ক্যাটাগরি কবিতা

সময়, তুমি নিলে না আমায়

অরণ্য ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ০৭:০১:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৪ মন্তব্য
সময়, তুমি নিলে না আমায়। কি অদ্ভুত! এত সুন্দর সকাল কে তুমি নিয়ে গড়ালে দুপুরে দুপুর দিলেও তুমি সে অসাধারণ! এখন রেখেছো বিকেলে আমায়। মেঘ মেঘ এ বিকেলে আমার ভাল লাগতে পারতো আরো বেশি অথচ এখন আমায় তুমি নিলে না। ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না। একটু পরে তুমি গড়াবে সন্ধ্যায় কত [ বিস্তারিত ]

আপেক্ষিকায়ন

সীমান্ত সৈকত ২৬ এপ্রিল ২০১৫, রবিবার, ০৮:০৮:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১০ মন্তব্য
অভিমানে সিক্ত বিষাদে রিক্ত হৃদয়, হারিয়েছে কালবৈশাখীর ঝড়ে বট বৃক্ষের মগ ঢালের আড়ালে। ভোরের ঝির ঝির মনে পরশ লাগানো হাওয়ায় কভু ভেবোনা আমায়, পূর্ণ হবে শূন্য হৃদয় পাবে তিক্ত অনুভূতি, খেলবে নিয়ে সে তোমায় বানিয়ে দাবার ষোল চালের নিরাসক্ত গুটি । খোলা আকাশের ধূসর মেঘের ভাঁজে অজান্তে মনের কভু দেখোনা আমায়, না বুঝেও দেখবে অদৃশ্যের [ বিস্তারিত ]

বঙ্গ ললনা

মনির হোসেন মমি ২২ এপ্রিল ২০১৫, বুধবার, ০৮:৪৩:৫৩অপরাহ্ন কবিতা, সমসাময়িক ১২ মন্তব্য
বঙ্গ ললনা, ঐ ঘাটে আর যেয়ো না যে ঘাটে খেয়ায় চড়ে মন মাঝিরা আনন্দে শুধু ভূ ভূ বাজায়। বঙ্গ ললনা, ঐ খেয়া ঘাটে আর যেয়ো না যে ঘাটে রমণীরা লাঞ্চিত হয়, পুরুষ শাসিত সমাজে নারীর সম্ভ্রম নগ্ন তদন্তের অধ্যায়ে তোমার জাতকে ক্ষত বিক্ষতে করে, যেয়ো নাকো আর সেই ঘাটে। বঙ্গ ললনা, তুমিই বলো না, এই [ বিস্তারিত ]

ছেলে পতিতা

সীমান্ত সৈকত ২০ এপ্রিল ২০১৫, সোমবার, ০৯:২০:০৭পূর্বাহ্ন কবিতা, সমসাময়িক ১৮ মন্তব্য
আমি পুরুষ, অসঙ্গায়িত পবিত্রতার প্রলেপ আমার গায়ে অন্ধকার নর্দমার কালিমা আমায় ছোয়না, কখনো ছোঁবেনা । তুই নারী, কলঙ্কের পোশাকে আবৃত তোর জন্ম আমৃত্যু কলঙ্কের বোঝা বয়ে যাবি নীরবে, বইতেই হবে । আমি শাসক, অনুমোদিত উল্টো নীতিতে শাসিত আমার রাজ্য আমার পৌরষত্বের দ্বন্দ্ব- যুদ্ধে মনুষত্বের স্থান নেই, কখনো হবেনা । তুই নারী, লাঞ্ছিত হবি, ধর্ষিত হবি, [ বিস্তারিত ]

প্রেম

নীলাঞ্জনা নীলা ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ১০:২৩:২১অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
হাহাকার করা তীব্র যন্ত্রণার সাথে মিশিয়ে টুকরো টুকরো আবেগ তোমাকে দেবো। সঙ্গে দক্ষিণা বাতাসের প্রশান্তিমাখা আদর, আর জড়িয়ে নেবো কোমলতর আহ্লাদী মায়ায়। উষ্ণতা, আদর, মায়া-ভালোবাসা সবই তো পেয়েছো কোথাও না কোথাও আজ সেসব তোমাকে আমি দেবো, কেন জানো? ধ্যৎ বোকা বলতে হবে? তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে, দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে মিশে [ বিস্তারিত ]

পশু মানব

সীমান্ত সৈকত ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১২:২৩:৪৪অপরাহ্ন কবিতা, সমসাময়িক ৪ মন্তব্য
মানব হয়ে মানবে বিভেদ কেমনে গড়িস তোরা স্বার্থন্বেসী ওহে হিংস্র পশুর পাল । অশুরের শক্তি তোর দেহে তুই তথাকথিত পুরুষ, তাইকি তোর চোখে পড়েনা মমতাময়ী ঐ নারীর মানবসত্তা ? মায়া ভরা সেই চাহনি,কমনীয়তা তার মাঝে, মায়ের ভালোবাসা সদা সতেজ তার ভেতর, কেমনে এড়িয়ে যায় এসব আলো থেকেও অন্ধ তোর চোখ হতে ? শুধু দেখিস তার [ বিস্তারিত ]

বৃষ্টির জলে চাঁদ দেখা

ভোরের শিশির ৮ এপ্রিল ২০১৫, বুধবার, ১২:৫৫:১২পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
বৃষ্টিস্নাত মন উড়ো ধূলোর মতন লিখে যায় ভালোবাসার কবিতা, রবি ঠাকুরে লিখে রাখা গানে গুনগুনিয়ে যায় চোখের জলে লেপ্টে থাকা ছবিটা। ভাবছেন 'এ কি কথা!' দেখুন, আকাশ কাঁদছে; দিন-মান-ক্ষণ ভুলে কি'বা সন্ধ্যে বা চাঁ-সূর্য লেগে গেলে মনও কাঁদছে, বৃষ্টিতে ভিজেই! ছেলেমানুষি আবেগে মেতে ওঠার ছলে অথবা শৈশবের খেলার তালে; এই বৃষ্টিতে ভিজেই। বলবেন 'এ' আর [ বিস্তারিত ]

বছর দশেক পরে দুজনে , অন্ধকারে

আগুন রঙের শিমুল ৩ এপ্রিল ২০১৫, শুক্রবার, ০২:০৯:২৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
বছর দশেক পর, এমনি এক মেঘমন্দ্র বিকেলে তুমি এসে সময়ের ধূলো ঝেড়ে সামনে দাঁড়ালে - মনে পরে যাবে সব, ভুলে যাওয়া কবিতা মুছে যাওয়া ছবি, বিস্মৃতির অতলান্ত থেকে আসবে বকুল ঘ্রাণ বিস্মিত চোখে দুজনেই তাকাবো পুরনো আমাদের দিকে ; ততদিনে অভিমান লোনাজলে ধুয়ে ধুয়ে ফিকে। বছর দশেক পর, এমনি এক অবেলায়, এমনি সঘন দেয়ার দিনে [ বিস্তারিত ]

না

তাপসকিরণ রায় ২ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ০৯:৫৫:১৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য
না, সবার ব্যথা এক মত নয় আকৃতির ভেতর যতটা ছুঁয়েছে প্রতিফলক তুমি চিনতে পার না সেই আঁকিবুঁকি !   হাতের তালু চির রেখায় নাকি ভবিষ্য লেখা থাকে, জীবনটাই দুর্বোধ্য মলাট পৃষ্ঠা-- আমার হাসির মধ্যে হাসি ধরা নেই— আমার গানের মধ্যেই আমি যা বলে গেছি-- কতটা আমি ধরা থাকি তাতে ? অভিজ্ঞান ভেঙ্গে যাচ্ছে--মনের কোনও যন্ত্রণামাপ [ বিস্তারিত ]

নিঃস্ব মানবতা

মনির হোসেন মমি ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০৫:২০:১১অপরাহ্ন এদেশ, কবিতা, সমসাময়িক ৬ মন্তব্য
নেই নেই কিচ্ছু নেই পৃথিবীতে মানুষ নেই অমানুষের ভিড়ে চেয়ে দেখো কেমন করে মানুষ মানুষকে মারে। নেই নেই কিচ্ছু নেই বিবেকের দরবারে বিচার নেই কেমন করে মারছে ওরা দেহে তার একটি অঙ্গও অক্ষত নেই। নেই নেই কিচ্ছু নেই কলম কালি সবই আছে শুধু লিখবার সাহস নেই ধর্ম বলে ডান দিকে চল শিষ্য বলে বামেই সবল। [ বিস্তারিত ]

অন্ধ ছন্দের মন্দ সাঁজ

মাসঊদ্ ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০২:৫৬:০৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
অন্ধ ছন্দের মন্দ সাঁজ -মন্মথ মাসঊদ্       নকল শিকল তোমার, বারবার হেরে, পড়েছি। কষ্টের অবশিষ্ট তোমার, বারবার খুঁজে, গুঁজেছি। নীরবতার কথা আমার, সবার কানে, শুনেছি। বন্য চিহ্ন আমার, সবার পানে, ছিনেছি। বেতালে তালি তোমায়, মানায় না, মানাবে না। তিক্ত ব্যক্তি তোমায়, ভালোবাসায় না, ভালোবাসে না। মরুর তরু আমায়, কাঁদায় না, মানা। আমি তুমি [ বিস্তারিত ]

বাউড়ী বাতাসে… বাওয়াল ভাবনা ৫

আগুন রঙের শিমুল ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০৪:৫৭:১৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
বিরহী ঘুঘুর ডাক খামচে ধরে বুকের ভেতরে - থেমে আসা কোলাহল, জমে থাকা হিম থমকে যাওয়া সময়ের নীল বিষের পেয়ালা, মিলেমিশে মুচড়ে ওঠে পরানের অতল গভীরে। শহর জুড়ে বৃষ্টি নামে - বৃষ্টি নামে অন্ধকারের শরীর জুড়ে, কবেকার দুঃখ ভিজে যায় কোন জলে। বেপথু মাতাল হাওয়া দীর্ঘ রাত্তির শেষে চেনা দীর্ঘশ্বাসের বারান্দা ছুঁয়ে যায় ভেজা বাতাসে [ বিস্তারিত ]

==গণজোয়ার-২==

ভোরের শিশির ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০২:৪১:৩৯পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
শোষিত জনতা, মৃত মানবতা ক্ষমতা নীতির আশ্রয়ে কুক্ষিগত স্বাধীনতা ভাঙ্গো, ভেঙ্গে ফেলো এগিয়ে চলো ওহে বধির জনতা। শাষিত এ জনতন্ত্র মুখোশে গণতন্ত্র রাজ্যতন্ত্র কায়েমতন্ত্র ক্ষমতায় সে যেন পিশাচযন্ত্র! এসো, গর্জে এসো হে জনতা পিছুটান ফেলে তুলে ধরো বেঁচে থাকার সব আকুলতা... জাগো, জেগে উঠো চলো, মিছিলে এসো মন্ত্র, বেঁচে থাকার স্বাধীনতন্ত্র ছিড়ে ফেলো তথাকথিত শকুনির [ বিস্তারিত ]

স্বাধীনতা

সীমান্ত সৈকত ৩০ মার্চ ২০১৫, সোমবার, ০৭:৫০:৫৭অপরাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ৬ মন্তব্য
পূর্ব গগনে সদ্য উদিত রক্ত-লাল সূর্যের আলোয় চোখে ভাসে বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকা । মুগ্ধ সবাই দেখে স্বাধীনতা ,নিচ্ছে নিশ্বাস প্রাণ ভরে, বলছে কথা মন খুলে শোর কলরবে, পরাধীনতার উন্মাদ ষাঁড় তেড়ে বেড়াবেনা আর, পরাবেনা কেউ পায়ে গোলামির সেকল, এইতো স্বাধীনতা । লুটেপুটে খাবে নেতৃত্বের আসন-দ্বারী রাগব বোয়াল আত্মমগ্ন নিরীহ অবাগি জনতা, গিলে নেবে [ বিস্তারিত ]

মেঘ পাহাড়ে সূর্য

ভোরের শিশির ২৯ মার্চ ২০১৫, রবিবার, ০৬:১৫:৫০পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
মেঘ পাহাড়ের চূড়োয় অপেক্ষায়; সূর্যের। ভাবছে, নাম আছে দু'টো- ছায়া আর চাঁদ। সূর্য এলেই মিটিয়ে নেবে, হবে সময়ের শোধ বোধ। সেই থেকে মেঘ একাই আসে; একাই থাকে, লাগে বিজলীর আঁচড়। একদিন ঠিক দেখা হলো; মেঘের বুকে মুখ লুকালো। তারপর! তারপর, সে কি কান্না মেঘের! এ'দিক ও'দিক ভাসিয়ে নেয় এমন। সূর্য তখন বলে 'এ'কি মেঘ! কান্না [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ