ক্যাটাগরি সাহিত্য

পাখি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৩:০৪:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
নীল আকাশের বুকে বিহগ মেলে পাখা, ও দিকে তার বন্ধু আছে, নদীর তীরে একা। শুধায় তারে? কই গেলি রে, আয় না কাছে, একটি কথা কই তোরে আমি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি সই। মানব নই যে আমি, করব নতুনত্ব গ্রহণ, তোমার পাশে রইব আমি সহমরণ। মানব হল শ্রেষ্ঠ প্রাণী, নিকৃষ্ট তার কাজ, সেই জন্য তাদের জীবনে, [ বিস্তারিত ]

মানের রেশ

বোরহানুল ইসলাম লিটন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৮:০৭:৫৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
আফসোসে কয় কলমিলতা তুচ্ছ আমার ফুল, ক্যান তবু রব করলো সৃজন বল দেখি ভাই গুল? বৃথায় কাঁদিস গুল হেসে কয় মুছ তো চোখের জল! ভাব তবু তোর মানটা কি নয় শুদ্ধ ছাদের তল? দাম যদি দেয় সত্য সাধু আমায় ভাবিস বেশ, যাই যদি বা খলের গলে রয় তাতে কি রেশ??

মাতৃস্নেহ

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০২:৫৩:১০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
মাতৃস্নেহের কি তুলনা আছে?সেই স্নেহকে মিথ্যা প্রমাণ করার জন্য      নিন্দুক ঘোরে মায়ের পাছে পাছে। ওরে নিন্দুক একটু এগিয়ে এসে শোন        যদি মাতৃস্নেহ মিথ্যা প্রমাণ করতে পারসস্বপ্নভরা পৃথিবী দেব আরো দেব রাজকুমারী বোন। এই পৃথিবীর সকল জিনিসে থাকিতে পারে ভেজালভেজাল দিয়ে পৃথিবী ভরাশুধু মাতৃস্নেহটা একমাত্র নির্মাল। অনেক সময় সন্তান মাকে করে প্রহারসন্তানেকে মা তো দেয় না অভিসম্পাত  মাতৃস্নেহের জন্য [ বিস্তারিত ]

একটি বেনামী কবিতা

তির্থক আহসান রুবেল ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০১:৪১:০৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
ছি... ছি... ছি... It's a game নোংরা, নর্দমা, দূর্গন্ধ It’s nothing, just a game বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি দুটোই যখন এক সমান ডাস্টবিন, চোখে দূরবীন তুমি ভিনদেশী, পর্যটক নও দূষিত রক্ত, বীজে পুঁজ তুমি শেকরহীন, শিখরে মশগুল তোমার খাবারে রক্ত, জলেতে পুঁজ সন্তানের চোখে ঘৃণা, টিভি পর্দায় পাপ It's a game It's [ বিস্তারিত ]

নারীর গন্তব্য !!

সুপর্ণা ফাল্গুনী ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:০০:০৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
চলছে জীবন গাড়ি! জানালায় চোখ রেখে নারী ভাবে- ফেলে আসা ধূলো পড়া স্মৃতির পসরা; স্টেশনগুলোতে তখনো ধূলো পড়েনি, পলেস্তারা খসে পড়েনি প্রাচীরের বুক চিঁড়ে। আবছায়া স্টেশন পড়ে থাকে- চোখের কার্নিশ সরিয়ে অতীত বাতায়নে; জীবন ভবিতব্যে ছুটছে! মন ছুটছে নাড়ী কাটা আতুরাবাসে- যেখানে আতুরের গন্ধ লেগে থাকে পরম মমতায়; সে-ই গন্ধ ও একসময় হারিয়ে যায় সময়ের [ বিস্তারিত ]

রোমান্টিক সাহিত্যের ইতিকথা

তৌহিদুল ইসলাম ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৯:২৪:১০অপরাহ্ন সাহিত্য ২১ মন্তব্য
রোমান্টিক গদ্য কিংবা কবিতা আমাদের সকলের কাছেই উপভোগ্য। রোমান্টিক লেখকেরা পাঠকের মনের কোণে আলাদা একটি জায়গা করে নিয়ে থাকেন। রোমান্টিসিজম বা কল্পনাবিলাসী লেখার সেই লেখক যখন কোন রোমান্টিক লেখা লেখেন তখন তার মধ্য বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণজাত অনুভূতি বিরাজ করে যার প্রতিফলিত রুপ প্রকাশ পায় উক্ত লেখায়। বাংলা সাহিত্যে রোমান্টিসিজমকে লেখকগণ এক অনন্য উচ্চতায় নিয়ে [ বিস্তারিত ]

ছোট্ট পাখির ছোট্ট আশা

বোরহানুল ইসলাম লিটন ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০২:৩৮:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
রাত দিবসে ছোট্ট পাখি জ্ঞান পিপাসে মেলে আঁখি কথায় নানান ছন্দ মাখি মনটা গড়ে আয়না, চুপটি তুলে আশার ছানি দেখতে সেথা বদনখানি চলছে একাই স্বপ্ন ভানি নিত্য করে বায়না। আলোর মশাল অগ্রে জ্বেলে সর্বে উড়ে পাখনা মেলে জীর্ণ জরা পিছন ফেলে রাখতে গহীন মান টা, সাম্য দিয়ে সকাল সাঁঝে ঐক্য গড়ে সবার মাঝে চায় যেতে [ বিস্তারিত ]

বিষাদ বেদনায় ভরা ফাগুন

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০২:১৯:২৭অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
বিষাদ বেদনায় ভরপুর ফাগুন প্রকৃতিকে নিঃস্ব করে দেয়, ফাগুনের আগুন হাওয়ায় ঝরে পড়ে সকল বৃক্ষের পাতা প্রকৃতিতে ফিরে আসে রিক্ততা। ফাগুন যে বেদনা বিধুর মাস ফাগুন আগমনে মা আর বোনের নয়নে অশ্রুর বারিধারা হয় বহমান, রফিক শফিক সালাম জব্বার বরকত আর কত নাম। ভাষার জন্য লড়লো ওরা বিষাক্ত হায়েনার বিরুদ্ধে, হায়েনা ছিল শক্তিশালী বলব কি [ বিস্তারিত ]

বসন্ত বাতাসে

নবকুমার দাস ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৮:৩৫:৪৭পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
বসন্ত বাতাসে  নবকুমার দাস “বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে - বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে” - বাউল শাহ আব্দুল করিম   আবারো বসন্ত সেই,দুয়ারে ফাগুনের দিন আবারো ফুলের বাহার কন্ঠে সুর গুনগুন , আবারো দখিনা বাতাস মন উতলা আনচান, সুগন্ধিত মধুপ নিকুঞ্জবনে অনুভব রিনরিন ।।   তুমি এক পরম আশ্রয়, আশ্চর্য কল্পনা [ বিস্তারিত ]

গল্পঃচরিত্রহীনা

ইসিয়াক ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৮:১৫:৫১পূর্বাহ্ন গল্প ১৪ মন্তব্য
  মহুয়া খুব গুছিয়ে ঠোঁটের রংটা ঘষে নিলো।চোখের কাজল,কপালের টিপ,মুখের রং আগেই মাখা হয়ে গেছে। ঠোঁট যেহেতু আগেই আঁকা ছিলো তাই শুধু রংটা লাগিয়ে নিলো। ব্যাস। আজ আর খোঁপা করেনি সে। সাধারণ বেনি করেছে। লাল হলুদ শাড়িতে আজ তাকে কনে বউ কনে বউ লাগছে। নিজের রূপে নিজেই খানিক মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো । ঘুরিয়ে ফিরিয়ে [ বিস্তারিত ]

বসন্তের শেষে

সাখাওয়াত হোসেন ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১২:৫২:৪৪পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
কুঞ্জে কুঞ্জে এসেছে বসন্ত ভোর পুঞ্জে পুঞ্জে ফুটে  রাঙা ফুল কাননে কাননে ঘুরে অলি পুষ্পে পুষ্পে গুঞ্জরিয়া নেয় লুটে মধুকুঁড়ি।   কুলকুল কল-শব্দে বহে গঙ্গা কুহু কুহু গায় গান কোকিল শ্যামা জ্বলজ্বল করছে পূব আকাশের তারা রন্ধ্রে রন্ধ্রে ভ্রমররা দেয় হানা।   ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাপতির রঙে ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে রং-ঢংয়ে  [ বিস্তারিত ]

কবিতার বৃষ্টি

শামীনুল হক হীরা ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১২:১৫:০৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
কবিতার বৃষ্টি - শামীনুল হক হীরা   একটু স্বপ্ন একটু আশা একটু কল্পনা,মনে রেখে কবিতা সাজাই তা গল্পনা। একটু হাসি একটু কান্না একটু মায়াবিরহ,তা ভেবেই ভাসে মনে কবিতার সমারোহ। একটু মায়া একটু ভাবনা একটু সময়,তা হলে মনের মত কবিতা লেখা হয়। একটু প্রেম একটু আবেগ একটু মধুরদৃষ্টি,যা থেকেই ঝরে পড়ে শুধু কবিতার বৃষ্টি।।

নবনীর নীল আকাশ!

রোকসানা খন্দকার রুকু ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:৪৩:২৭অপরাহ্ন গল্প ২৬ মন্তব্য
আমার ডিভোর্স হয়ে গেল। লোকে রাস্তায় আমাকে দেখিয়ে ফিসফাস করে। আমি হেসে দেই। অতঃপর বলে, হাসেও বেহায়া কোথাকার! আমি নির্দিধায় চলে যাই। কারণ স্বাধীনতার গন্ধের কাছে কারও ভৎর্সনা বড়ই তুচ্ছ। সেটা পেতে কিছু বিষয় তো এড়িয়ে চলতে হবেই। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে বেঁচে থাকাটা ঠিক বেঁচে থাকা নয়! নবনী, বয়স বত্রিশ। শ্যামলা গড়নের মেয়েটির পাঁচবছর পর [ বিস্তারিত ]

বীরঙ্গনা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০২:০৬:১১অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
মাগো পুইয়ের মাচা পুরো খালি তুমি চারা লাগাবে বলে, আমি দুটো পুইয়ের চারা এনেছি চারাগুলো আজ নুয়ে পড়ছে, প্রখর রোদে। মাগো তুমি কোথায় তোমায় তো আমি সারাবেলা খুজলাম তুমি তো কোথাও নেই, মাগো তুমি কোথায়, তোমায় না পেয়ে আমি বসে আছি, হিজল অশ্বত্থ গাছের নিচে ভগ্ন হৃদয়ে পাশ দিয়ে যায় হাজার হাজার নারী পারি দেয় [ বিস্তারিত ]

পৌষের রবি

বোরহানুল ইসলাম লিটন ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:৫৩:৫৩পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি, ছড়ায়ে স্নিগ্ধ আলো মেতে উঠে রোখে এঁকে ‍দিতে প্রকৃতির মনোহরা ছবি। সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে, সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে। কত যে বদন জাগে সুহাসিনী রূপে ওমের পরশে ভুলে হিমানীর [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ