মূল লেখায় যান

নীরবে নিভাঁজ নিঃসঙ্গতা ভেসে বেড়ায় দিনের রাতে,রাতের দিনে।অজস্র অগণন শেষহীন সময়ের ভিড়ে। নয় কোন পাহাড় কিংবা সুনসান পর্বত শৃঙ্গে,এই ভিড়ভাড়ের জনারণ্যে। আমিও ভাসি,আমাকেও ভাসায় দিনান্তে,না ছুঁইয়ে ই। সেবারে কথা বলেছিলাম,কথা হয়েছিল নিবিড়ে,অনেক অনেক। নিস্পন্দ নিঃসীম নিঃসঙ্গতার সাথে।বসেছিল একাকী বনবাগানে,সেজেগুজে। সাথী হতে বলেছিল সে,রাজী হইনি। একদিন টং দোকানে ইয়ার-বন্ধুদের সাথে হুল্লোড়ের গুলতানি ছেড়ে তেড়ে-ফুড়ে সামনে এসে… [বিস্তারিত]

আপুমনির জন্মদিন

ছারপোকাএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

ধুলায় মলীন কত স্মৃতি জড়িয়ে আছে ।কত ভাল কাটছে সোনালী দিন গুলো কত আড্ডা কত হৈ চৈ কত খুঁনসুটি । জীবন আসলেই রঙীন হয়ে শুরু হয় এরপর ধীরে ধীরে মলিন হতে হতে জীর্ণশীর্ণ হতে থাকে । সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখি বিষণ্ণতায় চলে যাচ্ছে সময়।দুঃখের রোদে কিংবা সুখের আমেজে সিগারেটের শেষ টান দিতে দিতেই উড়ে… [বিস্তারিত]

কি লিখবো ঠিক বুঝতে পারতেছি না। খুব হতাশ হয়েও ভাবি -"না, হতাশ হবো না। আমার হাতের তো কলম আছে। আর এর চাইতে উৎকৃষ্ট অস্ত্র আর হয় না!" কিন্তু পরক্ষনেই আবার মনেহয়, যদি কাল হাতটাই না থাকে! যদি কাল দেহতেই মাথা না থাকে! হ্যাঁ, এমন একটা দেশে আমরা বসবাস করছি, এমন একটা সময় আমরা পার করছি… [বিস্তারিত]

ঠিক কবে থেকে আমরা এত বিদ্বেষ-পরায়ন হলাম তা আমার জানা নেই। অনলাইনে না এলে জানতাম না একজন মানুষের মৃত্যু নিয়েও এমন উল্লাস হতে পারে। তবে বিরুদ্ধ মতকে দমনের জন্য হত্যার পাশবিক খেলা খুব বেশি নতুন নয়। রগ কেটে দেয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনি-বিদ্যার অধ্যাপককে মেরে ম্যানহলে ফেলে দেয়ার ঘটনা আমরা দেখেছি। গতকাল যে হত্যাকান্ডটি… [বিস্তারিত]

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে নৃশংস ভাবে খুন করা হয়েছে।তিনি কোন ধর্ম বিশ্বাস করতেন না।ধর্মে অবিশ্বাসী একজন মানুষকে নির্মম ভাবে খুন করতে হবে এমন বিধান কোন ধর্মে আছে বলে আমি বিশ্বাস করিনা। আমি এই জঘন্য হত্যার তীব্র নিন্দা জানাই। মানবতার মৃত্যুঃ জিসান ভাইর ফেইসবুক পোষ্ট থেকেঃ গতরাতে তিনি এই লেখাটি দিয়েছিলেন,তার লেখাটি সত্যি প্রমাণ করে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আজও বৃষ্টি নামেনি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২৬টি মন্তব্য

শীতের দুপুরে ক্লান্ত শীত এসেই চলে যায় বসন্ত নাকি দুলছে উত্তাল হাওয়ায় হাত বাড়িয়ে দেই কই একটুকু ছোঁয়া তো লাগেনা হাতে-চোখে-ঠোঁটে? দ্রিমদ্রিম করে কেঁপে ওঠেনা বুক, ওখানেই তো ভালোবাসার চিহ্নর মতো হৃদয়ের বাস। রাতের গভীরে রাত এসে চলে যায়, তার কাছে নাকি আলোর ব্যস্ততা। ভোরের কাছে তাই এলিয়ে দেইনা, ছুটতে থাকি, শুধুই ছুটে চলা প্রয়োজনে---… [বিস্তারিত]

জন্মদিনে মা’কে মনে পরে

রিমি রুম্মানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

এক জুনে ছেলেটি জন্মালো। তাঁর জন্মের একমাস আগ অবধি আমি জব করি। জবটি জরুরি ছিল। শরীরের ভেতর আরেকটি শরীর বহন করে প্রতিদিন ঘুম থেকে উঠে অনিচ্ছা সত্ত্বেও কিছু খেয়ে রওয়ানা দেই কর্মস্থলের উদ্দেশ্যে। এরপর পথিমধ্যে বমি করতে করতে যাওয়া। ট্রেনে উঠে মনে মনে দোয়া করতে থাকি, আজ যেন এস্কেলেটরটা সচল থাকে। বলা বাহুল্য, ওই সময়… [বিস্তারিত]

কখনো কি এমন করে ভাবি ?

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

এদেশে শূন্য থেকে জীবন শুরুর দিনগুলোতে অনেক কাঠ, খড় পুড়িয়ে যখন একটি চাকুরী জুটে, নিজেকে ভীষণ আত্মবিশ্বাসী মনে হতে থাকে। একে ওকে এটা সেটা দেবার ইচ্ছা জাগে। বাবা'কে একটি সুন্দর লাঠি পাঠাই। প্রয়োজনে সেটি ফোল্ড করে ছোট করে রাখা যায়। আমার প্যারালাইজড বাবা তাতে ভর করে খুড়িয়ে খুড়িয়ে শহরময় ঘুরে বেড়ান। খুশি হন। একে ওকে… [বিস্তারিত]

শুরু করলাম সোনেলা যাত্রা !!

নীলসালুএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

আসসালামু আলাইকুম, চলে এলাম সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে৷ :) বেশ কিছু বন্ধু অনেক আগেই ইনভাইট করেছিলো সোনেলাতে আসার জন্য, কিন্তু নানাবিধ কর্ম ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠেনি৷ বেশ অনেক দিন ধরেই ভিজিটর হিসেবে সবার লেখা পড়তাম৷ এখানে বেশ অনেকজন বিচক্ষণ লেখক আছেন এটি স্বীকার করতেই হবে৷ শেষ পর্যন্ত আজ একাউন্ট খুলেই ফেললাম৷ এখানে সবাই… [বিস্তারিত]

মনে মনে খুঁজছি সুন্দরবন লংমার্চে অংশ নেয়া সে নারীকে,যার সিগারেট খাওয়াকে কেন্দ্র করে অনেক সমালোচনা হয়েছিল বিভিন্ন সামাজিক মাধ্যমে।সিগারেট খাওয়াতে আমার সমস্যা নেই,কারন আমিও খাই এটি,যদিও প্রকাশ্যে খাওয়া ৫০ টাকা জরিমানা সমতুল্য একটি অপরাধ।সুন্দরবন রক্ষায় যে কোন যৌক্তিক দাবীর পক্ষে আমি। আসলে জানার খুব ইচ্ছে,সেই লংমার্চে অংশ নেয়া বিপ্লবী মানুষ গুলো এখন কোথায়?সে বিপ্লবী নারী… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

শুন্য শুন্যালয় আপুর মন্তব্য দেখে সালাম,রফিক,শফি,বরকত,জব্বারের জন্ম,জন্মস্থান এবং সংক্ষিপ্ত জীবন বৃতান্ত সংযোজন করার প্রয়োজন অনুভব করলাম এবং নতুন কিছু তথ্য সন্নিবেশিত করলাম। ৮ বছরের শিশু অহিউল্লাহ... পৃথিবী রূপ,রস,মানুষ কোন কিছু সম্পর্কেই তেমন ধারণা হয় নি তাঁর। সেই বয়সে সবেমাত্র বইয়ের পাতা উল্টে-পাল্টে দেখার সময়,নিজ মনে কবিতার ছন্দময় চয়ন আওড়ে বেড়াবার সময় ছিল তাঁর।কিন্তু ছন্দময় কবিতা… [বিস্তারিত]

রক্তে ধোয়া আমার স্বাধীন বর্ণমালারা--- অনেকের মতে, তোমাদের নাকি অভাব পড়েছে আজকাল দুর্মূল্যের বাজারে—চারদিকে যত্রতত্র অপব্যবহার হচ্ছে তোমাদের---তাই বলে দুঃখ করো না—যে যাই বলুক না কেনো, তোমরা কি জানো না যে, আমার মতো কোটি বাঙালীর মাঝেই প্রাণবন্ত থাকবে তোমরা সতেজ উর্বরতায়—আমার প্রিয় বর্ণমালারা,আমাদের মাঝেই নাচবে তোমরা মিষ্টি সুবাতাসে—বৃষ্টিপাত ঘটাবে তোমরা চৈত্রের দুপুরে—নিশুতি রাতে জোনাকীর আলোয়… [বিস্তারিত]

মা

শুন্য শুন্যালয়একান্ত অনুভূতি৪৭টি মন্তব্য

উঠোনে পেয়ারা গাছের তলায় মা তার মেয়েটিকে কোলে নিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। দৃশ্যটাকে এখানে পস্ করে আমরা একটু পেছন থেকে ঘুরে আসি, কেন মেয়েটি কাঁদে। আমাদের গৃহশিক্ষক ছিলেন ময়েজ স্যার। ইয়া লম্বা আর চিকন ছিল তার নাক। ততোধিক চিকন একটা বেত থাকতো সারাক্ষন তার হাতে। আমি সৌভাগ্যবান কিংবা দূর্ভাগ্যবান ছিলাম… [বিস্তারিত]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম : পঞ্চদশ ভাগ সাতান্ন - তিরির প্রতি এভাবে আমায় আর জ্বালাস না প্লিজ। তুই যা চাইবি, তাই দেবো। কোনো পিউকে চাইনা। ময়ূরীই তো ঠোঁট দিয়ে খোঁচা দেয়। খোঁচা কি বলছি ঠোকা। যাক খুব সিরিয়াসলি একটা কথা বলে রাখছি, আমি বিয়ে করবো না। তার জন্যে যদি তুই আমার সাথে… [বিস্তারিত]

এদের এড়িয়ে চলাই শ্রেয়

রিমি রুম্মানএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

সামারে প্রতি সপ্তাহেই নিউইয়র্কে একাধিক মেলা'র আয়োজন করা হয়। বাঙালীদের পদচারনায় মুখর থাকে মেলাগুলো। গান-বাজনা, কেনাকাটা, খাওয়া-দাওয়া, হৈচৈ __ সবমিলে অসাধারন এক ভালোলাগা'র পরিবেশ। যেন এক টুকরো বাংলাদেশ। এক বন্ধুর আমন্ত্রনে গিয়েছিলাম এমনই এক মেলায়। বন্ধুটি মেলার আয়োজক কমিটির সদস্য, বিধায় ব্যস্ত। সেখানে পরিচিত এক ভাবী'র সাথে দেখা। যাক্‌, তবুও একজন সঙ্গী পাওয়া গেলো। খুশি… [বিস্তারিত]