ফ্ল্যাশ-ফিকশন

০১. রেলস্টেশন রেলস্টেশনের শেষ ট্রেনটি এসে পৌঁছাবার ঠিক কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে তৈরি হওয়া জটলাটা ভেঙে গেল। ০২. অপ্রকৃতস্থ মাঝরাতে সাধারণত লোকটার ঘুম ভাঙেনা, ঘুম ভেঙে তিনি যখন তার স্ত্রী কে দেখলেন তারপর তার আর কিছুই মনে নেই। তিনি এখন প্রায় অপ্রকৃতস্থ। ০৩. গোরস্থান আঁট বছরের ছেলেটি গোরস্থান থেকে বেরিয়ে আসার পর, সবাই কিছুটা ভীত বোধ [বিস্তারিত ফ্ল্যাশ-ফিকশন]

মৃত্যুঘুম

ঘুম এক প্রকার মৃত্যু অথবা, মৃত্যু এক প্রকার ঘুম পার্থক্য এই যে, ঘুম ভাঙে কিন্তু মৃত্যু ভাঙেনা। গতরাতে ঘুমোবার পরে ঘুম থেকে জেগে, নিজেকে আবিষ্কার করলাম হিমঘরে, ডিপফ্রিজারেটরের মাঝে চতুর্দিকে আটকে দেওয়া বরফ দেয়ালে অথবা, পেরেক ঠোকা কফিন হাউজে। তারও আগে, ঠিক মধ্যরাতের দিকে ছিলাম ডোমঘরে, স্যাঁতস্যাঁতে হাওয়ায় ভেসে চলেছিল রাতভর ডোমেদের কাঁটাকুটি খেলা। কেউ [বিস্তারিত মৃত্যুঘুম]

সফেদ সাদা ফেনিল

সফেদ সাদা, একেবারেই কোন রেখা ঔজ্জ্বল্য ছড়ায়নি এখানে নিঃসতরঙ্গ জলে সাদা ফেনিল ওঠেনা যদিও তবু, যখন প্রবল ঢেউয়ের পরে জল স্থির হতে শুরু করে তখন নদীর সেই ঘোলা জলে ভেসে চলে সাদা ফেনিল ঠিক যেন, সমুদ্রে অথবা নদীতে উড়ে চলা সাদা কোন পাখির জল-ছায়া জানা আছে কি, সব সাদায় জীবন নেই, মৃত্যুও থাকে! এই যেমন, [বিস্তারিত সফেদ সাদা ফেনিল]

প্রয়োজন-অপ্রয়োজনে

ভালোবাসায় প্রয়োজন থাকেনা প্রয়োজন থাকতে নেই অপ্রয়োজনে হবে কথোপকথন আলাপ-চারিতায় মুখর হবে চারিপাশ। অপ্রয়োজনে হবে কাছে আসা হবে গোপন ঘনিষ্ঠতা চোখেরও গভীরে হবে অগুনতি আশা যাওয়া হরদম নিশ্বাসের ওঠা-নামা অস্থিরতায় হবে তুমুল হৈ-হল্লা সবই অপ্রয়োজনে বলতে পারো, ভালোবাসারই প্রয়োজনে। এ প্রয়োজন যে নিতান্তই মনের খোরাক এখানে পর্বত কঠিন বাস্তবতার জায়গা কই? তাং : ০৬.১২.১৫ ইং।