মানবগ্রন্থিতে রসের ধারা উছলিয়া ওঠে, ক্ষণে ক্ষণে দ্রৌপদী প্রত্যুৎপন্নমতি আৎকে ওঠে। নিমীলিত পলকে নিরুদ্ধ ভাবনার অজস্র দৃশ্য চিত্রিত- জ্যা-এর নীলাভ দ্রাঘিমাতে ক্লান্ত পাখিরা নীড় খোঁজে, অন্তঃসলিলা তটিনীতে আবির-ধারায় তৃষ্ণা শায়িত। শ্বেত-শুভ্র আইভরিতে খোদিত সৌন্দর্য আয়োজন; তপ্ত বিজনপ্রদেশে বেদুইন শ্যামলিমা এঁকে যায়। পীথাগোরাসের উপপাদ্য শাস্ত্রীয় নকশার প্রতিপাদ্যে- গৃধ্রের আগমনে বিউগলে করুণ আবহ ছক কষছে। অতিযত্নে লালিত… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
======================== সেতো কবে থেকেই উড়ন্ত মুক্ত পাখি আকাশ দেখে- রংধনু তে শুধু ছবি আঁকে! এতো পাখির সুখেই চলছে হালচাল; অথচ আমি ঘুমন্ত মেঘ যেনো দল বাঁধা শঙ্খচিলের ছা, তাও বুঝি সুখ মনে আসে না কেনো আসবে সেতো মুক্ত সোনা পাখি; আদরে আমি নাহয় তারার কাছে রাখি- জোনাক সেতো দুস্ট বেদনার ছবি বুননা- তবুও পাখি নিশ্বাস… [বিস্তারিত]
মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমার চেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান? জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির রাগ শুনি আসমানী বুকে এক ফালি চাঁদ, হাজার ব্যাথার খনি জীবনে যাদের প্রতিদিন রোজা, ক্ষুধার সঙ্গে বাস মৃত্যুর… [বিস্তারিত]
ইচ্ছে করে মেঘ গুলোকে রাঙিয়ে বেড়াই, হরেক সাজের তুলোর তরী সাজিয়ে বেড়াই। হরেক সাজের সাজনি আমার হাতের মুঠোয়, মন চাইলেই জুড়িয়ে দেবো লক্ষ ছুতোয়। গেঁথে দেবো মনের সুতোয় যতন করে। হারিয়ে গেলেও ভুলবে না পথ আপন ঘরে। আমার রক্তে রাংগা মন মাতানো পাখির দলে, ছুটবে বিদিক মন হারানো সুরের ছলে। হাজার রঙের স্বপ্নগুলো রং মাখিয়ে,… [বিস্তারিত]
১: বলেছিলে, একটা কিছু লিখো আমার জন্য! একটা আকাশ চেয়েছিলাম বলে -দন্ডিত অপরাধী হয়েছি সেই কবেই! এখন আমি আকাশ দেখি খালি চোখে। পাখি হতে চেয়েছিলাম বলে, খসে পরা পালক গুণি তেপান্তরের ধারে। বৃষ্টি চাইলাম বলে, চোখে ধরিয়ে দিলো বারোমাসি শ্রাবণ। কি লিখবো আমি আর? চড়ুই দেখি রোজ, ঘর বানিয়ে দিলাম বলে, আমায় ছেড়ে পালিয়ে গেলো!… [বিস্তারিত]
আমি কি জানতাম? অসময়ের প্রেমে ভালোবাসার চেয়ে বেশি থাকে হেমলক! আচ্ছা আমাদের প্রেম যদি ঠিকঠাক সময়ে হতো তবে কি উপাধি পেতো হীরক? আঠারো আর একুশ বছর বয়সের প্রেমই কি কেবল প্রেম? বাকী সময়ে প্রেম হলে মূল্য চুকাতে হবে চোখের জলে, আমি মানিনা এমন নিয়ম। আমি তোমার বুকের জমিনে প্রেমের আবাদ দেখেছি, ফসলের ক্ষেত বিনষ্ট হতে… [বিস্তারিত]
সূর্যটাও আজ খেলা শিখে গেছে তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না। . বিষণ্ণ একটা সীমানা মেপে নেই কাউকে বলিনি; অথচ ডাক দেই দীর্ঘ নীরবতার শোক ভাঙা রোদে ভুল বানানে বার্তা পাঠাও :ডাক দিয়ো না। . দীর্ঘকালীন ক্লান্ত চোখে ভুলে যাই ভুলে যাও আমাকে সময়ের অপেক্ষায় আবার সেই বার্তা পাঠাও… [বিস্তারিত]
প্রিয়তম, ছোট্টবেলার গোল্লাছুট, দাড়িয়াবান্ধা খেলার ভুল শোধরানোর মত ;আমরাও থুক্কু কিংবা আলাব্বো দিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেই। এখনো সময় শেষ হয় নি, বাজেনি ফুটবল খেলা শেষ করে দেয়া রেফারি লম্বা বাঁশি। অপসাইড, ফাউলের মত ছোট ছোট ভুলগুলো ফ্রিকিক দিয়ে উড়িয়ে দেই। ক্রিকেট খেলার মাঠ আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, তৃতীয় আম্পায়ার কর্তৃক শুধরে নিয়ে; টিকে থাক খেলার… [বিস্তারিত]
কোন এক রমজান মাসে শুক্রবারে জুম্মাঘরে। মৃত্যপাখির যেন ডাকে পরে জুম্মার নামাজে। রোজা রেখে বিদায় নেব এই পৃথিবীর মায়া। রোজা নামাজ সবই যেন হবে মোর ছায়া। আল্লাহর কাছে দোয়া করি দুটি হাত তুলে। মাফ করে দিও গোনাহ যত করেছি শত ভুলে। ঋণী যত হয়েছি আমি ধারদেনা পড়েছে যত ভাগে। পরিশোধ করতে দিও আমায় মৃত্যুপাখির সাক্ষাতের… [বিস্তারিত]
হারিয়ে গেলো গানের পাখি প্রাণে ব্যথা জুড়ে ফুরিয়ে গেল জীবনের গল্প সেতারের করুণ সুরে । প্রাণে প্রাণে ভালবাসা জাগিয়ে গেলো গানে তুমি রবে ভক্ত প্রান্তরে মন যেখানে হৃদয় যেখানে । কাব্য গাঁথা কথা মালায় জীবন ধর্মী সুর তুলে চক্ষু দুটি বন্ধ করলে সাড়ে তিন হাত মাটির তলে । [বিস্তারিত]
নামহীন গন্তব্য ভুল বানানের ভিড়ে হারিয়ে যাবে, মোহ মায়া একদিন কেটে যাবে ছায়া গতিপথ পালাটাবে। জীবাশ্ম গুলো বিলীন হবে একে একে সবাই পথ হারাবে, স্মৃতির পাতা ঝরে যাবে অনুভূতি গুলো ম্লান হয়ে আসবে। মিছে মায়া অস্তিত্ব হারাবে অপেক্ষায় দৃষ্টি হারাবে, ব্যস্ততায় প্রয়োজন হারাবে চিত্তের অস্থিরতা ঘুচবে। নির্জনতায় ভেসে যাবে, একাকীত্ব পেয়ে বসবে সবকিছু মাটিতে মিশে… [বিস্তারিত]
======================= আকাশের রঙ দেখতে খুব ইচ্ছা হয়! কিন্তু শূন্যতা চারধার- তবুও আকাশ ভাসছে –ভাসছে যত রঙ ছড়িয়ে; ঠিক দৃষ্টির সীমানায়! ধরতে চাই পারি না- কারণ কল্পনায় যেনো ওতো শক্তি নাই; অথচ প্রতিনিয়ত রঙ পরিবর্তন হচ্ছে আমরা আকাশটাকে বুঝি না, চেষ্টাও করি না যত অসুখের ভান করে ভাবতে থাকি রঙ- রঙধনু ছোঁয়া কিংবা ছল ছল করা… [বিস্তারিত]
আমার শহর তোমায় টানে সবাই জানুক ভয় করি না লক্ষ তরুন গোলাপ কিংবা জারুল আনুক! আমায় তুমি মন দিয়েছো, সবাই জানুক তুচ্ছ করি যুদ্ধ তাদের যতই তারা অস্ত্র আনুক। আমার তুমি তোমার আমি সবাই মানুক। [বিস্তারিত]
আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন? একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান, রাগটাতো কেবল বাহ্যিক আবরণ। ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে, উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে। তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি? মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি। আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি? আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে তোমার,… [বিস্তারিত]
আমার সময়গুলি হারায় কখনো ধীর পায়ে হেঁটে কখনো দৌঁড়িয়ে হোঁচট খেয়ে পড়ে স্থির দাঁড়িয়ে আমার সময়গুলি হারায়। প্রচণ্ড রোদের দাবদাহে শ্রান্ত বিকেলে নদীর ঘোলা জলে অশরীরী কান্নার শব্দে অন্ধকারের গানে আমার সময়গুলি হারায়। হাসি তামাশার ছলে ব্যাঙ্গাত্মক ছড়া কয়ে রং রসে ডুবে অনর্থক বাকবিতণ্ডায় আমার সময়গুলি হারায়। আশা নিরাশার জটিল সুরে উপেক্ষা আর অপমানে ব্যাথা… [বিস্তারিত]












