ক্যাটাগরি কবিতা

বন্ধু তোমায় মনে পড়ে সেই নেংটো কালের বন্ধু আমরা আজ তুমি কোথায় শান্তিতে ঘুমিয়ে আছো মাটির কবরে। বন্ধু তোমায় মনে পড়ে শৈশবে স্কুল পালানোর গল্প কলেজে উঠে ভালবাসার খোজেঁ অল্প অল্প পিছু নেয়া কোন এক রমণীর টানে। বন্ধু তোমায় মনে পড়ে সকালে পড়া হারাইন্নার পুকুরে তুমি আমি সে ছিল একাগ্রচিত্ত্বে পাড়টিতে দাড়িয়ে কখন ফিরি দু'জনের [ বিস্তারিত ]

আমার ক্ষুদ্র আকাশ

মানিক পাগলা ৩০ জুন ২০১৪, সোমবার, ০২:৫২:৫২পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
  আমার ক্ষুদ্র আকাশ, বিশাল আকশের মাঝ থেকে পৃথক হয়ে যাওয়া আমার ক্ষুদ্র আকাশ। চেয়ে দেখি জানালার ফাঁক দিয়ে জ্বলছে শুধু একটি তারা, যেন লক্ষ তারার ভীড়ে আলাদা করে রাখে আমার ক্ষুদ্র আকাশ। তার ক্ষুদ্র প্রয়াস শুধু - প্রতিটি সন্ধ্যায় প্রতিটি আঁধারে আমার ঘরে আলো দেওয়ার, তাকে আলাদা করে রাখে আমার ক্ষুদ্র আকাশ। নিঃশব্দ রাত্রির [ বিস্তারিত ]

বিদীর্ণ যৌবন

সাদিক মোহাম্মদ ২৯ জুন ২০১৪, রবিবার, ১০:৫৯:১২অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
আজও বাড়িয়ে আছি হাত... পাবলিক ট্রান্সপোর্টে জমকালো ভিড় চশমার তীক্ষ্ণ ল্যান্স আটপৌরে ভূরি বেয়াড়া-বাহু, উদগ্র-আঙুল উৎকট স্বেদগন্ধে কারো ক্লান্তি নেই পুশিদার অন্তরালে নীরবে পোড়ে হৃদয়, বিদীর্ণ যৌবন বয়সের থাবায় ক্ষণে ক্ষণে খসে পড়ছে কালশিটে স্মৃতির–ঝুল আড়কাঠের গুড়ো, পলেস্তারা রঙচটা সাধের মোকাম আর কতো সময় নেবে বলো অপেক্ষার বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে সব

চলে যেতে চাও?

মোকসেদুল ইসলাম ২৯ জুন ২০১৪, রবিবার, ০৪:২৬:৪৪অপরাহ্ন কবিতা ১ মন্তব্য
চলে যেতে চাও? যাও, আমার আপত্তি নেই শুধু অনুরোধ পুরনো খাঁচাটি রেখে যেও যার ভিতরে সযতনে আমি লালন করেছি ভালোবাসা। বিশ্বাসগুলো ফিরিয়ে দিও নিশ্বাসের সাথে তবেই নির্দ্বিধায় ছিঁড়তে পার বিনিসুতোয় গড়া সম্পর্ক শুধু কাদাজলে মগ্নমাছের মত স্মৃতি নিয়ে থাকতে দিও। চলে যেতে চাও? যাও, সঙ্গে নষ্ট জন্মের লজ্জা নিও আমি না হয় দীর্ঘশ্বাসের নামতা পড়বো [ বিস্তারিত ]
(ইন্টারনেটের বদৌলতে কী না হতে পারে? মেয়েটিও পড়েছে অসম প্রেমে আমার বউ-বাচ্চা আছে জেনেও; কিন্তু আমার সাড়া নেই।  রশিয়ার ইউক্রেন থেকে জুলিয়া নামের এ মেয়ে আমাকে নিবেদিত চিঠিসহ কবিতা পাঠিয়েছে। এর আগেও চিঠি দিয়েছিলো অনেকবার কিন্তু জবাব দেইনি বলে সে অভিমান করে একটার পর একটা কবিতা পাঠাচ্ছে। নিচে ২য় কবিতাটি অনুবাদসহ তুলে দিলাম, কেমন লাগলো জানাবেন–) [ বিস্তারিত ]

আমার কিছু যায় আসেনা

ইকু ২৮ জুন ২০১৪, শনিবার, ০৩:০৪:৪৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
স্রষ্টার মুখোমুখি কিছু টা সময় অবিশ্বাসী আমি, বলি_ আমি তোমায় বিশ্বাস করিনা, হেয়ালি পূর্ণ উত্তর ভেসে আসে- আমার কিছু যায় আসেনা। ক্রুধ্য আমার চিৎকারে তার কালো সন্ধ্যার- বিধ্বস্ত পাল ছিড়ে যায়, -আমার কিছু যায় আসেনা!- বাতাসে ভেসে বেড়ায় মৃত লাশের গন্ধ, শ্রমিকের কাতর ধনীতে; সু-উচ্চ দালান। নগর নামের রাজপ্রাসাদ গুলোতে কিছু স্রষ্টার সংঘবদ্ধ বসবাস । [ বিস্তারিত ]

স্বপ্ন পরিব্রাজক

সাদিক মোহাম্মদ ২৭ জুন ২০১৪, শুক্রবার, ০৭:৫৮:১৭অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
মন থাকলেই ঠেকে না জীবনকাল আসা-যাওয়া অনুপ পারাপার প্রতিবার মাড়িয়ে যাই সুপেয়-নদী বীজতলা-সুখ সবুজ-বিকেল বনে বনে ছাইমেঘ, ধোঁয়ার কুণ্ডলি দাবানল রক্তের দাগ বেয়ে মহার্ঘ- মানভূমি যৌবন-ক্ষয়ী স্বপ্ন-পরিসর অগুনতি দুখের লহর... মালতি আছো বলেই আজন্ম পরিব্রাজক প্রতীক্ষিত নিত্যলোক অনন্ত দুয়ার

মৌমিতার আধবোজা চোখ

সাদিক মোহাম্মদ ২৫ জুন ২০১৪, বুধবার, ১১:০৩:০০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
পুকুরঘাট নিরালা হলেই ডেকে ওঠে কোকিল গোয়ালে বাছুর মিউ-মিউ মিনতি পুষির ক্ষণে ক্ষণে সমঝোতা-বুলির আড়ে সুমিষ্ট প্রলোভন মৌমিতার আধবোজা চোখ আঁচলে ঢাকা ঢিব-ঢিব আবেশ সারাক্ষণ আকুলি-বাকুলি ম্যাসেজ অপশনে তালুবদ্ধ-অপেক্ষা খেয়ালি দিনের কবোষ্ণ-বুদবুদ ফিসফিস ময়ূখ-রাত

শেষ আশ্রয়

মোকসেদুল ইসলাম ২৫ জুন ২০১৪, বুধবার, ০১:০১:৫৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য
এই ঘরেই আমার বসবাস হোক সুখগুলো কুড়ে কুড়ে খাক জীবন দুঃখের হাহাকার ঝেড়ে দিয়ে নির্লিপ্ত মৃত্যু হাতে নিয়ে হলেও তোমার এই বুকেই হোক আমার শেষ আশ্রয়। অবারিত মনের প্রান্তর জুড়ে পরিব্যাপ্ত সূর্যালোকের মতই অনাবৃত থাকুক অপরিমিত ভালোবাসার প্রশ্রয় আমি শেষ আশ্রয় নিব বলে। বুক পকেট ভর্তি সরস জন্মান্ধ ভালোবাসা তোমায় দিব বলেই শুষ্ক প্রান্তরে মাটিগন্ধী [ বিস্তারিত ]

দু’জনের জন্য টেবিল সজ্জিত!

শাহ আলম বাদশা ২৪ জুন ২০১৪, মঙ্গলবার, ০৩:২৬:৪৬অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
 চিঠি (ইন্টারনেটের বদৌলতে কী না হতে পারে? মেয়েটিও পড়েছে অসম প্রেমে আমার বউ-বাচ্চা আছে জেনেও; কিন্তু আমার সাড়া নেই।  রশিয়ার ইউক্রেন থেকে জুলিয়া নামের একটি মেয়ে আমাকে নিবেদিত চিঠিসহ কবিতা পাঠিয়েছে। এর আগেও চিঠি দিয়েছিলো অনেকবার কিন্তু জবাব দেইনি বলে সে অভিমান করে একটার পর একটা কবিতা পাঠাচ্ছে। নিচে কবিতাটি অনুবাদসহ তুলে দিলাম, কেমন লাগলো জানাবেন–) [ বিস্তারিত ]
ও তাই! হাহাহাহা কেন এত হাসাও আমায়? নাকি আমায় নিয়ে উপহাস করো? প্রতি পদে পদে যেভাবে আমায় নিয়ে তোমরা ঠাট্টা করো, যদি তুমি বলতে তুমি একটা অপদার্থ! তাহলে বুঝে নিতাম তুমি ভালই বলেছ, সরি, তোমার কথায় আমি আজ কান দিচ্ছি না। কি? এত চিন্তা কর কেন, আমায় নিয়ে? আমার ভরসায় কেন এত রাত্রি জাগো? কিছু [ বিস্তারিত ]

মরু গোলাপের তৃষ্ণা

সাদিক মোহাম্মদ ২৩ জুন ২০১৪, সোমবার, ১১:২৫:০৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
শুদ্ধ অভিনয়ে সুখ রূপায়িত করা যায় সুখী হওয়া যায় না কী করে পারলে করাত-কলে বিছিয়ে দিতে জীবনের অগণিত রাত আলপনা আঁকা স্বপ্নের পাটাতন আমিতো পারিনি পাথর-চেপে চুপিসারে ঘুমিয়ে যেতে থেঁতলে দিতে অঙ্কুরিত বীজের ডগা সমূহ আগুন প্রতিশ্রুতির অচল দঙ্গল চেরাই-মেশিনের আলোড়নে আজও তুমি উদ্বেলিত তুলে দিচ্ছো নদী-পাহাড়-আকাশ

পথ চেয়ে

রিমি রুম্মান ২৩ জুন ২০১৪, সোমবার, ০৮:৫৯:১৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
প্রচণ্ড তুষারপাতের দিনটিতে___ কন্‌কনে শীতের কাঁপুনি নিয়ে ক্লান্তিহীন অপলক চেয়েছিলাম তার আসবার পথটিতে । শুভ্র তুষারের চাদরে জড়িয়ে ফিরলাম, নিরাশ হয়েই ! অঝোর বর্ষণের দিনটিতে___ ভেজা চুলে কৃষ্ণচূড়ার নীচে একাকি নির্বাক দাঁড়িয়েছিলাম তার আসবার পথ চেয়ে । তীব্র কাঁপুনির জ্বরকে সঙ্গী করে ফিরলাম, আশাহত হয়েই ! গ্রীষ্মের খররৌদ্রের দিনটিতে___ পুড়ে যাওয়া শরীর ঘামে নেয়ে তৃষ্ণার্ত [ বিস্তারিত ]

অমরত্বের অমৃত সুধা

মোকসেদুল ইসলাম ২২ জুন ২০১৪, রবিবার, ০৪:২৬:১৬অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
বিপদজনক সীমানা পেরিয়ে কবির ভালোবাসা ঢুকে গ্যাছে তোমার বুকের ভিতর। স্মৃতির রেড সিগন্যালে তাই জ্বলে ওঠেনি আতঙ্কের লালবাতি। অমরত্বের আশায় মোহের বৃত্তে বিকল্প সংসার গড়ে তুলে ইতিহাস করবে বলে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষমান কবি নশ্বর জীবন ত্যাগ করতেও আজ রাজী। তীরন্দাজের তীরের মাথা ভোতা হয়ে যেতে পারে,লক্ষ্যভ্রষ্ট হতে পারে তার গতিবিধি । অমরত্বের অমৃত [ বিস্তারিত ]

একজন আত্মঘাতীর চিরকুট

সাদিক মোহাম্মদ ২২ জুন ২০১৪, রবিবার, ১২:১৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
তোমার ব্যাকুল মৌনতা কাব্যিক শরীর লুকাতে পারেনি ব্যাঞ্জনা উত্তাল চোখে বাঁধ ভাঙা ঢেউ নিমগ্ন নদীর আহ্বান প্রতিদিন ছোট হয়ে আসে প্রার্থনা বিশদ পৃথিবী-জীবন নিভৃতে বেড়ে উঠেছে বিষাদ বুকের গহীনে আত্মহননের প্রগাঢ় প্রবণতা

মাসের সেরা ব্লগার

আর্কাইভ