হে প্রভু! ওগো দয়াময়! আমায় শক্তি দাও, দুর্বল মনে প্রশান্তি দাও, কষ্টে পাঁজর ভাঙছে অসহ্য যন্ত্রণায়.... তুমি দিলে তা ফিরিয়ে নেবেনা নিশ্চিত জানি। মানুষের আছে অতি অল্প দেবে আর কতখানি? হে প্রভু! ওগো দয়াময়! কায়মনোবাক্যে প্রার্থনা তোমার তরে, ধনরত্ন নয় শুধু মনোবল দিও এই অধমেরে! যেন তোমার ইচ্ছের কাছে নিজেকে সমর্পিতে পারি, কিছুতেই যেন ভেঙে… [বিস্তারিত]

খাদিজাতুল কুবরা
- নিবন্ধন করেছেনঃ ৬ বছর ৪ মাস ১০ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ১৪৫টি
- মন্তব্য করেছেনঃ ১৮৫৪টি
- মন্তব্য পেয়েছেনঃ ১২০৪টি
আচ্ছা, কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো? আমারতো পিছুটান নেই, জীবন থেকে, আকাঙ্ক্ষা থেকে অবসর নিয়েছি কবেই। যার জন্য মন কাঁদে! তার সাথে ও আড়ি জনম জনমের তরে। তবে আমার দু'চোখে কি রোজ কুটো পড়ে? অমন বাঁধভাঙ্গা জলে কুটো ঘর বাঁধে কি করে? আমিতো পারিনি ধরে রাখতে আমার প্রিয়রে, ভাটার টানে ফিরেছে যখন তিমির… [বিস্তারিত]
সেই হতভাগী গেঁয়ো মেয়ে যার সকাল খোয়া গেছে মহাকালের আগে। তাই প্রেমের ভাগশেষ কবিতায় জাগে! গোধূলির আলোমাখা বিকেল বিবর্ণমুখ! সূর্য নামে পাটে অমীমাংসিত অনুরাগে! সেই হতভাগী গেঁয়ো মেয়ে ছিলো হয়তো চঞ্চলা কৈশোর সারল্যে ভরা! আজকে সে অভিজ্ঞতায় জীর্ণ আটপৌড়া! চোখদুটো আর অকারণ ব্যথায় ছলছল করেনা! আবার হর্ষ - বিষাদে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলেনা! সেই হতভাগী গেঁয়ো… [বিস্তারিত]
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে! মনে পড়ে কোন এক বৃষ্টি মুখর সন্ধ্যায়... মধুর আলাপনে ভুলে গেছিলুম আপনারে! শুনিয়েছিলে টেলিফোনে "জল পড়ে পাতা নড়ে".... প্রকৃতির নিয়মে আজও মেঘ করে বৃষ্টি পড়ে! জানো, শূন্য দৃষ্টিতে বৃষ্টি দেখি গ্রীলের ওপারে, আমার ভিজতে ইচ্ছে করেনা ছুতো ধরে, হার রোজ কতোনা বৃষ্টি আমার চোখে ঝরে! বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!… [বিস্তারিত]
পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলছে শান্ত সরোবর, সরোবরের বুক জুড়ে পদ্মপাতার বাহার, আহা! কি মনোরম মনোহর! পাহাড়ি সবুজাভের সাথে যেন মেঘের জমেছে ভাব, দুর আলাপনে বলছে কানে কানে। ও মেঘ তুমি বৃষ্টি হয়ে দাওনা ছুৃঁয়ে, জরা গ্লানি যতো আছে দাওনা ধুয়ে! দীঘির চোখে জল ছল ছল পদ্মপাতা টলমল, পাখিদের কলকাকলীতে প্রকৃতি সজল। ও মেঘ তুমি… [বিস্তারিত]
ঝলমলে রোদে আলোকোজ্জ্বল সকাল! হাসিতে উদ্ভাসিত প্রকৃতি, আকাশ নিলীমায় নীল! এমন নির্মল সকাল কে না চায়? কেন জানিনা আমি আজ আমাতে নেই.....! ভালো লাগছে না কিছুই....! অথচ মেঘমুক্ত শুভ্র আকাশ রৌদ্রময় দিন আমার কতো প্রিয়!! প্রকৃতির মন ভার আর মেঘাচ্ছন্ন আকাশকে আমার ভীষণ ভয়!! কেননা এমন দিনে মন গহনে তোমার উপস্থিতি টের পাই, তুমি দাপিয়ে… [বিস্তারিত]
দু'টি পাতার বৃন্তে একটি ফুল, গোলাপি রঙা পুষ্প পাপড়ির সনে- প্রেমালিঙ্গণে মশগুল, বর্ণিল সাজে রঙিন প্রজাপতি। তোমায় আমি হিংসে করি অতি! সবুজের সমারোহে তোমার রুপের দ্যুতি- বেড়েছে বহুগুণ। আনমনে গাইছো তুমি গুনগুন, ফুলে ফুলে তোমার অবাধ বিচরণ। রুপের ছটা দেখে কে বলবে- এককালে শুঁয়োপোকা ছিলে! তোমার সৌন্দর্যে মাতাল প্রকৃতি দোলে। [বিস্তারিত]
পৃথিবী আনবিক অস্ত্রে সাজুক,মানুষ যদি হয় মানবিক, ক্ষুধার্ত, নিগৃহীত মানুষের মুখের একেকটি হাসি হবে একেকটি স্বর্ণপদক! রক্তে রাঙ্গাতে হবেনা রাজপথ, নিজ পরিবার, আত্মীয় পড়শীর প্রতি যথাকর্তব্য করাই হোক আমাদের প্রতিমুহূর্তের দীপ্ত শপথ । মানুষ মানুষের জন্য, এই মূলমন্ত্রের চর্চা হলে প্রতিটি অন্তরে, খুন, ধর্ষণ, হানাহানি রাহাজানি থাকবে না আর পৃথিবীর পরে। আসলে মানুষ প্রথমে নিজ… [বিস্তারিত]
সব মেয়ের মতো আমিও ছিলাম বাবার রাজকন্যা! বাবা আদর করে ডাকতেন মুনিয়া আবার কখনো মুন্না! ছোট্ট বেলায় বাবা বলতেন রাজকুমারের সাথে বিয়ে দেবো তোর! বাবার কথা আংশিক ফলেছিলো তার মৃত্যুর পর! রাজকুমার নয়!স্বয়ং রাজা এলেন, মস্তবড় রাজ্য তার! নতুন রাজ্যে পা রেখে বুঝলুম ছিটেফোঁটা নেই মাটির পিত্রালয়! দৃষ্টি সীমায় শুধু ধূ ধূ প্রান্তর বালিয়াড়িময়! তাকিয়ে… [বিস্তারিত]
একটুখানি ভালোবাসা আমিও চাই! সুখ তরীতে ভেসে ছেঁড়া দ্বীপে যাবার সাধ আমারো হয়! কিন্তু আমি এও জানি এসব আমার জন্য নয়! জন্ম থেকে দেখছি নিয়তি আমায় নির্বাসনে পাঠিয়েই বেশি খুশি হয়...! আমিও রক্তে মাংসে মানুষ, তাই রাগে- অনুরাগে, সাধে - আহ্লাদে আপ্লূত হই! ভালোবাসার চাদর মুড়ে একটু উষ্ণতা চাই! তবে এ আমার শেষ সত্যি নয়,… [বিস্তারিত]










