আজো প্রতিবাদের ভাষা বলতে নজরুলের 'কারার ঐ লৌহ কপাট'; প্রার্থনা বলতে আজো বুঝি রবি ঠাকুরের, 'বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা'। বর্ষার উদ্দামতা মানেই, 'নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে'। আজো পৃথিবীর বুকে ফিরে আসার নাম জীবনানন্দের, 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে'; নারীর সৌন্দর্য… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
১ আচ্ছা, কয় তলার ওপর থেকে লাফ দিলে মানুষ মরে যায়? কেমন প্রশ্ন করলেন আফা? আহা, বলোই না! না আফা, বলা যাইবো না! আপনে মরা খাইলে শেষে পুলিশে আমারে লই টান দিবো। ধুর, সব স্বার্থপর! না আফা, মরার চিন্তা বাদ দিয়া অন্য কিছু কন। কেন? আমি মরলে কি অসুবিধা? বরং মরে গেলেই সব মুশকিল আসান… [বিস্তারিত]
👉 বানুর মা এক কাপ চা দিয়ে গেছে, জামিল সাহেবের হাতে। গরম চা, কাপে চুমুক দিতেই দীর্ঘশ্বাস নেমে এলো বুকের গভীর থেকে। বানুর মা ( কাজের মহিলা) কে হাজার বার বলেও উপায় হলো না, চায়ে চিনি বেশি দিবেই। আজও চিনি বেশি হয়েছে চায়ে । শরীরে সুগারের পরিমান ঠিকই আছে, তবুও চিনি বেশি খেতে অভ্যস্ত নয়… [বিস্তারিত]
পূর্ব দিগন্তে উঠেছে সূর্য, উঠতে দাও পূবালী দিঘিতে নাইছে সবাই, নাইতে দাও মনে অভিলাষে গাইছে পাখি, গাইতে দাও বিলে ঝিলে ফুটছে শাপলা শালুক, ফুটতে দাও সোনালী ফসল দেখে হাসছে কৃষক, হাসতে দাও সাগর মোহনায় ছুটেছে নদী, ছুটতে দাও অন্ধকারে জ্বলছে জোনাকি, জ্বলতে দাও নিঝুম দুপুরে চলছে পথিক, চলতে দাও উন্মাদ শ্রাবণে পড়ছে বৃষ্টি, পড়তে দাও… [বিস্তারিত]
শরৎ কবে চলে গিয়েছে। এখন আর কাশফুল নেই বললে চলে। দু একটা শিউলি ফুল ব্যতীত। একটানা বৃষ্টি শেষ হওয়ার পর সবেমাত্র শীত চেপে বসেছে। চারদিক জুড়ে ঘন কুয়াশা আর শীতের তীব্র শনশন বাতাস। অবশ্য এখনো পুরোপুরি শীত চেপে বসেনি। কেননা সবেমাত্র হেমন্তকাল। সদ্যজাত হেমন্তের সাজে বাড়ির আঙিনা জুড়ে ফুটে উঠেছে গাঁদাফুল, জবাফুল আর কত সুগন্ধিজাত… [বিস্তারিত]
আদর মাখা প্রহরগুলো হাতছানি দূরের কোন পথ হয়েছে-সুখের অন্তদহন আজ শুধু বালুচর জেগেছে! রক্ত ঘ্রাণ ছড়িয়ে পথ খুঁজেছি যত বার হেঁটেছি- রক্তাক্ত জীবন্তলাশ হয়েছি! বিবেক দ্বার শূণ্য মেঘেই বন্ধ করেছো কারণটা অজানা; তবুও অনুভবে আদর মাখা ঘ্রাণ নেই জোছনা সলকে কিংবা ঘুটঘুটে অন্ধকার! অতঃপর খুল দ্বার চেয়ে দেখো আলোকময়- রঙধনু রঙ দেখো সমস্ত ভাবনায় পাবে… [বিস্তারিত]
যুদ্ধঅদি দ্বারা,তোমার বিপক্ষে প্রাধিকার উসুল কোরতে পারিনি বোলে;কেউ আমায় মেঘনাদ অভিধায় ডাকেনি!আমি কুম্ভকর্ণের মতোন ছয় মাস ঘুমিয়ে থাকি—তথাপি একদিন সুধাকর হয়ে জেগে উঠি ভাসান চরে।অতর্কিতে অসাড় চটে গেলে;হাতের কাছে তোমাকে পেলে,তোমায়ও ফণা তুলে সাবাড় করি।এককালে আমি নারদ মুনির কাছ থেকে দার্শনিক পাঠ গ্রহণ কোরেছি—কিন্তু;সাহিত্যে অবদানের জন্য,রাজমহিষীর মতোন মৃত্যুদন্ড বাতিল কোরার কেউ থাকলো না!যেদিন বুকের বিচ্ছিন্নকরণে… [বিস্তারিত]
কোন্ কালে কূল ভেঙেছিলো মনে নেই,এখনো আমি অকূলের সহযাত্রী তোমার বুকে বসতি পেলে, অকূলে ভাসাতামনা আমার ধরিত্রী। তোমার চোখে আয়না খুঁজে পেলে, নোনা দরিয়ায় ছায়ার সাথে লুকোচুরি খেলতামনা অহোরাত্রী। তোমার বুকে কি চর জাগেনি? কেউ না জানুক আমি তো জানি, জেগেছিলো বৈ কি! কাঁটাতারে ঝুলিয়েছ ভালোবাসা! শিকড়ে পা আটকেছে, গাছটি ছিলো মেহগনি। সময়ের হিংস্রতা খুবলে… [বিস্তারিত]
আপনি কি ভাবছেন এই দুনিয়ায় আপনিই একমাত্র বোকা? তাহলে শুনুন- ছোটবেলায় আব্বা আমাকে বলতেন হাদারাম বোকা, মা এখনো বলে বোকা, ভাইবোনেরাতো সবসময় বলে বোকা! নচ্ছার সহপাঠীদের শয়তানির বখরা হতাম আমি বোকা। স্কুলে স্যারেরা বলতো বোকারাম আর কলেজ ইউনিভার্সিটিতে ম্যাডামরা যখন এই 'দুষ্টু বলে' ডাকতো আমি হতাম বোকা! একটু উনিশ-বিশ হলেই অফিসে বস বলেন বোকা, কিছুদিন… [বিস্তারিত]
আপনি মশাই সেই বোস্টম গায়েন যিনি করুণ-রসে ভিজিয়ে দেন অঘ্রানের শিশিরের মত আমার মত অতিদু্র্বল দুর্বাদলশ্যাম মন । প্রতি ভোরে হাহাকার ওঠে হৃদিতন্ত্র জুড়ে, “রাই জাগো, রাই জাগো - - -” অদেখা গোষ্ঠে কানু মন ছুটে যায় বারবার, অধরা মাধুরীপানে বিনি সুতোর মালা দুলতে থাকে গৌর অঙ্গে, চৌপহর ভজতে থাকেন নিত্যানন্দ অনাথের নাথ গৌরা রে...… [বিস্তারিত]
হে জীবনের মালিক তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন যদি জন্ম দাও দাসত্বমুক্ত জীবন দিয়ো দিয়ো না কো কভু দাসের জীবন তাহলে পারব না বহন করতে এই নির্যাতিত নিপীড়িত মানব জীবন পাব না তো মানব হিসাবে কোনো অধিকার পারব না দিতে কোনো মতামত তাই শৃঙ্খল মুক্ত জীবন আমার কাম্য। হে মৃত্যুর মালিক তোমার কাছে আমার… [বিস্তারিত]
লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন; বিপন্না তুমি আজকাল— শুধু দক্ষিণবঙ্গে নয়, তোমায় খোয়ানোর আশঙ্কায়— নকশাল আন্দোলনের আঁখর; গিয়ে পড়েছে জাজিমবিশিষ্ট বিছানায়। বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে, প্রতিরোধ কোরা হয়েছে; নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার! তুমি চলে যাওয়ার পশ্চাতে, হাতের রেখায় ফাটল ধরেছে; চর্তুভূজ চিহ্ন স্পষ্ট থাকা স্বত্তেও কাজ কোরেনি— কর্ণের… [বিস্তারিত]
যদি কখনো হয় দেখা , নবীণার সাথে তারা ভরা আকাশে, জোছনা রাতে ঝিঁঝি পোকার আসরে হাসনা কামীনীর বাসরে হয় দেখা কভু আমি শুধাবো তবুও দীর্ঘ কালের আকুতি প্রণয় পুর্ণ অভিব্যক্তি পুষে রাখা নবীণার প্রতি স্বপ্ন গাঁথা গল্প মালা প্রতিক্ষার প্রহরে না পাওয়ার জ্বালা বিরহী প্রাণ এক নবীণার সান্নিধ্যে চির ভাবাবেগ ।। যদি কখনো হয় দেখা… [বিস্তারিত]
রাজকন্যার স্বপ্নে রাজপুত্র (পর্ব-৫) প্রধান শিক্ষক হেসে বললেন। স্যার চলুন পাশেই প্রাথমিক স্কুল ফারিনকে ভর্তি করিয়ে দিবেন বলেই প্রধান শিক্ষক চেয়ার ছেড়ে ওঠে দাঁড়ালেন।জামান সাহেব হেসে বললেন আপনি বসুন, আমি একটু দরকারে মেয়েকে নিয়ে আসছি।ফারিনের স্কুল পাশের সার্টিফিকেট সহ সব কাগজ পত্র এগিয়ে দিলেন। সার্টিফিকেট দেখে প্রধান শিক্ষকের চোখ কপালে ওঠল স্যার ফারিনের বয়স কত?… [বিস্তারিত]
এই যে শুনুন—একটু সময় হবে? ওস্তাদ—আপনাকেই বলছি— একটু নড়েচড়ে বসুন। মস্কিষ্কের কোষে,চাপ পড়তে পারে। তাই বিষাদের ঝঞ্জাবাতে,ডোবার আগে—একটু নড়েচড়ে বসুন! সেদিন,প্রভঞ্জনের রাতে; ছোট সাহেবের মেয়ে— 'বলাৎকারের অপমানে উদ্বন্ধনে মারা গিয়েছে'! তো সে সমাজে—কবিদের দায়বদ্ধতা কতটুকু? আপনিও তো—সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন। শুনেছি,আপনাদের হুকুম ছাড়া— আখ্যায়িকার একটা পদও; আন্দোলিত হয়না! সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে— 'আর্ট ফর ড্রিম'… [বিস্তারিত]










