আয়োজন

মনের দামে মন পাওয়া বুঝি হলোনা আমার

স্বপ্নগুলো ভেঙ্গেচুড়ে কেন হল যে ছারখার ?

পেলাম না তো কারো কাছে আমার মনের দাম

সুখের দামে কারো কাছে হয়তো হবো নিলাম ।

আমি তোমায় ভালবাসি -তোমার অবিশ্বাসী মন

তাই তোমার সাথে দ্বন্দ্ব -আমার আজন্ম জীবন

আমার হৃদয়জুড়ে তুমি আর তোমার লোভী কেন মন ?

তবুও কেন তোমায় ঘিরে এই মন উচাটন ?

আমি তোমায় ভালবাসি আর তোমার অবিশ্বাসী মন

তবুও আমার তোমায় ঘিরে সকল আয়োজন ।

মোট পড়েছেনঃ ৭০৩জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. দ্বন্দ্ব থাকা ভালো
    নইলে এক ঘেয়ে হয়ে যায় জীবন ।

    ডাবল স্পেস কেন ? লেখা কপি করে পেস্ট করার আগে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করলে , যেমন লেখা তেমন আসবে এখানে।

মন্তব্য করুন