যাযাবর জীবনে দুখ

  1. হে বিধাতা আর কত ভেসে বেড়াব
    ঐ মেঘের ভেলার মতো।
    ভালো লাগে না আর এই ভাবে ভাসতে
    কবে হবে আমাদের মতো যাযাবরের স্থায়
    জানি না,
    সুখের জন্য শুধুই কি বিপ্লব করতে হবে
    নাকি ললাটে নেই কোনো সুখ
    নাকি আছে শুধুই দুঃখ।
এই যাযাবরের ললাট রাজ্যে  জাগরিত
হয়নি কভু সুখের উল্লাস।
জন্ম জন্মান্তর শুধু ভোগ করতে হয় দুঃখ,
এটই কি বিধাতা আমার জন্য তোমার বিধান,
তুমি যদি চাও বিধাতা আমি আজন্ম সুখহীন থাকব,
কভু ভুলেও কোনদিন চাইব না সুখ।
রচনাকালঃ
১৫/০৩/২০২১

মোট পড়েছেনঃ ৬৩৯জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. বিধাতা ভেসে বেড়ায় সাথে আমাদের নিয়েও ভাসে। এই উড়াউড়িতে লাভ বৈ ক্ষতি নেই। সকল কষ্ট লাঘব হোক এটাই প্রার্থণা।

    ভালো থাকুন ভাই।

মন্তব্য করুন