আর কত গভীরতায় টেনে নেবে শ্বাসের শব্দ জপ!
একান্ত গোপন কাছাকাছি,জানি না হৃদয়
কত কাছে জমে আছে সেই স্তব্ধ সংলাপ?
সেই পরিশিষ্ট স্মৃতি তাপ,কখনো ঈষৎ সঙ্কেতে
তার মৌনতা ভাঙে–কখনো হু হু হওয়ায় হৃদি কাঁপ
তরল প্রবণতা ছুঁয়ে থাকে সেই হাত–
যত দুরে সরে যাও কেন তত খানি ঘন হয় শব্দ তাপ?
মোট পড়েছেনঃ ৮৫৪জন
আজ পড়েছেনঃ ০জন

কবিতা ভালো, অনেক ভালো তবে বানানের দিকে আরেকটু নজর দেয়ার অনুরোধ রইল।
বানান কি কি ভুল বলে দিলে শুধরে নেব নিশ্চয়?ধন্যবাদ।
🙂
আমার অনেক দিন আগের লেখা কবিতা।নতুন কবিতা হিসাবে লেখা।আমি এক লেখা কখনও দুই ব্লগে পোস্ট করি না।আপনার ভাল লেগে থাকলে ধন্যবাদ।
(y) আড্ডায় মিস করেছি দাদাকে।
https://sonelablog.com/archives/8587
আড্ডায় সময় নিয়ে আসবো–সময় না নিলে আড্ডা জমানো যায় না।ধন্যবাদ।
ভালো লেগেছে ছোট কবিতা ।
শুভ কামনা ।
নিয়মিত আমার লেখা পড়ার জন্যে ধন্যবাদ।
সুন্দর শব্দ ‘শব্দ তাপ’ ।
জেনে ভাল লাগল আমরা আপনার ‘ভার্জিন’ লেখা পড়ছি ।
কবিতা ভাল লেগেছে–শুনে খুশি হলাম–ধন্যবাদ রইল।
(y)
(9)
খুব ভালো লেগেছে কবিতা … (y)
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।