ক্যাটাগরি কবিতা

আমার প্রেম

সুপর্ণা ফাল্গুনী ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:০৮:৫৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য
আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি- যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে। আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে। যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে- আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে। আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে। কষ্ট দিবে, দুঃখ দিবে- পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে। হৃদয় উজাড় করা [ বিস্তারিত ]

নিরুদ্দেশ হব

সাদিয়া শারমীন ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১১:০৯:৫৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
ল্যাম্পপোস্টের অচেনা আলোয় রাতের গন্ধ মেখে নিরুদ্দেশ হতে চাই ।  নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে। শেষ রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে। ভোরের স্নিগ্ধতা মেখে ,শিশিরভেজা ঘাস মাড়িয়ে নিরুদ্দেশ হতে চাই,অচেনা কোনো গাঁয়। দূরন্ত কিশোরীর মত এক ছুটে নিরুদ্দেশ হতে চাই।নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে। পৃথিবীর চিরচেনা কোলাহল, আর নিয়মের বেড়াজাল দূরে [ বিস্তারিত ]

স্বপ্ন ডিঙার জলে

কামরুল ইসলাম ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:৩৭:০৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
১, মোহনায় গেছে মিলে, স্বপ্নের বিভোরে ~ প্রাণে প্রাণে একাত্মায়, দৃষ্টিত অগোচরে ~ ঝরা বৃষ্টির উষ্ণতায়, ভিজে গেছে মন ~ ভালবাসার সম্ভারে, জীবনের সব আয়োজন ~ হাতে হাত ধরে, অনাদায়ি পথ চলা ~ মনের দৃষ্টিতে, স্বপ্ন ভরা সৃষ্টিতে, সুফলা ।। ২, আলোয় রাঙা ভোরে, ঝরা শিউলী ফুলে ~ বিনা সুতায় গাঁথবো মালা, দুজনে হাতে তুলে [ বিস্তারিত ]

কয়েক ফোঁটা অশ্রু!

নূর হোসেন ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৯:০২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তুমি দেখতে পাওনি বলে আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে- তপ্ত বালুর বুকে, কংক্রিটে; চুপি চুপি অতি গোপনে নীল সমুদ্র জলে মিশে গেছে আমার কয়েক ফোঁটা অশ্রু! তোমার বুকের মাঝে জমেছে বিষাদের পবিত্র পাথর, আমার জন্য তা নয়- জমেছে আঘাতের প্রতিদান দিতে আমার মত কারোর জন্য; সে তো আমি নই তবুও কেন হেলা আমাকে? উচিত জবাব না [ বিস্তারিত ]

ম্যাজিক বলের মতো চোখ

নাজমুল হুদা ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:২৮:৪৬পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয় বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না; চুপচাপ ম্যাজিক বলের মতো চোখে ঘুম ঘুম নেশা ধরলেই বলো- ঘুমাও ঘন ঠোঁটে অপুষ্ট কথা আঁটকে গেলে উচ্চারণ করো না- ভালো লাগে। হঠাৎ কেন আজ এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে উজাড় [ বিস্তারিত ]

মধুরিমাঃ তার তথাকথিত প্রেমিক ও আমি

ইসিয়াক ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৮:৪০:১৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
নিত্যদিনের মতো আজো মধুরিমা এসে দাড়ালো, ঝুল বারান্দায়। চুল শুকানোর বাহানায় হয়তো। সদ্য জলে ভেজা আদ্র্র মুখ, অলৌকিক মোহময়ী চঞ্চলতা ছুঁয়ে, তার রূপকে করেছে স্বর্গীয় আভাদীপ্ত। কারো কারো রূপে তীব্র টগবগে প্রানবন্ত ভাব থাকে, অহংকার থাকে আবার আদ্যাশক্তি ছুঁয়ে যায় অভিন্নতা। ঠিক তেমনি বর্ণাঢ্য মধুরিমা! আমি আড়ালে জানালার গ্রিল ঠোঁটে ধরে , চোখে দেখে নয়ন [ বিস্তারিত ]

তুমি আসবেই

সুরাইয়া পারভীন ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৮:২৯:৩৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
তুমি আসবে শরৎ প্রভাতে, ভালোবাসার পসরা সাজিয়ে। শিউলি ফুলের শুভ্রতায়- মন রাঙ্গাবে প্রাণ দোলাবে, দখিনা হাওয়ার আলতো স্পর্শে ! জানি তুমি আসবেই। তাই তো এখনো হৃদয় বাতায়ন, রয়েছে শূন্য পড়ে। তুমিহীন নিস্তেজ নিস্তব্ধ সে বাতায়নে- নেই কোনো পাখিদের আনাগোনা, নেই কোনো ফুলের মাতাল করা সৌরভ, নেই কোনো ভ্রমরের গুঞ্জরন। জানি তুমি আসবেই। তোমার আগমনে শূণ্য [ বিস্তারিত ]

উপলব্ধি

শান্ত চৌধুরী ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৩:২৮:৪২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
অনুভূতি যখন থেঁতো হয়ে যায়, কাব্যরা তখন পায়চারা করে। নিখুঁত আলপনায় জড়ো হয় কাশফুলে, উড়ে যায় বেদনাতুর কোন স্পর্শের আড়ালে। কাবিনের জমিনে করে জীবনের চাষাবাদ, ফুলের অনাবিল সুবাস, অজস্র কলরব। শেষ ট্রেনের যাত্রী অনন্তের পথে, তখনও নির্মলা সৌজন্য। দু’একটি কাঠ-ঠোকরা অনুপম কারুকার্যে আপন নিবাস সাজায়, হুতুম প্যাঁচা অবিচল আঁধারে। নক্ষত্রের নিপুণ চিত্রে ঊর্মিমালী, বেলাভূমিতে জাপটে [ বিস্তারিত ]

অণু প্রেম

সিকদার সাদ রহমান ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০২:৩৯:৩১অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য
#অণু_প্রেম যদি বলি ভালবাসি কি বলবে বল না, হৃদয়ে গাঁথা প্রেম নয় এ তো ছলনা, ছুঁয়ে  দাও এমন করে পাশা পাশি দুজনা মন নাও মন দাও ভালবাসি বলো না। একটু সময় করে হাত দুটো ধর না, অনুভবে অনুভব কেন তুমি কর না? #সিকদার_সাদ_রহমান ৩০/১০/১৭

শশী- ২

অনন্য অর্ণব ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১০:৪৬:৪৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
  আজ নেই কোন ভয়; ভুলি সংশয়, মুক্ত বিহঙ্গে ধরি রূপ, ভেঙ্গে পিঞ্জর নির্জীব ঘর- আপনি রহিলা পড়িয়া চুপ, জীবনও আধার করিয়া আঁধার কত আর সহিবে-জ্বালা- চলো না হারাই সীমানা ডিঙ্গায়ে পরিয়া বিজয় মালা ।। ও ঘরে তোমার- তুমি তো ছিলে না কখনও সুখী'হে সাথী, জীবন তোমাকে দিয়েছিলো শুধু নিভু জ্বলা এক বাতি, হৃদয়হীনা'রে হৃদ-মাঝারে [ বিস্তারিত ]

প্রকৃতি ও প্রণয়

ইসিয়াক ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৮:৩৮:৩১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
প্রমত্ত অলিকুল গুঞ্জরিছে কুঞ্জবনে। সৌহার্দ্যে অনবরত। সকল নবীন পাতা ফুল, থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে। নিলাজ দৃষ্টি লইয়া উন্নত চাহনিতে , অনুষ্ঠিত নানা মান অভিমান পর্ব সকল। জড়াইয়া লইবার বাসনায় বাসর সোহাগে, নিজস্ব জীবন চক্রের অর্ন্তভুক্তিতে ।

দেশ তুমি কাকে চাও?

সুপর্ণা ফাল্গুনী ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৮:৩৪:৫৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
দেশ তুমি কাকে চাও- একজন দেশপ্রেমিককে না একজন মীর জাফরকে? দেশ তুমি কাকে চাও- একজন বন্ধুকে না একজন শত্রুকে? দেশ তুমি কাকে চাও- একজন মানুষকে না একজন অমানুষকে? দেশ তুমি কাকে চাও- একজন ছাত্রকে না একজন গুন্ডাকে? দেশ তুমি কাকে চাও- একজন কসাইকে না একজন প্রাণদাতাকে? দেশ তুমি কাকে চাও- একজন পথিককে না একজন ছিনতাইকারীকে? [ বিস্তারিত ]

হারিয়ে যেতে নেই মানা

মোহাম্মদ দিদার ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৫:৫৭:০২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  আজ হারিয়ে জেতে নেই মানা। জানিস! সময়টা এমন ছিলো হারিয়ে যেতেও শঙ্কিত হতাম। ভাবতাম, আমি হারিয়ে গেলে তোর কানের কাছে উষ্ণ নিশ্বাস ছেড়ে কে বলতো 'ভালোবাসি"? বিষন্নতার ক্ষনে চোখের জল ঝরাতিস কার বুকে মাথা রেখে? খুব আবেগী স্বরে ভালোবাসিতো' বলতি কাকে? যখন খুব জ্বালাতে ইচ্ছে হতো নাম ধরে ডেকে উত্তপ্ত করার মানুষ পাবি কৈ?? [ বিস্তারিত ]

সময়টা এখন হিরো আর নুরুর!

মারজানা ফেরদৌস রুবা ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:৩৯:০০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
সময়ের ফোকাস এখন হিরো আর নুরু! তাদের দিয়েই কী শেষ? নাকি শুরু? সিদ্ধান্ত যে নিতে হবে রে গুরু। আলমের হিরোইজমে হিরো যায় হারিয়ে। রাখাল তার গরুকে, খুঁজে পায় বিদ্যালয়ে। চারিদিকে কলরব, গোলটেবিল বৈঠক, অবশেষে দেখা যায় বারোয়ারী নাটক! মিডিয়া/সংবাদকর্মী দৌড়ঝাঁপ চারদিকে! যেদিকে ক্যামেরা ছোটে সব সেদিকে। ধাপেধাপে খবরও রচিত হয় সেদিকেই। শিক্ষার্থী পাঠ খুঁজে মাহফিলে [ বিস্তারিত ]

চোর

নূর হোসেন ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:০১:৩৪অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
রাতটা যখন গভীর হলো আঁধার হলো ঘোর, অমনি নিধন গরীব মিঞার ঢুকলো ঘরে চোর! সজাগ ছিল নিধন ঘরে চোর ঢুকেছে বুঝে; বললো আমি দিনের আলোয় পাইনা কিছু খুঁজে তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে? না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি দেখো ভাল করে! গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর, যেতে যেতে বললো কোথায় [ বিস্তারিত ]

আর্কাইভ