একটা কথা ভুলে গেলে চলবে না ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না।’ সমসাময়িক পরপর কয়েকটি বোধহীন অস্বাভাবিক ঘটনা- * শিশু ধর্ষণ (রাজধানীর ভাটারায় ১২ বছরের শিশুকে ধর্ষণের পর বাসায় দিয়ে গেছে। গতকালের খবর । * ঢাকা মেডিকেলে স্যুটকেসে শিশুর লাশ। * দলবেঁধে গণধর্ষণ ( উত্তরায় এক সহকর্মীকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে দলবেঁধে গণধর্ষণ, যা ১লা… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আজকের সন্ধ্যেটা অন্যরকম গেলো। অমন না গেলে হয়তো আজ জমে যেতাম একধরণের দম আটকানো যন্ত্রণায়। কাজ থেকে ফিরছি, হঠাৎ হোয়াটস আপে ম্যাসেজ করলো ভাই। 'নীলা জানিস আশু আর নেই?' থমকে গেলাম। আমার বন্ধু আশুতোষ। আমাদের আশু। সেই আশু যে কিনা আনন্দ বিলিয়ে দিতে ওস্তাদ ছিলো। যার মধ্যে কষ্ট বলে কিছু আছে কিনা কখনোই জানতাম না।… [বিস্তারিত]
ইদানীং, কবিতা কারণে অকারণেও ক্ষণে ক্ষণে নেচে ওঠে, গেয়েও। খোপায় ফুল মেখে। গাও গাও নাচো নাচো, ভালোতো! ভালোনা? কত্থক,ওড়িশি বাঁ মনিপুরী। গানের সুর-তাল লয়-ফয় জানি না বুঝিও না। তা সে গান-ফান নাচ-টাচ করলে কার কী? না কারও কিচ্ছুটি ক্ষতি-বৃদ্ধি না, তবে কথা হলো কুঞ্জ বনের ঘ্রাণ পাচ্ছি যেন!! রাঁধে......রাঁধে। ইদানীং, নীল অঞ্জনে কবিতা বেশ উচ্ছল… [বিস্তারিত]
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে- কী অদ্ভূত!!কাউকে ভালোবাসলে জীবনের কতো স্বাদ আহ্লাদ ফুরিয়ে যায় সময়ের আগেই—একটা নির্দিষ্ট মানুষকে ঘিরেই সব চাওয়া,পাওয়া,স্বপ্ন,ইচ্ছে,ভালো থাকা আবর্তিত হয়, বাকী সবকিছুই হয়ে যায় ফানসে—সেই নির্দিষ্ট মানুষটার একটু অবহেলাতেই থমকে যায় জীবন- স্বপ্ন,ইচ্ছে,চাওয়া,পাওয়াগুলো সব চাপা পড়ে যায়-তারপর শুরু হয় মিথ্যার অভিনয়—অদ্ভুত ভাবে কেটে যায় জীবন...........… [বিস্তারিত]
সূর্যাস্তের পরের সময়টা আমার ঠিক বোধের বাইরে। এ এক অদ্ভু্ত সময়! সাঁঝ-সকালের সাদা সিধা ভালো চাকুরে মানুষটি হঠাতই রাতের আঁধারে ছোরা হাতের ভয়ংকর খুনে হয়ে যায়। পেশাদার খুনীটি সব ছেড়ে ছুড়ে দিব্যি সংসারী বনে যায় কিংবা সন্ন্যাসী। তীব্র ধর্মবিদ্বেষী ছেলেটাও মাটিতে লুটিয়ে পড়ে স্রষ্টার অনুগ্রহের আশায়। বারো হাতের কাপড়ে পা হতে মাথা অব্দি জড়িয়ে রাখা… [বিস্তারিত]
ওহে ভবেশ! তুমি এখনও বসে? তোমার অরুনিমা তোমায় ভুলেছে সেই কবে! তুমি এখনও বসে কি ভাব একাকী? কি আঁক এখনও দিগন্তের ওপারে? ও পারে কিছু নেই। এইতো ডুবে গেল সূর্য দেখলে তুমি নিজেই অথচ এখনও তুমি বসে! ওঠো ভবেশ, ওঠো। তোমারও যে ঘর আছে! অরুনিমা তোমার পর হয়েছে। গোধুলি - সেও তো রাত নিয়ে এলো… [বিস্তারিত]
প্রবাসে প্রথম যে বাড়িটির একটি রুমে সংসার শুরু করি, সে বাড়ির অন্য রুমের মানুষজনের সাথে পরিচিত হচ্ছিলাম প্রতিদিনই একটু একটু করে। পাশের রুমের এক বড় ভাই আমি ইডেন কলেজে পড়েছি, নতুন হলে থেকেছি, এসব শুনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। চোখে মুখে আনন্দ খেলে গেলো। হঠাৎ চেনা আপনজনকে দেখলে যেমনটি হয়, ঠিক তেমন। বললেন, তিনি ইডেন কলেজ… [বিস্তারিত]
আবির অনেক বেশি ভালবাসে অর্থীকে কিন্তু কখনোই বুঝাতে পারেনি আসলে আবির অনেক অভিমানী, বোকা আর লাজুক টাইপের... অর্থীও জানে ও নিজে আবিরকে অনেকে ভালবাসে কিন্তু বেচারি বলতে পারে না.. ওদের দুইজনের পরিচয় হয় ফেবু থেকে... আবির প্রচুর নেশা করতো আর ও কারো শাসন পছন্দ করতো নাহ্ । পুরোপুরি নিজের মনের কথায়ই কাজ করে, নিজের যা… [বিস্তারিত]
দিনের আলোর সাথে এখন আর আমার কথা হয় না। আলোর অহমিকায় দিন বরাবরই স্বার্থপরের মত আচরণ করে গেছে এই আমার সঙ্গে। আমি যতবারই আলোক উজ্জ্বল দিনকে আমার কথাগুলি বলেছিলাম, ঠিক ততবারই সে আমার কথা গুলি অন্য সকল কথার আড়ালে লুকিয়ে নিয়েছে। আমি অবাক হয়ে দেখেছি ঐ শত সহস্র কথার ভিড়ে আমার কথা গুলিকে হারিয়ে ফেলতে,… [বিস্তারিত]
সলজ্জ ইচ্ছে হয়েছিল সাজব একদিন একাকী আন্মনে, প্লাবনপ্রেমে ক্ষণে ক্ষণে সারাক্ষণ জাগে সাধ এ হৃদয়ে, কালিঝুলি মেখে নয়, ম্যাক্সফ্যাক্টরের ঝাঁপি উল্টিয়ে। ভেবোনা সং সাজব রং মেখে কোন এক দুঁদে কিংবদন্তির কথা ভেবে; নিষ্পত্র বিশীর্ণ বিষণ্ণতায় শব বসনে ভাসব তীব্রতর স্রোত বিহীন বিভুঁয়ের সুন্দরতম জলনদে। অবাক বিস্ময়যন্ত্রণার নিখুঁত নিকুচি করে “ইচ্ছে” একদিন সাজতে চেয়েছিল। ♦দুঁদে.........দুরন্ত [বিস্তারিত]
বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে... আমার জীবনে ঘটেছে এমন কিছু কিছু ঘটনা আছে, যা বলতে গেলে এখনো আমার শরীরের লোম শিউরে ওঠে! ছোট থেকে এই পর্যন্ত হঠাৎ হঠাতই মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। অপ্রত্যাশিত ভাবেই যা ঘটেছে, তা মোকাবেলা করার জন্য সে মুহূর্ত গুলোতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না! জানিনা এগুলো কারো সাথে হয়েছে… [বিস্তারিত]
বিদেশী মশলায় দেশী রান্না! আমাদের আধুনিক রমণীদের যতসব প্যাখনা!ওই দেখো, ভিখারি রমণীদের ছেঁড়া কাপড়ে কলশি হাতে, দুঃখের লাঞ্ছনার স্বীকার! লাথি ঝাটা পড়ে উপহার তাঁদের খাওয়ার পাতে! আর একশ্রেণীর দাম্ভিক রমণীদের কাজ নগ্নতার বাহারের সমুদ্রে নিমজ্জিত করে উল্লসিত নয়নে চেয়ে থাকে, কখন দৈনিক সংবাদপত্রের পৃষ্ঠাতে তাদের ছবি ভেসে উঠবে! আধুনিকা শিক্ষিতা নারীগণ অহংকারে বাউল গানের সরলতাকে… [বিস্তারিত]
সময়ের সাথে সমতালে পদক্ষেপন না করলেই নয়। তবে নিজস্ব ব্যক্তিসত্ত্বা বা স্টাইলকে একেবারে যাচ্ছেতাই ভাবে লাঞ্ছিত না করেও যুগের সাথে সমহারে এগিয়ে যাওয়া সম্ভব। উগ্রতা বা উদ্ভটতা আর যা-ই হোক, কখনো ফ্যাশান হতে পারে না। সাধারণের চেয়ে স্বাভাবিক সুন্দর আর কিছু কি হতে পারে? ফ্যাশান বলতে আমি অনুকরণটাই বুঝি। আর স্টাইল তো সম্পূর্ণই ব্যক্তিগত, নিজস্ব।… [বিস্তারিত]
বিকেল হঠাৎ দাঁড়িয়ে গেল থমকে, ভুলেছে অস্ত রং অস্ত যাওয়ার পাট ভুলে। সময়ের দুঃসময়ে নাকি রীতি-নীতি না মেনে প্রচণ্ড পরিব্রাজকীয় অভিমানে? ক্রম থেমে যাওয়া পাখির কোলাহলে নাকি সংগোপনে কপট মায়াজাল শুশ্রূষায়? বলছি না কলঙ্ক হবে এখানে এখন এভাবে দাঁড়ানোয়, বলছি না হয়েছ দিগ্বিদিকের পথভ্রষ্ট। নাকি দাঁড়িয়েছ সাকাচৌ’র ‘ধন কেটে লাল’ করে দেয়া দেখতে! তা যত… [বিস্তারিত]
কে আমি? কি আমার পরিচয়? অদৃশ্য দেয়ালে মাথা ঠুকে ঠুকে একটাই প্রবল জিজ্ঞাসা আমার! উত্তর মেলেনা! কখনও কোনো এক অন্ধ বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দেই! ভাবছেন আমি বুঝি ফেরেশতা কোনো! না! এই আমিই অসহায়ের বাড়ানো ভিক্ষার হাতকে অবলীলায় করি উপেক্ষা! আবার, একজন অচেনা কিশোরের কষ্টের কথা শুনেই আমার চোখ ভিজে আসে! অথচ, আমার… [বিস্তারিত]










