ক্যাটাগরি কবিতা

দেউলিয়া স্মৃতি

এনামুল হক মানিক ২ মার্চ ২০১৫, সোমবার, ০৮:১৮:১২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি। হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা বিবর্ণ করে দেয় লালসার থাবা । ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি । মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে। বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম সময়ের কাছে তার নেই কোন দাম। তবুও যে জাগে আশা চাতকের মনে [ বিস্তারিত ]

অন্তিম ভবিষ্যৎ

ভোরের শিশির ২ মার্চ ২০১৫, সোমবার, ০৫:৪০:৩৬অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
তলানিতে পরে থাকা ক’টি দানার উপহাস- “পৃথিবীর শেষ ক’টি শস্য যেন আজ এই উদরের একমাত্র আশ্রয়” জাগতিক আকর্ষণ ভুলে এখানেই পরে রয়েছে, বাকি সব ভুলে যাক; এই ক’টি দানাতেই ভবিষ্যৎ। এ যেন অনাকাংখিত ভবিষ্যতের রুপরেখা- “যায় যাক জগৎ রসাতলে, এ’উদরের পরে” আঁতিপাতি করে খোঁজে শুরু নিকোটিনের ছাইয়ে, উচ্ছন্নে যায় তো যাক; যদি মেলে ফুসফুসের সুখ। [ বিস্তারিত ]

মার্চের সূর্য

রকিব লিখন ১ মার্চ ২০১৫, রবিবার, ১২:৪০:০৬পূর্বাহ্ন কবিতা ১ মন্তব্য
আমার স্বপ্ন দেখা চোখ; দেখবে প্রত্যুষ রক্তজবার রঙিন রক্তে ফাগুনের আগুনে পোড়া ঝলসিত মূর্তির বিদীর্ণ সূর্য যে সূর্যে লেখা আছে ইতিহাস যে সূর্যের আলো বলে যায় আজ মার্চ সে সূর্য; সূর্য নয় আমার ভাইয়ের রক্ত আমার পিতার তৃষিত আর্তনাদ আমার বোনের সিঁথির সিদুর আমার মায়ের বাকহীন কাব্যের মার্চ আমি তো সেই মার্চের কথা বলছি যে [ বিস্তারিত ]

আজও বৃষ্টি নামেনি

নীলাঞ্জনা নীলা ২৭ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১২:৩১:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য
শীতের দুপুরে ক্লান্ত শীত এসেই চলে যায় বসন্ত নাকি দুলছে উত্তাল হাওয়ায় হাত বাড়িয়ে দেই কই একটুকু ছোঁয়া তো লাগেনা হাতে-চোখে-ঠোঁটে? দ্রিমদ্রিম করে কেঁপে ওঠেনা বুক, ওখানেই তো ভালোবাসার চিহ্নর মতো হৃদয়ের বাস। রাতের গভীরে রাত এসে চলে যায়, তার কাছে নাকি আলোর ব্যস্ততা। ভোরের কাছে তাই এলিয়ে দেইনা, ছুটতে থাকি, শুধুই ছুটে চলা প্রয়োজনে--- [ বিস্তারিত ]

বিষণ্ন সুন্দর

রকিব লিখন ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১০:০৯:৪৫অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
হে অবারিত বিষণ্ন সুন্দর অর্কিডে আলোক-সপ্তক প্রতিচ্ছবি ভেসে উঠুক প্রোজ্জ্বল হয়ে প্রস্ফুটিত গোলাপ হাসনা হেনার সুভাসিত প্রেম উন্মুক্ত বাতাসে জলছবির জলরঙা জীবন বোধের শীতর উম্মেষ গোধূলীর আলোনীড় রাখালের বাঁশি বিষন্ণ বেহাগসুর আহা! মধুময় জীবনের প্রতিধ্বনির গুঞ্জন ফুল পিয়াসী ভ্রমর অনন্ত নক্ষত্র-বিথী অপ্সরী নৃত্যে দ্যেদুল তাল আকাশ শঙ্খনীল কারাগারে জীবন ভাবনায় প্রোথিত বোধ শোনে মৃত্যুর কোরাস [ বিস্তারিত ]

কিশোরী

ভোরের শিশির ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১১:৫৩:২৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
গগনে মাতম ওঠে; চোখেতে বর্ষণ এ' কিসের মায়ায়, মেঘেতে বিজলি নাচে; মুখেতে আঁধার এ' কাহারো ছোঁয়ায়, নক্ষত্র আলোতে ডুবে; মনেতে রোদ্দুর আঁকা, চঞ্চলা কিশোরী লাজে; আঁকাবাঁকা হাসি ঠোঁটে, অধরা স্বপনের পানে; পলাশ ও বকুলের টানে। বুকেতে কাঁপন ওঠে; অভিমানে চৌচির এ' কিসের ছায়ায়, ভাবনাতে প্লাবন নামে; করতল আকুল এ' কেমন ধারায়, সাঁজের বাতাসে ভেসে; জোনাকিতে [ বিস্তারিত ]

বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো

আগুন রঙের শিমুল ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৩:০০:৪০পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
যদি মেঘ থেকে নেমে আসে - শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান যদি মেঘ থেকে নেমে আসে - বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর যদি মেঘ থেকে নেমে আসে  -... নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ। তবে শোন - বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত [ বিস্তারিত ]

একটি নতুন গোলাপ ফুল

আবু জাকারিয়া ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:২৫:৫৩পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৯ মন্তব্য
গোলাপ যখন ফোটে, কত সুন্দর মনে হয় কত সুন্দর তার গন্ধ, কত সুন্দর তার পাপড়িসকল, কত সৃংখল । তার সেই সৌন্দর্য একদিন থাকেনা, থাকেনা তার সুন্দর গন্ধ পাপড়িগুলো ঝড়ে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে তখন সে হয়ে যায় ময়লা আবর্জনার মত। আর আমিতো এক সামান্য মানুষ মাত্র আমার গোলাপের মত না আছে সৌন্দর্য, না আছে [ বিস্তারিত ]

এইত সেই ফেব্রুয়ারি!

আবু জাকারিয়া ২১ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১০:১৫:১৮পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১১ মন্তব্য
এইত সেই ফেব্রুয়ারি! একসাথে জড় হওয়া অনেক মানুষের একটি মাস, ছুটে চলে যাওয়া মিছিলের একটি মাস। রাজপথে রাজপথে স্লোগান দেয়ার একটি মাস। দুপুরের রোদে রাজপথ দখল করার একটি মাস। একটি একুশ তারিখের একটি মাস। এইত সেই ফেব্রুয়ারি! প্রতিবাদের ঝড় ওঠার একটি মাস শত্রুর বন্দুক থেকে বুলেট ছুটে আসার একটি মাস ভাইয়ের বুক রক্তাক্ত হওয়ার একটি [ বিস্তারিত ]

বাংলার গান

রকিব লিখন ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১১:২৭:২৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
ভুলে গেছি পূর্ব জন্মের স্মৃতি; পরজন্মের মহামায়া আঙ্গুলে আঙ্গুলে প্রেমের পরশে চাই একটু সুখছায়া আহত জীবন কাঁদে; বিবস্ত্র প্রলয় উল্লাসের ভীমরণে মহাসেন সুনামির চেয়েও বেশি হিংস্রতা মানব মনে মানব নামের দানব সভ্যতার ইতিহাসে বাংলা বিহ্বল আর্তনাদের মরুবাঁশি বাঁজে জীবন জুড়ে শূন্যতার গহ্বর মায়ের আঁচলে বেঁধেছি প্রাণ; তাতেও নেই মুক্তির গান ফিরিয়ে দে; দে হায়েনার দল [ বিস্তারিত ]

অপেক্ষার বেশ্যাবৃত্তি

ভোরের শিশির ১৬ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০২:০৮:৫৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
আজ হতে তুলে রাখলাম; অধিকার নেই কারো আর, যে মনে অন্য ছোঁয়া গ্রহণ করে; সে মনের আরাধনাতে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে কাটবে কালের আঁধার। 'যদি' 'মতো' 'জানতেম' হয়ে যায় রোদেলা দিনে কুয়াশা, সব কিছুই ফুরোবে; শুধু অধিকারটুকু থেকে যাবে অসূয্যার্স্পশী ছায়া হয়ে, আড়ালে যে কায়া আছে অপেক্ষার বেশ্যাবৃত্তিতে অধিকারের এক চিকন সূতো নিয়ে।

সুন্দরতম স্বপ্নের খোঁজে

ভোরের শিশির ১৫ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১২:২৯:১৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
একাকী জলভাঙা চাঁদে কিংবা ধুলো লাগা ঝরা পাতায় তুমিহীনতায় ভুগবো, ভুগবো সুন্দরতম কোন গানে অথবা কাকের কর্কশ ধ্বনিতে। কেন! কাক হয়ে ঘুরেছি তোমার ছায়াতে আর পৃথিবীর সুন্দরতম গানে তোমাকে না পেয়ে। ক্লান্ত মেঘাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে দুপুরে কিংবা বিনিদ্র রজনীর কালিমাখা দু’চোখ খুঁজবো, খুঁজবো কুয়াশাস্নাত এলোমেলো বাতাসে অথবা ভীড়ের মাঝে তোমাকে পিছনে রেখে তোমার পদধ্বনিতে। কি করে! [ বিস্তারিত ]

শীতের পেটেই লুকানো ফাগুন

শাহ আলম বাদশা ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১২:০৪:০৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
শীতের পেটেই লুকানো যে ফাগুন ঝরাতে পারেনা আর তো আগুন? বসন্তেও শীতশীত লাগে বড় আজ দেখো বসন্তের কিযে ক্ষীণ আওয়াজ! শীত-বসন্ত হয়ে গেলো একাকার কী মজা কী মজা কিযে মজাদার। ছয়ঋতু ক্ষয় হবে আমাদের দোষ গাছ কাটো, ভরাও নদী নন্দঘোষ! বাসন্তীরঙ্গে মেশে শীতের চাদর কী মজা, শুরু হোক বিষ্টিও ঝড়? কোথায় ফুল আর ঝরাপাতার নাচ [ বিস্তারিত ]

নষ্ট কবি নষ্ট কবিতাঃΔপাপ যদি হয়

শাহ আলম বাদশা ১৩ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ০৯:৩০:৫৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
উদোম শরীরে কিংবা ফিনফিনে পোষাকে যখন দুলিয়ে তুমি কোমল দেহবল্লরী উগ্র প্রসাধনে চলে যাও মুক্ত-স্বাধীন– হৃদয়ে তখন আমার মাতাল হাওয়া বয়ঃ আর দাপাদাপি করে শুধু নরকের কীট; মনের পশুটাও ক্ষেপে ওঠে বেগতিক ঠেকাই তাকে বলো, কী সাধ্য আমার? সর্পিল গতি হেঁটে যাও তুমি—- ভেসে চলে বাতাসে গন্ধ তোমার পাগল আমি চেয়ে থাকি অপলক পাপ যদি [ বিস্তারিত ]

আমার হৃদয়ের না বলা কথা

আবু জাকারিয়া ৯ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০৩:৫৮:৩৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
তোমায় চিঠি আমি লিখলাম না আমার হাতের লেখা যে ভাল না তোমায় ফোন আমি করলাম না আমার কান্না জড়ান কন্ঠ তুমি হয়ত বুঝবে না শুধু দুর থেকে অনুভব করার চেষ্টা কর, আমার হৃদয়ের স্পন্দন। হয়ত তুমি ভালবাসা খুজে পাবে আমার হৃদয়ের গভীর রক্ত প্রবাহে তখন তুমি আসতেও পার আমার কাছে ফিরে। তখন তুমি দেখতে পাবে [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ