ক্যাটাগরি একান্ত অনুভূতি

পরিবর্তন

শুন্য শুন্যালয় ২২ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০২:০৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি, সমসাময়িক ৫৪ মন্তব্য
পরিবর্তন। পরিবর্তনের কথা শুনলেই আমরা একটু নড়েচড়ে বসি। রবীন্দ্র কিংবা নজরুলের গানে একটু গিটার কিংবা ব্যান্ড ধাঁচ শুনলেই অনেকেই আগে মুখ বাঁকিয়ে বলে ফেলি, গানের বারোটা বেজে গেছে। ভালো করে শুনে দেখা পরের কথা। ঈদে বাড়ি ফিরছেন, রাস্তায় কোন জ্যাম নেই, বলে বসবেন দেশের অবস্থা এতো খারাপ যে ঈদে পর্যন্ত আনন্দ করতে মানুষ বাড়ি যায়না [ বিস্তারিত ]

সে আজ দেশে যাচ্ছে

রিমি রুম্মান ২২ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১০:১৯:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য
আমার বন্ধুটি সাত বছর আগে এদেশে এসেছে। নানান ব্যস্ততায় দেশে যাওয়া হয়নি। আসার দু'বছর পর তাঁর বাবা মারা যায়। মা'য়ের সাথে যোগাযোগ প্রায় প্রতিদিনই ভাইবার, স্কাইপির এই যুগে। মনখারাপ করা হাহাকার নেই। মায়ের শ্বাসকষ্ট জনিত সমস্যা অনেকদিন থেকেই। বুঝতে দেয়নি মেয়েকে। মা'য়েরা চিরকাল কষ্ট আড়ালে রাখে। আর যে পারে না ! অবশেষে মেয়েকে দেখার তীব্র [ বিস্তারিত ]
সোনেলার মডুরা পারেও বটে !! এত সুন্দর একটি বাগানবাড়ি করেছেন যে মনটাই জুড়িয়ে যায়। যে বাগানবাড়ির প্রবেশদ্বার সবার জন্য খোলা-- বাড়ির হাজার দুয়ার দিয়ে  যে কেউ ইচ্ছে করলে প্রবেশ করে মনের কথাগুলো বলে যে কোন দরজা দিয়ে বের হয়ে যেতে পারে---সুন্দর আর শ্যামলীতে ভরিয়ে রেখেছে এখানকার মালিরা, যারা বিভিন্ন ধরণের উদ্ভিদ হতে ফুল আর ফল [ বিস্তারিত ]

ভীড়ের ভোরের অপেক্ষা…

নীলাঞ্জনা নীলা ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১০:৩৪:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩২ মন্তব্য
তোমাকে চাই সবার মধ্যে অরণ্য থেকে সমুদ্রে সযত্নে রাখা অনেকগুলো চিঠির ভীড়ে তোমাকে আমার স্মৃতি বিলিয়ে দিতে চাই। জমে থাকা শীতলতায় শীতের সূর্যের উত্তাপ তুমি মাখবে খোলা চোখের দিকে চেয়ে বলবে, "মিষ্টি চলো। বিশাল আকাশের নীচে দাঁড়াই, আর তোমার তোমাকে চিনিয়ে দেই।" তখন আবেগের গুহায় বয়ে যাবে ঝর্ণা। সুর তুলবে, নাচবে। আমি তোমাকে অনেকের ভীড়ে [ বিস্তারিত ]

অতঃপর ঢাকা !

শাহানা আফরিন স্বর্ণা ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:১৩:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য
এ শহরে চেনা বলতে শুধু আমার আমি ই ছিলাম। তাই বলে অচেনাদের ভীরে নিজেকে রুদ্ধ করে রাখতে পারিনি,এ যে আমার স্বপ্ন পূরণের দিন। মহিলা হোস্টেলের কড়া নজরদারি আমায় আটকে রাখতে পারেনি। সিনিয়রদের বাড়াবাড়ি আমায় ভীত করতে পারেনি। বাবা মায়ের শত আদরের মেয়ের জন্য দিনে পাঁচ-ছ বার ফোন আমায় মা মায়ায় বাঁধতে পারেনি। কৌতুহলের সবগুলো দ্বার [ বিস্তারিত ]
এক দুই টাকার প্রশ্নে দেশ ব্যাপী আলোচনার বন্যা............ চিন্তায় অস্থির সবাই।পাঁচ টাকার নীচে তাহলে কোন পন্য থাকছে না।১ টাকা, ৩ টাকা, ৪টাকা, ১১ টাকা,১৪ টাকা,১৯ টাকার মুল্যের পণ্য কিভাবে কিনবে এমন প্রশ্নও দেখেছি অনেকের লেখায়। কারো কারো লেখায় এমন ধারনাও হয়েছে,তারা ১ বা ২ টাকা বস্তায় নিয়ে বেড় হন রিক্সা ভাড়া বা বাজার করতে। কাগুজে [ বিস্তারিত ]

শীতল রাত

নীলাঞ্জনা নীলা ১৯ জানুয়ারি ২০১৫, সোমবার, ১০:২১:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য
দূরন্ত হাওয়া টেনে নিচ্ছে জানলার পর্দা রাতের আকাশ ঘোলাটে শহুরে বাতির আলোয় স্পষ্ট যাচ্ছে দেখা পিচ ঢালা পথ ভেঁজা কি জানি বৃষ্টি নাকি বরফ জল! ঘুম চোখে হাওয়ার স্পর্শই উষ্ণতাকে শীতল করে দিচ্ছে বড্ড ভালো লাগা মুহূর্ত ভালোবাসি তাই শীতল রাত। হ্যামিল্টন,কানাডা ১৬ জানুয়ারী, ২০১৫ ইং। #মোবাইল ফটো  

সমালোচনা করুন ।

সঞ্জয় কুমার ১৯ জানুয়ারি ২০১৫, সোমবার, ০৯:৪১:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৫ মন্তব্য
সমালোচনা করুন । গতকালের একটা পোষ্ট নিয়ে আমি বেশ সমালোচিত হয়েছি । সত্যিই বলছি অনেক কিছু শিখেছি সেখান থেকে । সোনেলার সবার কাছে অনুরোধ এখন থেকে অন্তত আমার লেখায় সমালোচনা করুন প্রশংসা না করলেও সমস্যা নেই । কোন বাধা নেই । কোন সমালোচনা কারী কে আমি প্রতিপক্ষ মনে করি না । বরং পরামর্শ দাতা হিসাবে [ বিস্তারিত ]

জলজ নিঃশ্বাস

বনলতা সেন ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৩:১৫:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৯ মন্তব্য
স্বর্গোদ্যানের সোনা-রংয়ের ভোরকে নিয়ে ছিনিমিনি? বেছে নেবো বেপরোয়াকে,গাছেদের ছায়ায় বসে হবে ব্যাপক চুলোচুলি। মল্লযুদ্ধ জয়ের শেষে,ভোরের সাথে তবুও অতীতের সকল নজির অক্ষুণ্ণ রেখে দীর্ঘস্থায়ী হবে চিনিসম্পর্ক চাঁদের বনে।কামাখ্যা মন্ত্রের জাদুটোনা সবার হয় না, সবাই পারেও না। হেঁসেলের চিমনিটা ঠায় দাড়িয়ে গলগলে সাদা ধোঁয়াবিহীন,ভালোবাসার আগুনেকাঠের অভাবে। বৃষ্টিগন্ধা সবুজে মোড়ানো ফুলচঞ্চল সোনা ভোর,মূক হয়ে কত-কিইনা শুনবে এবার। [ বিস্তারিত ]

ফেরা

রিমি রুম্মান ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ১১:২৪:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
ফিরে আসবার সময় ঘনিয়ে এলে ঠিক আগের রাতে আমার চিরকালের কঠিন হৃদয়ের বাবা জ্বরে ভুগে প্রতিবার। রাতে পাশের রুম থেকে গোঙানির শব্দ ভেসে আসে__ মাগো... মাগো... । মা বলেন, "লঞ্চে ঢাকায় যাবি... আকাশের অবস্থাও তো বেশি ভাল না... ঝর টর হবে মনে হয়।" ভাইটা বলে, "আজকের দিনটা থাক্‌, কাল যাস্‌ "। বোনটা নীরব থাকে... ভেতরে [ বিস্তারিত ]
টানা ৯দিন পর চার দেয়ালের বাইরে সবুজ ঘাসের স্পর্শ পেলো পা’জোড়া---খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিলো---অদূরে এক ছাগল’ছানার প্রতি চোখ পড়লো---ছোট্ট এই ছাগল’ছানা অনেক মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছিল---আমিও ধীর পায়ে তার কাছাকাছি চলে গেলাম---না ছানা’বাবুর সে দিকে খবরই নেই---অনুমতি ছাড়াই তার একটা ছবি তুলে নিলাম............ কী অদ্ভূত! একটা ছাগল’ছানা জন্ম নিয়েই নিজ পায়ে দাঁড়াতে পারে---নিজের খাবারের [ বিস্তারিত ]
দেশ জুড়ে নানা সহিংসতা আর অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণে দেশের মানুষ প্রধান দুই রাজনৈতিক দল এবং এরশাদ কাকুর উপর তিক্ত বিরক্ত । দেয়ালে পিঠ ঠেকলে যেমন বাধ্যতামূলক ভাবে সামনে অগ্রসর হতে হয় , জনগণের অবস্থা অনেকটা সেই রকম । তারা বাধ্য হয়েই দেশের তিন প্রধান কে দৌড়ানি দিয়েছে । জনগনের দৌড়ানি খেয়ে হাসিনা খালা , [ বিস্তারিত ]
হতচ্ছাড়া ভোর আমার, কেমন যেন চুপটি মেরে গেছে। এ ঠিক সেই যাদুকরী ডাকিনীর ছায়ায় মজেছে। অমরাবতীর বাঁশি, বসফরাসের তীরে বসে বাদাম খাওয়া আর ব্র্যান্ড নিউ পিঠে পায়েসের লোভ। -এই কি হয়েছে তোর? খুব যে অই যে কি যেন কি বলে, ইতং বিতং শুরু করেছিস। =কিছু হয়নি তো। চা খাওয়া, কড়া তীব্র আফিম ঘ্রানের চা। পুরো [ বিস্তারিত ]

ভাল থাকিস রে তুই

অরণ্য ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৬:১৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৬ মন্তব্য
আমার যেটুকু আলো যেটুকু আমার ভালো তাই নিস তুই। আমার যেটুকু কষ্ট যেটুকু আমি নষ্ট নিসনে তুই তার কোন কিছুই। ব্রত হোক তোর ভালো থাকাই আমিও তাই চাই থাকবি না কেন ভালো? তুইও যদি যাস অন্ধকারে লুকিয়ে পড়িস নিজের ঘরে তাহলে ছড়াবে কে আলো? তুই তো জানিসই আমি আছি আর এভাবেই আমি বাঁচি মিছেমিছি কেন [ বিস্তারিত ]

অসহায় প্রেম আমার!

বাপ্পি মজুমদার ইউনুস ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৪:১৩:২২অপরাহ্ন একান্ত অনুভূতি, গল্প ১৪ মন্তব্য
অসহায় প্রেমো মায়া, যদি...!! সুন্দর ভাবেই চলছে আমার সময়গুলো। পড়াশুনা চাকরী লেখালেখি সব। হঠাৎ নেমে আসলো জীবনের এক ভিবিষিকাময় জ্বাতনার দহন-যা আমাকে তিলে তিলে অসহায় করে তুলছে। আমি কেমন ছিলাম আর কেমন চলছে আমার দিনগুলি। মাঝরাত পেরিয়ে গেছে অনেকণ। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি কিন্তু ঘুম আর আসছে না। কি করে আসবে? আমার মত অবস্থায় [ বিস্তারিত ]

আর্কাইভ