আমি ঢাকার ১৪৪ ধারা ভঙ্গের কথা বলছি, আমি জিন্নাহর সেই ভাষণের কথা বলছি , আমি রফিক শফিক সালামের বীরত্বের কথা বলছি, আমি বাঙালির উপর করা পাকিস্তানীদের অত্যাচার নির্যাতনের কথা বলছি, আমি বাঙালির উপর পাকিস্তানীদের বৈষম্যের কথা বলছি, আমি যুক্তফ্রন্ট গঠন ও তার নির্বাচনের কথা বলছি, আমি অস্প্রদায়িক দল আওয়ামী লীগের কথা বলছি, আমি আইয়ুব খাঁনের… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
হিসাব নিকাশ বহুদিন আগে থেকেই ছিল। ভাবছিলাম বাগে পাইলেই দেখাবো দুহাত। সুযোগও পেয়ে গেলাম কাল। চরম প্রতিশোধ নেবার পর শরীর-মনে একরকম অবসাদ আসে, ক্লান্ত হয়, তখন ভীষন ঘুম পায়। কিন্তু আমার পাচ্ছে না। কেন যেন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। বেচারারা কি ভয়টাই না পেয়েছে। একা একা হেসে খুন হচ্ছি তাই ভাবলাম লিখেই ফেলি। অনেকদিন… [বিস্তারিত]
মেয়েটিকে দেখেই চিনে ফেললাম। গতকালও ঠিক একই জায়গায় দেখা হয়েছিল। আমার কাছে এসেছিল ফুলের মালা বিক্রি করতে। আমি নিই নি। দুই তিন বার অনুরোধ করার পরেও আমার মন গলাতে পারেনি মেয়েটি। পরনে ছিল ময়লা ছেড়া ফ্রক, পায়ে কম দামী প্লাস্টিকের স্যান্ডেল। বয়স হয়তো আট নয় হবে। আমি যখন মেয়েটিকে শেষ বারের মতো মানা করে দিলাম,… [বিস্তারিত]
ফোনটা বাজছে তখন ঘড়িতে সময় ভোর ৫ টা। আমি ঘুমের ঘোরে মোবাইলটা ধরে বলি কে?ওপাশ থেকে আবির বলে উঠে চিনো না আমাকে। আমি বললাম আরে ঘুমের মধ্যে তোমার নাম্বারটা দেখিনি।তো এত সকালে যে কল করছো? আবির:সেই কখন থেকে কথা বলি না তোমার সাথে। আমি:রাতেই না বললা। আবির:সেইই রাতে প্রায় ৩-৪ ঘন্টা আগে। এত্তক্ষন কথা বলে… [বিস্তারিত]
ভরদুপুরের ছায়ায় হাঁটছে কিছু নয় অনেকগুলো ধুলোর মিছিল।মিছিলে আওয়াজ থাকার কথা ছিলো, অথচ নিরবে বয়ে যাচ্ছে প্রতিবাদের কতগুলো দীর্ঘশ্বাস। টেলিস্কোপের প্রচার কেন্দ্রের বাইরে যাত্রি ছাউনীতলায় অপেক্ষারত সময়ের বাহক। বাঁ পাশের গলির ভেতর থেকে বেরিয়ে আসে মধ্যদুপুর। দুজনেই এই প্রথম মুখোমুখি হওয়ার বিস্মিত রোদের উৎসব পালনে উন্মূখ। --কিছু বলব... : কী? -- ভাবছি...সহজ স্বীকারোক্তি করেই যাব… [বিস্তারিত]
আমি কৃতঘ্ন মোহাম্মদী বেগের কথা বলছি, আমি মসনদের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্বাস ঘাতক মীর জাফরের কথা বলছি, আমি বক্সারের যুদ্ধের কথা বলছি, আমি দ্বৈত শাসন আর ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলছি, আমি চিরস্থায়ী বন্দোবস্ত আর সুবিধা ভোগীদের কথা বলছি, আমি ফকির সন্নাসী আন্দোলনের কথা বলছি, আমি তিতুমীরের সংগ্রাম আর বাঁশে কেল্লার কথা বলছি, আমি নীল চাষীদের… [বিস্তারিত]
ওগো প্রিয় বাংলা মা আমার জড়িয়ে রেখেছ যত্নে আঁচলে তোমার, চুমু দিয়ে ভাসিয়েছ আনন্দ জোয়ার চোখ রাঙ্গায় সাধ্য আছে কাহার? ঝড়, ঝঞ্ঝা আসুক যত করে চুরমার দূরে ঠেলে দিয়েছ সব অন্যায় আবদার, শক্তিতে দুর্বার, হাতে নিয়ে তলোয়ার দিয়ে হুংকার, দেশ মুক্ত করেছ রাজাকার। দিয়েছ স্বাধীনতার স্বাদ ঘরে সবার শস্য-শ্যামল ভরা সবুজের সমাহার, মাথা নত করে… [বিস্তারিত]
আমি আলিবর্দি খাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতার কথা বলছি, আমি রত্নগর্ভা মা আমেনার কথা বলছি, আমি আরও স্বচ্ছ করে বলি, আমি বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার কথা বলছি, আমি প্রাসাদ ষড়যন্ত্র ও গোপন বৈঠকের কথা বলছি, আমি ক্ষমতালোভী পরশ্রীকাতর ঘষেটি বেগমের কথা বলছি, আমি আলিনগর সন্ধি কথা বলছি, আমি উমিচাঁদ আর মিরনের কথা বলছি, আমি প্রধান সেনাপতির… [বিস্তারিত]
তুমি নারী, তুমি আগুন, আবার তুমিই পানি, তুমি জ্বালাও মনে আগুন, আবার তুমিই ঢালো পানি। তুমি নারী, তুমি চাইলেই ভালোবাসতে পারো, আবার ঘৃণায় দূরে ঠেলে দিতেও দ্বিধা নেই তোমার। যাকে ভালোবাসো মনে প্রাণে, আবার তারাই তব হৃদয়ে আঘাত হানে! তুমি নারী, তুমি চাইলেই বদলাতে পারো নিজেকে, তুমি চাইলেই বদলে দিতে পারো পুরো পৃথিবী। তুমি মা,… [বিস্তারিত]
আমার কোন ফিরে আসার গল্প নেই আমার সব চলে যাওয়ার গল্প। বুকের গভীরে বাবুই এর নীড়ের মতো পরম মমতায় বাসা বাঁধি, তারপর অবিনাশী ঝড়ে সে বাসা ভেঙ্গে যায়, উড়ে যায় দামাল দস্যুর মতো। আমার কোন কাছের মানুষের গল্প নেই, যে মানুষটার সাথে রাত জেগে টুকটুক করে গল্প করবো আমার তেমন কোন মানুষ নেই। আমার কোন… [বিস্তারিত]
ভালোবাসাটা ফিরে আসছে। পুকুরের স্বচ্ছ জলের উপর ফড়িং এর নাচ এখন আগের মতই ভালো লাগে। জানালার পর্দায় বসে থাকা রঙিন প্রজাপতিটাও এখন আগের মতই ভালো লাগে। বারান্দার গ্রীলে বসা চড়ুইয়ের কিচিরমিচির শব্দগুলো এখন আগের মতই ভালো লাগে। ছাদে বসে ওই নীল আকাশে উড়ে যাওয়া পাখিগুলো দেখতে এখন আগের মতই ভালো লাগে। ঝাঝালো রৌদ্রে পুড়ে ঘর্মাক্ত… [বিস্তারিত]
হেঁটে চলেছি অসীম শূন্যতার গহ্বরে…... দিগ্বিদিক জ্ঞান হারিয়ে.. দুচোখে সীমাহীন স্বপ্ন, পূর্নতার লোভে। অতিদূর দূর হতে এসেছিলো আভাস, খুঁজিতে খুঁজিতে বয়ে গেছে বেলা- অবেলা, পাখি খুঁজেছে তাহার নীড় গহীন অরন্যের মাঝে, আমিও তার লাগি পথভ্রষ্ট পথিক বেশে.. জীবন নাহি পেয়েছে গতি পরাবাস্তবতার দ্বারে। তবুও স্বপ্নের দুয়ারে কড়া নেড়ে গেছে অবিরত.... আঁধারের মাঝে জোনাকির আলোর খেলা,… [বিস্তারিত]
সমব্যাথা অন্বেষণে মুখজাত লালা ঝরে, এ যেন জিভ নয় ক্ষুধাতুর দু'টি চোখ— একটাই চাওয়া;তোমার আয়ুতে প্রিয়া আমার আয়ু সংযোজন হোক। অনাদরে বিরোধী সন্ধির গান শিখে যে ভুবন চিল, সে জানতো না— হাইড্রোলিক প্রেম আর শৃঙ্গার রসের মাঝে কথায় আর চালচলনে এতোটা মিল! উইপোকা আড়ম্বরপূর্ণ প্রবাহনামায় কোরেছে তিতা গন্ধ-সব কবুল, সক্কল সকাল উপেক্ষা কোরে নৈকট্য-অভিবাদনে ভক্তের… [বিস্তারিত]
নিশ্চুপে শুনে যাই জমে থাকা ঘামের আর্তনাদ, কি করবো আমি? আমি যে ডুবিয়েছি মিঠা জলে, আমার দুটি হাত। তোয়াজ করে চলি নামহীন অঙ্কিত পশুর, থুতনি চেপে ধরি লেপ্টে পড়া বিবেকের। শেষ রাতে শুনি বিধবার অশ্রু নূপুর। টুপ টাপ জলে ধুয়ে যায় ষোড়শীর কালো চোখ, অক্ষিকোটরের পিচ্ছিল রক্তাক্ত স্রোত। আমি নিরব দর্শক। কন্ঠনালী ঠুঁকরে খায় একটা… [বিস্তারিত]
জীবন যদি হতো নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতার পঙক্তির মতো সুন্দর, বাস্তবতা যদি হতো রুপকথার কাহিনির মতো যেখানে আছে শুধু শান্তি আর সুখ, নেই কোনো অশান্তির ছোঁয়া। সৌন্দর্য যদি হতো রংধনুর সপ্ত রঙের মতো যা জীবনকে রাঙিয়ে দেবে বর্ণিল রঙে। জীবন যেন না বসন্তের পাতা বিহীন বিটপীর মতো যেখানে শুধু বিরহের অনলে জ্বলে বিটপী। রচনাকালঃ ২৮/০২/২০২১ [বিস্তারিত]

















