তোমরা যদি বলতে চাও, মানুষের পৃথিবীতেই আমি জন্মেছিলাম, তবে শুয়োরকে তোমরা শুয়োরের খাঁচাতেই পুরে রাখবে। যদি বলো, তোমাদের পৃথিবীতে অমানুষের স্থান নেই তবে উন্মাদ শুয়োরগুলোর বেড়ে ওঠা রুখে দেবে। যদি বলো, পুরুষ কখনো ধর্ষক নয়, তবে নিশ্চয় ধর্ষকের বিনাশ ঘটাতে বেঁচে থাকা নুসরাতেদের সাথে হাতে হাত ধরে একতাবদ্ধ হবে। যদি বলো, তোমাদের সমাজ মানবিক তবে… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
ভিতরে হুমড়ি খেয়ে একদিন খুঁজে দেখেছি নিরবে; বিশেষ করে- প্রেমিকার চোখ প্রতিবাদ করতে জানে আকাশের সাথে চোখের কোনো তফাত থাকে না জমিন থেকে তাকালে যেমন গুচ্ছ গুচ্ছ মেঘ উড়ে তোমার চোখে সেদিন রাতের মেঘ ছিলো এক খণ্ড সাহসী লাল মেঘে বুঝে নিয়েছি চোখের পরিপূর্ণ ইতিহাস না জেনে প্রতিবাদ করে শুধু বলেছিলে- 'ওই! থাক না বিশ্লেষণ… [বিস্তারিত]
দিদি আমার,, আয় দিদি আয়,আমার ধারে আলোর বেনু লয়ে, তোর হাসিটা রাখবো আমার হৃরদয় মন্দিরে! দিদি তোর পাগল করা মুখের হাসি সুধাই ভরে প্রান, তোর চরণের দুলা দিদি ভুলায় আমার দুঃখ অভিমান! দিদি আয় ছুটে আয় আমার ধারে একটা গল্প শোনা, চাওয়া পাওয়া মিটিয়ে দিদি তোর আদরে রাখনা? দিদি দূর্গা পূজো কালি পূজো চলে কতো… [বিস্তারিত]
আমি আবারও অসুস্থবোধ করছি! কিছু ঘটনা আমাকে স্থির থাকতে দেয় না। কতোক্ষণ একটানা দম মেরে ছিলাম, টের পাইনি। হবে হয়তো; বিশ কিংবা ত্রিশ মিনিট। চোখের কোল বেয়ে গড়িয়ে নামছে লোনাজল, আমার নারী জন্মের যন্ত্রণাকর উপলব্ধি। আহা, মেয়েটি! কতোই বা বয়স ছিলো তার? সতেরো বা আঠারো হবে হয়তো। ছিঁড়ে খুবলে সবটুকু তার নিংড়ে নিয়ে ফেলে চলে… [বিস্তারিত]
কেন বাড়াই কস্টের উদ্বৃত্ত ~ বৃথাই বহন করি জীবনের ভার ~ এ প্রেম যতবার ছুয়ে যায় হৃদয় ~ বিষে নীল হই বার বার । মন চায় মন চায়, তবুও ~ মরি প্রেমের বিষে ~ এ কোন টান, শত জনমের তরে ~ অস্থি মজ্জায় আছে মিশে । [বিস্তারিত]
স্বাধীনতা তুমি! তুমি জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের আবিস্কারে ত্রিশ লক্ষ শহীদের প্রাণে, তুমি ভোরের উদিত রক্তিম সূর্যের আলোর ঝংকারে মা-বোনের সম্ভ্রমের অবদানে। স্বাধীনতা তুমি! তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় গাওয়া আমাদের জাতীয় সংগীতে, তুমি পদ্মা মেঘনা সুরমা যমুনার স্রোতে বয়ে যাওয়া নজরুলের রণসংগীতে। স্বাধীনতা তুমি! তুমি এসেছ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টার বিনিময়ে জাগ্রত বিজয় দিবসে,… [বিস্তারিত]
শেষ বিকেলের গোধূলি আলোয়... হেমন্তের তারুণ্য খুঁজে ফিরি দূর আকাশের নীল চাঁদোয়ায়, এ আমার পোড়ামাটির শহরে। এখানে কোজাগরী চাঁদ মোহময় করেনা হেমন্তের রাত। এখানে লক্ষ্মী এসে নামে না কৃষকের ধানের ক্ষেতে। নতুন ধানের উৎসবে নবান্নের আনন্দে মাতে না কেউ। সূর্যালোক হ'তে একবিন্দু কিরণ, সবুজ দূর্বাঘাসে শিশিরে হাসেনা মুক্তো ছড়িয়ে। দূর থেকে কোনো ফুলের সুবাস বিমোহিত… [বিস্তারিত]
হেমন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় সকলি,, শরৎ,, শরৎ বিদায়ে আসলো হেসে প্রিয় হেমন্তকাল শিশির ভেজা শীতের স্পর্শ মাখা মিষ্টি সকাল, আলোর বানে উঠলো হেসে কৃষকের উঠোনে ধান টুটে হাসি কণ্ঠে তাহার নবান্নের গান। নবান্ন উৎসব হেমন্তের গান, নতুন ধানের চালে বাহারি রঙের পিঠা পুলি যুক্ত হয়েছে সাথে, খেজুর গাছে উঠবে কৃষক মাটির কলসি বাঁধিব তাতে ফোটায়… [বিস্তারিত]
প্রতিনিয়ত চাষী থেকে বিজ্ঞানী সবাই জানে; আকালে ঘূর্ণন টের পায় না দিক বেদিক ছিটকে পড়ে না লাগামহীন করতলে,তাঁর বুকে ঘূর্ণিঝড়,বন্যা,খরা,উষ্ণতা সব আর প্রণয়ের গবেষণাগারে প্রেমিক সূর্য, আর প্রেমিকা বসুন্ধরা। এক গাঢ় আভায় রূপসী বাংলা টানে; অভয় দিয়ে আগলে রাখলে আকুতিতে তন্দ্রাচ্ছন্ন প্রহরী লতাশুন্য পাহাড়ে মালিকানা তৃষ্ণার্ত নদীতে ভ্রমণচারী আর মানসম্মত বেদনারা বলবে সকাল-বিকাল রোজ ভিতর… [বিস্তারিত]
আমিও শামিল মৃত্যুর মিছিলে হালিম নজরুল আমার সামনে তখন একটা স্বর্গ দাঁড়িয়ে। নাকে সুগন্ধি সৌরভ,কানে অমৃত মুর্ছনা। আমার ভেতরে ভেতরে ছুঁয়ে দেখবার প্রগাঢ় নেশা, শরীরে কাঁপা কাঁপা উত্তেজনা। সয্যা পেল কি মন নরম-কোমল! স্পর্শে টানলো ফুলেল ছোঁয়া। তীর্থে নাচবে কি বজ্র-ময়ূর? হারিয়েছে জীবন,ভূত-ভবিষ্যৎ। চাঁদটির দিকে হাঁটতে হাঁটতে স্তব্ধ হঠাৎ! এ কি! আমাতেও শামিল মৃত্যুর মিছিল! [বিস্তারিত]
শাপলা ঝিলে ঘুড়তে যাবি ? চল- কার্তিকের ঐ হাঁটু জলের বিলে, পদ্ম দেখেই হাত বাড়াস না যেন পা পিছলে পড়বি গভীর খালে। ভাঙ্গা ডিংগি; ডানে বায়ে দুলে বলিস যদি, আনবো টেনে তুলে, শেওলা ভরা পিচ্ছিল ছোট মাঁচা পা পিছলে- পড়িস না তুই ভূলে। নীল শাড়িতে বসবি পাটাতনে বাইবো নৌকা ভাটির টানে টানে, উড়বে আঁচল হৈমন্তি… [বিস্তারিত]
তোমার ঐ বিষণ্ণ বদন খানি, চৈত্রের খরতাপে ফেটে চৌচির ভূমির মতো_ ভেঙ্গে দেয় আমার হৃদয় ভূমি। তোমার ঐ অশ্রু সিক্ত আঁখি, জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ে- সজোরে আঘাত করে আমার বুকের পাঁজরে। তোমার ঐ এক একটি দীর্ঘ শ্বাস ভয়ঙ্কর প্রলয় হয়ে তাণ্ডব শুরু করে- ধ্বংস করে দেয় আমার গোছানো সুখের পৃথিবী। তোমার ঐ মন খারাপের ক্ষণ,… [বিস্তারিত]
তারপর..... আলস্যের বালিশে মাথা রেখে কাটিয়ে দেই একটা জীবন। অগোছালো বইএর পাতা চোখ রগড়ে করুনা জাগায়। জানান দেয় কিয়দাংশ রুপকথা ছিলো পৃষ্ঠার ভাঁজে। অযত্ন আর আলস্যে -ওখানে এখন ধুলোর নিবাস। তারপর?? কয়েকটা রাত্রির কাছে ঋনী হয় কিছু না শোনা গল্প। কিছু হেমন্তের শিশির খুব করে ঝরতে থাকে শুকনো বাদামী হওয়া ঘাসের বুকে। শুধু শুনতে চাওয়া… [বিস্তারিত]
ব্লগার মানে নাস্তিক নয় ♦ ব্লগার মানে যদি হয় নাস্তিক লোকেরাতো সেটাই এখনো জানে, দ্বীন-ধর্মের বিরুধীতা করাই ব্লগারের কাজ সেটাই বিধিত অনেকের জ্ঞানে। সৃষ্টিকর্তার বন্দনা গাহেন শত শত জাতি তাদের মাঝে আছেন ব্লগার নামের বাতি। আসুন সবাই ঘোষণা দিই আমরা করি সৃষ্টিকর্তা'য় বিশ্বাস, রবের বন্দনা করতেই থাকবো যতোক্ষণ থাকবে নিঃশ্বাস। আল্লাহর বান্ধা রাসূলের(সাঃ) উম্মত দ্বীন-ধর্মের… [বিস্তারিত]
ভালোবাসার দীর্ঘ সময় ধরে রাখি একান্তে শঙ্কাযুক্ত অক্সিজেনের বোর্ডে অবহেলায় আমিই কেবল জুয়ারী প্রেমিক। সময়ের লভ্যাংশ জয়ের উল্লাসে প্রেমিক কখনও প্রেমিকাদের ক্ষমা করে না ক্ষমা করার শৈল্পিক ক্ষমতা কথিত মানুষের আমিও প্রেমিক; একদিন তপ্ত শ্বাসের মঞ্চে অবহেলায় পুড়িয়ে মারার অপচেষ্টায় প্রতিবাদে পরিতাপের কুন্ডলীতে তোমাকে আমৃত্যু সুখে ঝুলিয়ে ভালোবাসার হুকুম দেই অতএব, এ রাষ্ট্রে আমি কখনও… [বিস্তারিত]











