মূল লেখায় যান

সাতঃ বড়ইতলা গ্রামটা একেবারে সীমান্তবর্তী। রাজশাহী শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে কিন্তু বেশ দূর্গম একটা এলাকা। একপাশ দিয়ে যাচ্ছে পদ্মা নদী। দারুণ সুন্দরও বটে। গ্রামটা খুবই ছোট। আর তাই আমিনুর রহমানের বাড়ি খুঁজে বের করতে বেগ পেতে হয়নি। পরিত্যক্ত একটা বাড়ি। আশেপাশের মানুষজনের সাথে কথা বলব ঠিক করলাম। বাড়ির সামনেই একটা চায়ের দোকান। দোকানদার… [বিস্তারিত]

স্পনটেনিয়াস

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা৩৬টি মন্তব্য

তুই, যাকে আমি কোনো এককালে ভালোবেসেছিলাম। উদ্দেশ্যহীনভাবে ভালোবেসেই যাচ্ছিলাম। বিষণ্ণ ছায়া ভেবে কখনোবা ক্যামেলিয়া ফুল। কখনো দেখেছিস ক্যামেলিয়া ফুল দেখতে কেমন? প্রেমহীন আলোর ভেতরে আমি খুঁজে যাচ্ছিলাম নীল আগুণ। যেখানে রোজ নিজেকে জ্বালাতে আর পোড়াতে রেখে দিতাম শুকনো কাঠের মতো। জানিস কয়লা যখন আগুণে পোড়ে সে কাঁদে? শুধু তার নাম দিয়েছি স্ফুলিঙ্গ। রোজ কতো কতো… [বিস্তারিত]

সে এসেছিলো গত রাতে

চাটিগাঁ থেকে বাহারকবিতা, সাহিত্য১৫টি মন্তব্য

সে এসেছিলো গতরাতে যাকে আহবান করে দুইদিন আগেও কবিতা লিখেছিলাম। যার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা তৃষ্ণার্থ হৃদয়ে হাহাকার চিত্তে প্রহর গুনেছি। যাকে কামনা করেছি প্রতিটি নি:শ্বাসে প্রশ্বাসে। যার অনুপস্থিতিতে শরীর-মন-দেহে পানিশূন্যতা বিরাজ করার দ্বারপ্রান্তে। সে এসেছিলো গতরাতে, গভীর রাতে যখন আমি অঘুরে ঘুমুচ্ছিলাম। তার নুপুরের রিমঝিম সুরেলা আওয়াজ আমার আধজাগা কানে এসেছিলো। তার আচল দোলানো… [বিস্তারিত]

কবিতা দ্রোহের স্বর (ম্যাগাজিন) আমি তো ধ্রুপদী আকাশ দেখে গুটিয়ে রাখা পা বাড়ানোর পথে। শামুক শামুক চিৎকার শুনে কচ্ছপ গতির মানবিক আমি বুনে, আবারো গুটিয়ে ফেলেছি। শামুক শামুক! আমি তো হিমেল হাওয়া দেখে পোড়ানো একটুকরো মাংস নিয়ে। ছাই ছাই চিৎকার শুনে আদ্র ন্যাংটো ঝরা-পাতার মত, তলিয়ে গিয়েছি আমি। ছাই ছাই! মোমের আলো জ্বালাতে গিয়ে চৈত্রের… [বিস্তারিত]

শিকড় স্বপ্ন (ম্যাগাজিন)

জিসান শা ইকরামগল্প২৫টি মন্তব্য

বাবার বেশ কিছু লেখা ভর্তি একটা ড্রাইভ পেল প্রথা। কিছু লেখা অসম্পূর্ন, 'বিক্ষিপ্ত চিন্তা' শিরোনামে। এসব লেখা ডায়েরির মতও কিছুটা। তারিখহীন লেখা থেকে সময়ের কিছুটা ধারণা পাওয়া যায়। * যত ঝামেলা, ইটপাটকেল সব বাসার সামনের চৌরাস্তায়। পুলিশের সাথে খুব ইটপাটকেল নিক্ষেপ দেখলাম। মজাই লাগল এটি দেখে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মোবারক ভাই, মোস্তফা ভাই, রতন ভাই,… [বিস্তারিত]

ডায়রী হাতে অতীত নষ্টালিজায় কিছুক্ষণ ফিরে গেলেন বিউটি।ভাগ্যের কি নির্মম খেলা কতকাল পর আবারো স্মৃতির সমুদ্রে ঢিল পড়ল মনে বিরহের ঢেউ জাগল।ডায়রীর কয়েকটি পৃষ্টা উল্টাতেই বাথ রুম থেকে বেরিয়ে এলেন মবিন চৌধুরী।তড়িগড়ি করে হাতের ডায়রীটি খাটের উপর ফেলে নিজের কাপড় গুছানোর কাজে ব্যাস্ত হয়ে পড়লেন।তোঁয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ডয়রীটি হাতে নিয়ে মবিন বিউটিকে লক্ষ্য… [বিস্তারিত]

হাড়ির জল-ভাতটুকু মরিচ-পেঁয়াজ- নুনে মেখে ছেলে-মেয়ের পাতে তুলে দিয়ে জমিলা মুখে পান গুঁজলো।তিনটা বাসায় ছুটা বুয়ার কাজ ,একটা ছাত্র মেসে রান্না করা জমিলার প্রতিদিনের রুটিন।আটটা থেকে তিনটা।ফিরতে ফিরতে বেলা হেলতে শুরু করে পশ্চিমে। ঘরে এসে চাল-ডাল ফুটাতেই বিকেল গড়িয়ে যায়। এতো বেলা পর্যন্ত সন্তানেরা না খেয়ে থাকবে মা হয়ে তা জমিলার সহ্য হয় না।তাই রাতের… [বিস্তারিত]

শুভমঃ শুরু (ম্যাগাজিন)

মেহেরী তাজগল্প২৫টি মন্তব্য

= ভাইয়া, সারাদিন ল্যাপটপ এ বসে কি করিস? ব্যস্ত? // হুম অনেকটা। = ভেতরে আসি? // না আসিস না। = প্লিজ ভাইয়া প্লিজ। একটু আসি? // কথা! ঢং করিস না , আয়। = ভাইয়া এমন অগ্নিদৃষ্টিতে তাকাস না প্লিজ। একটু বসি? // কথা তুই যে ঢংগি তা আমি জানি কিন্তু আজ একটু বেশি বেশি হচ্ছে… [বিস্তারিত]

আবারো বয়স বাড়লো তিনশো পঁয়ষট্টি দিন। জন্ম হলো নতুন ভাঁজের, মৃত্যুঞ্জয়, তোমাকে রোওওওজ স্বপ্ন দেখি। একটি শীত কমলো বাঁধা না মেনেই যে চারাগুলো রোপণ করেছিলাম সেখান থেকে একটি আর বেঁচে ওঠেনি, জাতিস্মর, আর কতো অপেক্ষা? যেভাবে বেঁচে থাকি, যেভাবে বেঁচে থাকে সবাই তার ভেতরেই মরে গেলো একটি চৈতী সয়ে যাওয়া মৃত্যুচোখেই ভাবি কবে আসবে তুমি?… [বিস্তারিত]

ফেরা

আমির ইশতিয়াকগল্প৬টি মন্তব্য

এক. ১৯৯৫ সাল। শীতের সকাল। চারদিকে কুয়াশা। কুয়াশার জন্য দূরের লোকজন তেমন দেখা যায় না। এখনও সূর্য উঠেনি। জসিম উদ্দিন রেললাইনের পাশ দিয়ে হাঁটছেন। ডাক্তারের পরামর্শে প্রতিদিন ভোরে উঠে তিনি হাঁটেন। কিছুক্ষণ হাঁটার পর তার কাছে মনে হল কোথাও একজন কাঁদছে। কয়েক কদম যাওয়ার পর দেখলো আট-নয় বছরের একটি মেয়ে কাঁদতে কাঁদতে তার দিকে এগিয়ে… [বিস্তারিত]

এসো হে বৈশাখ

ইঞ্জাএকান্ত অনুভূতি, কবিতা২০টি মন্তব্য

অলস দুপুর, সূর্যের প্রকট তাপে ঘেমে নেয়ে একাকার শরীর বাতাসটাও বিদঘুটে, আরামের ছোঁয়াও দেয়না পাশের ছাদে দুই শালিক খুটে খুটে খায় আপন মনে যেন গরমে তাদের কিছু আসে যায়না হতাস মনে পায়রার দল ঘুটুর ঘুটুর করে ফন্দী আঁটে এক সাথে উড়ে গিয়ে শালিকদের আসে পাশেই যেয়ে বসে শ্রান্ত মনে আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকি… [বিস্তারিত]

পহেলা বৈশাখে কি সাজব, কি গাইব, কোথায় বেড়াব, কি খাব ইত্যাদি চিন্তাভাবনা আমাদের সকলেরই থাকে। মনে থাকে প্রচুর আনন্দ এবং প্রাণে থাকে বৈশাখী সুর। নতুন করে নিজেকে ঢেলে সাজানোর প্রস্তূতিও গ্রহন করে অনেকেই। কিন্তু এবার চলুন একটু অন্যভাবে সাজাই নিজেদের। কিভাবে সাজাব,তা বলার আগে চলুন আলোচনা করা যাক বর্তমানে আমরা কি কি করছি, কেন করছি,… [বিস্তারিত]

পাঁচঃ কিছুক্ষণ চিন্তাভাবনা করে আবার ইউনিটের প্রধান ডিআইজি ওয়াহিদুর রহমানের কেবিনে গেলাম। ভিডিও ফুটেজগুলো দেখে উনিও আমার সাথে একমত হলেন যে এই কাজে বুলবুলের জড়িত থাকার সম্ভাবনা বেশি। তবে আমাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এতদিন পর বুলবুলের খোঁজ পাওয়া। লোকটা এতদিন বাতাসে মিলিয়ে ছিল যেন! “ বুলবুল এই হত্যাচেষ্টার সাথে জড়িত তার কোন প্রমাণ… [বিস্তারিত]

নদী (১৫তম পর্ব)

ইঞ্জাগল্প২০টি মন্তব্য

বিকেলে নদী ফিরে এসে দেখে নাবিলার মুখ কালো, জিজ্ঞেস করলো কি হয়েছে, মন খারাপ কেন, দুপুরে খেয়েছো? ফ্রুটস খেয়েছি, নাবিলা মনমরা হয়ে বললো। সুইটি ড্যাড কেমন আছে? ড্যাড খুব সিক, কথা বলেনা। ওকে আসো, বলেই নদী নাবিলাকে নিয়ে গিয়ে ফ্রিজ খুলে একটা সেন্ডউইচ নিয়ে হাতে দিলো আর গ্লাসে করে জুস দিলো, বললো, তুমি খাও আমি… [বিস্তারিত]

বোকা

আমির ইশতিয়াকগল্প১২টি মন্তব্য

সকাল বেলা ঘুম ভাঙ্গলো একটি মেয়ের মোবাইল ফোনের আওয়াজে। বেশ কয়েকবার মোবাইলে রিং বাজল। বিরক্ত হয়ে মোবাইল রিসিভ করলাম। - হ্যালো... - হ্যালো... - হ্যালো কে বলছিলেন? - আই আপনার বউ। - কি বললে, আপনি আমার বউ! আমার বউতো আমার সাথেই ঘুমাচ্ছে। - আপনার বউ আপনার সাথেই ঘুমাচ্ছে! এসব কিতা বলছেন আপনি? - সত্যিইতো বলছি।… [বিস্তারিত]