শেখ ফরিদ
প্রিয় পোস্টঃ ১টি
- আমি তোমার ছবি আঁকতে চেয়ে ছিলাম পারিনি, আমি যতবার তোমার ছবি আঁকতে চেয়েছি ততবার আমার হাতের আঙ্গুল থেমে গেছে মাঝ পথে দেখবো, না আঁকবো ভাবনার আকাশ থেকে ফিরেছি কোন মতে। আমি পাখি একেঁছি মাছের চোখ একেঁছি হাতীর দাঁত এঁকেছি সাপ,গুইসাপ,ব্যাঙ,কুমির একেঁছি একেঁছি চৈত্রের আগুনেপোড়া বাড়ি ঘর আচ্ছা, পোড়া হৃদয় আঁকা যায় কখনো? আমি তোমার হাত একেঁছি তোমার পা তোমার ঠোঁট আঁকা ছিলো তো আমার শখ; আমি তোমার খোঁপা একেঁছি তোমার চোখ, নাক, নাকের নোলক। একেঁছি তোমার পিঠ একেঁছি তোমার বুক তোমার আরো কত কিছু আমি একেঁছি, দিনের পর দিন, রাতের পর রাত, আঁকা হয়নি কখনো তোমার হৃদয়। একবার তোমার খোলা পিঠ দেখে দেখে আঁকতে গিয়ে তোমার মায়ের হাতে কানমলা খাওয়ার কথা আমি ভুলিনি আজো। কেমন আছ তুমি? এখনো কি দাবা খেলো, ব্যাডমিন্টন? লোকমুখে শুনলাম,তোমার মেয়েটা ব্যাডমিন্টন খেলায় জাতীয় পুরস্কার এনেছে। তুমি তো অতো ভালো খেলতে পারতে না তোমার মেয়ে এত ভালো শিখলো কি করে! তোমার স্নানের দৃশ্য আঁকতে আমার বেশি সময় লেগেছিলো গুনে গুনে ১৮ টি ছবি একেঁছিলাম; ভেজা কাপড়ে আবৃত্ত শরীরের ছবি আঁকা সব চেয়ে কঠিন কঠিনতর কাপড় শুন্য ভেজা শরীরের ছবি আঁকাও। এই তো, এক সপ্তাহ আগে আবার তোমার ছবি আঁকতে চেয়ে ছিলাম,পারিনি ভুলে গেছি তোমার মুখশ্রী তবে কখনো কখনো অনুভব করি তোমার উপস্থিতি।