"ওদের ৩০ লক্ষ হত্যা করো। বাকিরা আমাদের থাবার মধ্যেই নিঃশেষ হবে..." প্রচন্ড চিৎকার, হাহাকার, কান্নার ধ্বনি চারিদিকে। ঘামছে, সমস্ত শরীর ঘামছে কিম্ভূতকিমাকার লোকটার। অদ্ভুত! ঘামগুলো ক্যামন রক্তের মতো দেখাচ্ছে যে!! লোকটা ঘুমিয়ে পরেছে আবার। অনেক বছর যাবৎ একইভাবে ঘুমুচ্ছে সে।কিন্ত ইদানীং বহু বছরের পুরনো কিছু ঘটনা দু্ঃস্বপ্ন হয়ে আনাগোনা করে তাঁর ঘুমের মাঝে। হঠাৎ হঠাৎ… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
বিশ বছর আগে এক পহেলা বৈশাখে আমার এদেশে আসা। জেএফকে এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত যেতে যেতে পুরোটা পথ গাড়িগুলোর শাঁ শাঁ করে ছুটে যাওয়া দেখি দৃশ্যত। মুলত মনের চোখ দিয়ে আমি দেখি সাদা-লাল শাড়ি আর পাঞ্জাবী ফতুয়া'য় সয়লাব আমার দেশ। হাস্যজ্বল মানুষজন সহ রিক্সাগুলোর শাঁ শাঁ করে ছুটে চলা। নতুন এই শহরে সেই বৈশাখে আমার… [বিস্তারিত]
আপনারা মোটামুটি সবাই, ধরে নিচ্ছি সবাই অবগত আছেন পহেলা বৈশাখে সোহরাওয়ার্দীর গেটে ৩০/৩৫ জনের একটা দল সন্ধ্যায় কয়েকজন নারীকে বিবস্ত্র করে ফেলেছিল । নারীদের আর্তচিৎকার যাতে শোনা না যায় তার জন্য উচ্চস্বরে ভুভুজেলা বাজাইছে। ঘটনার তারা ভিডিও করছে। নারীদেরকে রক্ষায় এগিয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর হাত ভেঙ্গে দিছে তারা। তার আগে… [বিস্তারিত]
অবশেষে রাঙিয়ে দিয়ে চলেই গেলো ঋতুরাজ। উত্তাল হাওয়ার সাথে শীতের তীব্রতাকে কমিয়ে দিতে গ্রীষ্মঋতুর আগমন হলো আজ। বাংলা বছর শুরু। কানাডায় বেশ বড়ো করেই নববর্ষ পালিত হয়। টরেন্টোতে এবার যাওয়া হয়নি, আর আমাদের হ্যামিল্টনে সামনের শনিবার হবে অনুষ্ঠান। তাই অপেক্ষা। তবে এক সময় ছিলো এমন যে কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যেতো রিহার্সাল। সেই দিনগুলো… [বিস্তারিত]
কেমন কাটলো আমাদের সোনেলার ব্লগারদের বাংলা নববর্ষের প্রথম দিন। কৌতুহল ছিল আমার খুব।প্রিয় ব্লগারগন প্রায় সবাই জানিয়েছেন তাঁদের বর্ষবরনের দিনটি কেমন ছিল। ফাতেমা জোহরা আপুঃ আপু আজকে সারাদিন ঘরের কাজ করেছেন। ঘর পালটে নিচতলা থেকে দোতালায় আসায় অনেক কাজ আজ। একটু গুছিয়ে নিয়ে আম্মুকে রান্নায় হেল্প করেছেন। আহারে কত কষ্ট :( ইয়ে, সকাল ৬ টা… [বিস্তারিত]
খুঁজেছি তোমায় প্রতি ক্ষণেক্ষণে- আঁধারে, আলোতে- জায়গা করে নিয়েছো তুমি, আমার হৃদয় গহীনে— দাওনি সাড়া তাই বুঝি, এত ডাকাডাকিতে- আমার আকাশে জাগবে তুমি, সন্ধ্যাতারা হয়ে রাতের প্রহরে- শুকতারা হয়ে অরুণালোকে- জ্বালবে দীপ ধ্রুব হয়ে- আমার জীবনের স্রোত থামবে যবে.... (খেয়ালী মনের এলোমেলো ভাবনা) [বিস্তারিত]
যাচ্ছিলাম দেশে। সাথে অসুস্থ এক মুরুব্বী আত্মীয়। জে এফ কে এয়ারপোর্ট থেকে হুইল চেয়ারে তাঁকে প্লেনে তুলে দেয়া হল। দুবাই এয়ারপোর্টে যাত্রা বিরতি। আমরা প্লেন থেকে বের হচ্ছি একে একে। বাইরেই হুইল চেয়ার নিয়ে অপেক্ষায় সেখানে কর্মরত'রা। হুড়োহুড়ি লেগে আছে, কার আগে কে তাঁর হুইল চেয়ারে যাত্রী নিবে। কিছু বখশিশ পাবে সে আশায়। চেয়ে দেখি… [বিস্তারিত]
নিজের ভেতরে বেঁচে আছি। এই যে ভেতরের গভীরে আমি, সে-ই সত্য। উপরের হাসি-কান্না এসব মেকী। আমার এই যে পৃথিবীটা তাকে তার মতো সাজাতে পারিনি বলেই তো নিজেকে অপরিচিত লাগে। অন্যের জীবনে বেঁচে থাকাকেই একদিন ধাক্কা দিয়ে উপড়ে ফেলতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, "এই তুমি কি সত্যিকারের তুমি? কে তুমি?" প্রশ্নের পর প্রশ্ন প্রতিধ্বনিত… [বিস্তারিত]
অনেক বছর আগে এপ্রিলের এই দিনে আমার চিরচেনা ঘর, জন্ম শহর সব ছেড়ে স্বামী'র ঘরে যাই অন্য সব নারীদের মতো। ভোরে ঘুম ভেঙ্গে দেখি, অচেনা ঘর, অচেনা মানুষজন। জন্মাবধি যারা আমার মনের ভাষা, চোখের ভাষা বুঝে নিতো, তাদের খুঁজে বেড়ায় আমার অবুঝ দু'টি চোখ নতুন ঘরের আনাচে-কানাচে। ভেতরটা গুমরে উঠে। আমার খেলার সাথী, স্কুলের সামনের… [বিস্তারিত]
একটা ব্যাপার পরিষ্কার করা দরকার।মানে অামার অবস্থান জানিয়ে রাখি। জানি অামার অবস্থান পরিষ্কার করলে কারো লাভ বা ক্ষতি হবেনা। কিন্তু নিজের বিবেকের কাছে অন্ততো অপরাধী থাকবোনা। ১। ধর্মে গলধ, ফাক ফোকর যাই থাকোকনা কেনো,অামি শুধু কালেমা পরেই মুসলিম। ধর্মের রীতিনীতি তেমন কিছুই মানিনা, তারপরেও অামি নিজেকে একটা ধর্মের অনুসারী বলে দাবী করবো। এটা অামার সমস্যা।… [বিস্তারিত]
তখন অনেক ছোট আমি, ক্লাশ 3/4 এ পড়ি। পড়তাম নাটোর জ়েলা স্কুলে। বাসা থেকে স্কুল বেশ খানিকটা দূরে ছিলো। তখন রিকশা ভাড়া ছিলো বেশ কম। ৪ টাকা দিয়েই যাওয়া যেতো।আর আরেকজনের সাথে শেয়ারে গেলে লাগতো ২ টাকা(এখন ভাবাই যায় না) মা আমাকে রোজ ১০ টাকা করে দিতো স্কুল যাওয়ার সময়। আমি করতাম কি, হেটে যাওয়া… [বিস্তারিত]
প্রায় সবার পোষ্ট পড়ি আমি।যারা আমার এবং অন্যান্য ব্লগারের পোষ্ট পড়েন না তাদের পোষ্টও।পড়ে হালকা ভাবে মন্তব্যও করি।মন্তব্য করে তাঁদের আর কষ্ট দেবনা ভাবছি।তারা কষ্ট করে জবাব দেন,তাঁদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিনা।এখন হতে আমি কেবল আমার লেখা পড়ে যারা মন্তব্য করবেন কেবল মাত্র মন্তব্যের জবাব দেব। তবে এর ব্যাতিক্রম হলেও হতে পারে। আমার লেখা কেউ… [বিস্তারিত]
আমরা দুই বান্ধবী দুই ডিপার্টমেন্টে পড়ি। হলে দু'জনের রুম দুই প্রান্তে। তবুও কেমন করে যেন আমাদের গভীর বন্ধুত্ব। একসাথে টিভি রুমে, ডাইনিং রুমে গল্পে মশগুল থাকি। কি এতো গল্প করি ? আবার এভাবেও বলা যায়___ কোন গল্পটা না করি ? আমি সাদামাটা। ব্যবহারের জিনিস "একটা হলেই হয়" টাইপের। ও সৌখিন। ব্যবহারের সব "ভাল/ব্র্যান্ডের হওয়া চাই"… [বিস্তারিত]
-{@ স্যার ড.হুমায়ুন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশের ফুটপাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ।২৭ ফেব্রুয়ারি ২০০৪ সাল। বাংলা একাডেমিতে বইমেলা চলছে। সন্ধ্যার পর বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাবার পথে ঘাতকদের আক্রমণের শিকার হন তিনি। তাঁর পবিত্র… [বিস্তারিত]
- ''এদের (ধার্মিকদের) বিরুদ্ধে নতুন ব্লগার প্রজন্মকে তথা নাস্তিকদেরকেই সর্বাধিক ভূমিকা রাখতে হবে।'' - ''নাস্তিক ব্লগারদের কবল হতে ইসলামকে বাঁচাতেই হবে'' আসুন আলোচনা করি এই দুই লাইন নিয়েঃ প্রথম লাইন একজন ধর্মে অবিশ্বাসী আমরা যাদেরকে নাস্তিক বলি,তেমন একজনের কথা। দ্বিতীয় লাইন ইসলামকে যারা হেফাজত করেন তাদের কথা। দুই লাইনের মিল হচ্ছে, ব্লগাররা নাস্তিক। ইসলামে অন্ধ… [বিস্তারিত]










