মূল লেখায় যান

বিষাদ নির্যাস

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

প্রেমিক হৃদয়ের ক্যানভাসে আঁকা ছবির মতো জীবন্ত নও তুমি, তাই কোন জাগতিক দৃষ্টিতে দেখবোনা কখনোই তোমায় আমি। তৃষাতুর অন্তঃক্ষরা ভুভূক্ষ থাকুক চাতকের ন্যায়, কর্ষণহীন অনাবাদি হৃদ ভূম চৌচির হউক তৃষ্ণায়! না না একফোঁটা জল ঢালবোনা, প্রাণ যায় যাক বৃষ্টির আশায় অসময়ে হয়না মেঘের আনাগোনা। একদিন ছিলো হৃদয়ে প্রেমের পদ্ম কমল, আজ আছে শুধু সরোবর চোখ… [বিস্তারিত]

ধর্ষকের উৎপত্তিস্থল

খাদিজাতুল কুবরাসমসাময়িক২৩টি মন্তব্য

ধর্মীয় অনুশাসন না মানা: পৃথিবীর কোন ধর্মেই ধর্ষণ তথা কোন ধরনের অপরাধকে অনুমোদন করেনা। ধর্মীয় অনুশাসন চর্চার মধ্যে তাবৎ ন্যায় নীতিমালা রয়েছে। একজন মুসলিম হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, ইসলামে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড তা-ও জনসমক্ষে। জিনাকারির শাস্তি ও তদরুপ। আজকাল আমরা যে কোন ফরম পূরণের ক্ষেত্রে নিজ ধর্মের নাম উল্লেখ করা ব্যাতীত ধর্মীয় বিধি নিষেধ… [বিস্তারিত]

না

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি৪১টি মন্তব্য

আমি আর কতো না শুনবো? আর কতো বয়স বাড়লে একটি হ্যাঁ পাবো? ছোট্ট বেলায় মা কতো কিছুতে না বলতেন, কেন? জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলতেন বড়ো হলে বুঝবি,বলতেন না আসল কারণ। যে পোড়ামুখী তুই যে কন্যা সন্তান! পুকুর পাড়ে একা যাওয়া বারণ, বাড়ির দক্ষিণ দুয়ারে আধশোয়া নাককেল গাছটায় বসা বারণ। জোরে কথা বলা মানা, হনহনিয়ে… [বিস্তারিত]

মৃত্তিকার কোলে জন্মে দোল খেয়েছি অশ্বথ শেকড় ঝুলে। হাঁটতে শিখেছি অশ্বথের ডালে আঙুল ছুঁয়ে। হাতেখড়ি থেকে প্রাইমারি__ এক এক করে বিদ্যাপিঠের শেষ প্রাঙ্গন দাপিয়েছি অশ্বথের ছায়ায়। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝার সাধ্য কি আমার ছায়া মাড়ায়! একদিন জোয়ার ভাটার খেলায় অশ্বথের শেকড় আঁকড়ে রাখতে পারেনি আর। ভাসতে ভাসতে ঠাঁই হলো কাঠের পাটাতনে, যেদিকে তাকাই অথৈ, মাথার উপর থাকা… [বিস্তারিত]

চিঠি (২)

খাদিজাতুল কুবরাচিঠি৩৭টি মন্তব্য

প্রিয় অনুপম! পচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরে! তবুও তোমায় লিখছি পড়বেনা জেনেও। আমার ভালোর জন্যেই ঠেলে দিয়েছো দূরে বহুদূরে! কেমন ভালো আছি একটু জেনে নিও! তীব্র দন্তশূল বেদনায়!অসহ্য মর্মপীড়ায়! কিংবা প্রচন্ড শ্বাসকষ্টের মুহূর্তে! আজও তোমার মুখটাই মনে পড়ে দহন নিপীড়নের যার ন্যায্য অধিকার সে তো একচুল ছাড় দেয় না সুযোগের সদ্ব্যবহার। এই তো সেদিন সাফ সাফ… [বিস্তারিত]

চাহিদা

খাদিজাতুল কুবরাকবিতা২৩টি মন্তব্য

আমরা মানুষ বলেই আমাদের অনন্ত ক্ষুধা, আমাদেরকে টেনে নামায় নিঃসীম শূণ্যতায়... হাহাকারের অনির্বাণ জ্বেলে ছুঁড়ে দেয় কুণ্ডলী শিখায়.. আমরাও নির্বোধের মতো জ্বলে অঙ্গার হই অহর্নিশ। সব পেয়ে ও হারানোর ভয়ে কুঁকড়ে যাই। অতৃপ্ত আঁজলার ফাঁকে প্রাপ্তির ফোয়ারা গলিয়ে যায়, না পাওয়ার নামতা গুনতে গুনতে প্রাপ্তি যা ছিলো সময়ের ধূলিকণায় সমস্ত ফিকে হয়। মানুষ বলেই অতীতের… [বিস্তারিত]

ক্রুশবিদ্ধ ভালোবাসা

খাদিজাতুল কুবরাকবিতা৩৯টি মন্তব্য

এখন মধ্যরাত! পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত! নির্মম সত্যিটা জেনেছি এই মাত্র! স্নায়ুতে সরীসৃপের শীতল স্পর্শ গায়ে কাঁটা দিচ্ছে এই বুঝি খেলাম ছোবল! নিষ্ঠুর পাষণ্ড আমার আয়তন মাপছে কেবল। আমার এতোদিনের পোষ্য আমাকে গিলে খাবার আয়োজনে ব্যস্ত! অথচ আমি তাকে হিংস্র জেনেও স্বযত্নে লালন করেছি সতত। ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ! বছরের পর বছর একসাথে থেকেও… [বিস্তারিত]

বাবা

খাদিজাতুল কুবরাঅণুগল্প৩৮টি মন্তব্য

নীরু খুব কষ্ট করে দীর্ঘ একমাইল পথ পায়ে হেঁটে স্কুলে পৌঁছলো। ক্লাস রুমে বসে সে যখন হাঁপাচ্ছে তখন সহপাঠী বন্ধু রোজি সেজে গুজে হেলে দুলে স্কুলের দিকে এগিয়ে আসছে। জানালার ফাঁক দিয়ে নীরু দেখছে আর ভাবছে তার বাড়িটা ও যদি স্কুলের কাছে পিঠে হতো! ততক্ষণে রোজি এসে তার পাশে বসেছে। রোজির বাবা একই স্কুলের শিক্ষক।… [বিস্তারিত]

সোনেলার দিগন্তে ডানা মেলতে পেরে আমি কতোটা পরিপূর্ণ হয়েছি তা প্রকাশ করতে হলে নিজের সম্পর্কে দু'চারটে কথা না লিখলে নয়__ আমার জন্ম ১৯৮৩ সালে,নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ছোট্ট গ্রামে। শৈশব কেটেছে ঢাকায়,কৈশোর নিজ গ্রামে। আমাদের সময়ে প্রাইমারি স্কুলে পাঠ পরিকল্পনার নিয়ম ছিলো কবিতার প্রথম ৮/১০ লাইন মুখস্থ করতে হতো। তাই বেশিরভাগ ছাত্র- ছাত্রী পুরো কবিতা… [বিস্তারিত]

দিনকাল

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই। দিন যায় রাত আসে -রাত শেষ প্রত্যুষে। ছকে বাঁধা দিনকাল, কেটে যাচ্ছে অনায়াসে। আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই। অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই, রাগ-অনুরাগ নেই,মান-অভিমান নেই। ক্ষুধা নিবারনে খাই,বাঁচার প্রয়োজনে ঘুমাই। আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই। মাঝে মাঝে চোখে প্লাবন বয়, ভেবে দেখেছি প্রকৃতিতে ও বৃষ্টি হয়।… [বিস্তারিত]

অনুভূতিহীন

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

অভিজ্ঞতার সমাহারে পরিপূর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব জীবন! একমাত্র লক্ষমাত্রা স্থির হয়ে যায় কালক্ষেপণ। কেমন করে যেন হারিয়ে গেছে আবেগ, উচ্ছ্বাস! সে কি কেবল বয়সের দোষ? নাকি প্রিয় মানুষদের নিস্পৃহতার আক্রোশ! জীবনের কাছে কিছু চাওয়ার নেই পাওয়ার নেই, নেই কোনো হাপিত্যেশ! বেঁচে আছি এটাই ঢের বেশি মনে হয়, দিনযাপনের রোজনামচায় কোনো যোগ চিহ্নের ব্যবহার আর কাম্য নয়।… [বিস্তারিত]

নষ্ট টিসুর নির্বাক শরীর

খাদিজাতুল কুবরাকবিতা৩৩টি মন্তব্য

বুকের ভেতর দগদগে ক্ষত আর নিঃসীম শূন্যতা, কাঁধের ঝোলায় নির্লিপ্ত কর্মব্যস্ততা। ভোঁতা অনুভূতির করাতে কাটা কষ্ট গুলো ঝরে পড়ে গাছের গুঁড়ির মতো। নষ্ট টিসুর অব্যক্ত শরীর মন নিম সম তেতো! মুখে স্মিত হাসা সেতো দায়িত্ব। পাপড়িদের ও ঝরে যেতে হয়, ফুলেদের বৃন্তচ্যুত। কিছু তারা খসে পড়ে, কিছু রয় অক্ষয় আলোকবর্ষ দূরে! আমি মানুষ তাই বেঁচে… [বিস্তারিত]

দৈব ক্রমে পঁচা শামুকে পা কেটেছে, পঁচন ও ধরেছিলো। না পঁচা অঙ্গ রাখা গেলোনা, ফেলতে হয়েছে। ভাঙা পা খাদে পড়েছে! বারবার, বহুবার, অজস্র বার! না মুখ থুবড়ে পড়ে থাকিনি উঠে দাঁড়িয়েছি প্রতিবার। শুধু একটি ভুল হয়েছে আবার, অসংযত ভাবাবেগে ভালোবাসার খাদে পড়েছি, ভেবেছিলাম পেতে চলেছি একটি শক্ত কাঁধ, অনুভূতির গিরিখাতে ডুবে সবটুকু নিখাঁদ ভালোবাসা উজাড়… [বিস্তারিত]

স্বপ্নের শরৎ

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

শরৎ তুই এলি! আয় সখি গলা মিলিয়ে খুব করে কাঁদি, কেমন করে কাঁদবো সই চোখ দুটো মোর শুকনো মরা নদী! জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে। তবে আমরা ভেসে বেড়াতে পারি শুভ্র গগনে ধবল বাড়ির উঠোনে, কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে, কেবল একটি শর্তে আমি রাজি,খুঁজে… [বিস্তারিত]

কথোপকথন

খাদিজাতুল কুবরাকবিতা২৮টি মন্তব্য

দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল। যেন এপারে আমি ওপারে তুমি অবিকল! মাঝে চোখের নদী বহে নিরবধি, বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল। সূর্যটা দূরে দাঁড়িয়ে হাসে খিলখিল! যেন বলছে দেখ আমি দাঁড়িয়ে থাকি ঠায়, পৃথিবী ঘূর্ণায়মান নিয়মের বাঁধনে অসহায়! "তোমরাও কি তাই? সময়ের কারাগারে সশ্রম কারাদণ্ড ভোগায়!" আমরা সমস্বরে বলি 'না' প্রকৃতির সঙ্গী মোরা একা… [বিস্তারিত]