অণু কথনঃ একঃ নিজ জগতের ঊর্ণাজাল ছিঁড়ে বিলুপ্ত করেছিলাম নিজ ব্যাক্তিসত্বা, মিশেছিলাম যূথসত্বার সাথে। তা ছিলো অলিখিত মৃত্যু জীবন খাতার প্রতি পরতে পরতে। স্বরূপ ঐশ্বর্য্যের মায়াগন্ধ ছেড়ে মায়াশঙ্খ বাজিয়েছি সংসার খাতায় বিষন্নবদনে রোদন করেছে এ মন শৃঙ্খলবদ্ধ যূথভ্রষ্টা হরিণীর মতো নিজ আত্মাই আমার বিসর্জ্জক সেখানে। দুইঃ শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা। আকার দেয়ার অপরাধে অভিযুক্ত [বিস্তারিত]












