ্ছা করছে, অদ্ভুত ইচ্ছা । পাঁচ মাস আগে রবি'র মৃত্যু হয়েছে। সাধারন মৃত্যু নয় "আত্যহত্যা।" রবি দা'র সাথে পরিচয় আমার খালাত ভাই আশিক এর সূত্রে । মশিউর রহমান আশিক' মেধাবী ছাত্র- পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি, তে এ-প্লাস প্রাপ্ত স্টুডেন্ট । আমার খালাতো ভাই ধোয়া তুলসি পাতা, চরিত্রে কোনো দাগ নেই, সৌন্দর্যে [বিস্তারিত]

হসপিটালেও রাত

সৌবর্ণ বাঁধন ১৬ মে ২০২১, রবিবার, ১২:২৮:৫১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
সে আসে নিঃশব্দ পায়ে টলমল জলে, ফারাওয়ের সমাধি স্তম্ভের মতো অতন্দ্র টহলে, ওয়ার্ডের সমস্ত বিপত্নীক পিলার, পাহারায় রেখেছিলো বুক ঝাপটানো মেয়েটাকে!    আক্রান্ত স্থলে বিদ্রোহী যুবক যেভাবে করে পণ,   আটকাতে চায় অবশ্যম্ভাবী আত্মসমর্পণ!   মেয়েটার শখ ছিলো একদিন উড়বে- মেঘের সাথে বিকালের পাখির মতোন!   আজ চন্দ্রমাসের শেষদিন তার শরীরে লুপাস, বিষময় প্রজাপতি দিয়েছে [বিস্তারিত]

আমার অভিলাষ হয়

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ মে ২০২১, রবিবার, ১১:২৫:৩৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
আমার অভিলাষ হয় কোনো পড়ন্ত বিকেলে, প্রেমিকার হস্তে হস্ত রেখে ঘুরতে। আমার অভিলাষ হয় পুষ্পকাননগুলোতে, সুগন্ধি যুক্ত পুষ্পের শাখে পুষ্প মুঞ্জরি হয় ধরতে। আমার অভিলাষ হয় আন্ধার রাতে গগনের তারকারাজি, আর জোনাকির আলোর মেলার সাথে খেলতে। আমার অভিলাষ হয় শরতকালে নীল আকাশের শুভ্র মেঘের ভেলা সাথে ভাসতে। আমার অভিলাষ হয় বৃষ্টির দিনে ময়ূরের যেমন পেখম [বিস্তারিত]

কৃষ্ণকলীর ঈদ

রোকসানা খন্দকার রুকু ১৪ মে ২০২১, শুক্রবার, ০৮:৩৭:৪০অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য
রুটিন মেনে চলা কষ্টকর, অন্তত আমি পারিনা। আমার মনে হয় মাঝামাঝে রুটিন ব্রেক হলে জীবনে টেষ্ট ফিরে আসে। এবারের রুটিন ব্রেকের জন্য  করোনাকে ধন্যবাদ কারন এবার ঈদে গাদা গাদা রান্নার চাপ নেই। মাঝে মাঝে একাকিত্বও আনন্দের তাই ইচ্ছেমতো ঘুমিয়ে উঠবার পরিকল্পনায় শুয়েছি। কিন্তু আটটা না বাজতেই মামীমা দরজা ভেঙ্গে ফেলার উপক্রম। একগাদা মিষ্টি খাবার গিলতে [বিস্তারিত]

নিহত গোলাপ

সৌবর্ণ বাঁধন ১৪ মে ২০২১, শুক্রবার, ০৮:১১:৫১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
নিহত গোলাপেরা সুন্দর হয়, মানবীর চোখে উৎসারিত বিশুদ্ধ বিষক্রিয়া, থামিয়ে দিয়েছে মহাপ্রস্থান! পরিপূর্ণ প্রেম শেষে পুরূষ হাওয়ায় ভাসে, তলানিতে জমে শ্বাশত অবিশ্বাস! বুকের প্রকোষ্ঠে রক্তগন্ধী ঢেউ, সযতনে লুকিয়ে রেখেছিল কেউ কেউ!      ধারালো ছুরির ঠোঁটে শ্বেতগন্ধী রাজহাঁস, স্বেচ্ছায় পোঁচ দিল মাংসল হৃদয়ে তার,   বন্য উঠান তাজা রক্তে ভরপুর! সব রক্তই নাকি গোলাপ?   নাড়ীর [বিস্তারিত]

আর্কাইভ