এই লেখার কোন শিরোনাম পাওয়া যায়নি ।

খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে
মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে
বৃষ্টি কিনছি বলে । ……

তুমি অপেক্ষায় রইলে

না গেলে চলে তাই কদম পাপড়ি
দেয়া হলো না নীল খামে !

বৃষ্টিকে পাঠালাম পিছু পিছু
সেও আটকা পড়ে গেল শহুরে জ্যামে
তবে কি আমার কয়েনগুলো হারালো কাদাজলে ?

 

কতোআগের লেখা ? পাঁচ বছর আগেরতো হবেই  ।

মোট পড়েছেনঃ ৬১৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. শিরোনামহীন সুন্দর কবিতা। প্রিন্স ভাইয়া কয়েনগুলো কাঁদাজলে হারিয়েছে হারিয়ে যাক। এবার এই কবিতাখানি নীলখামে ভরে পাঠিয়ে দিন।

  2. খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে
    মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে
    বৃষ্টি কিনছি বলে ।

    অসম্ভব সুন্দর শব্দমালার সৃষ্টি। চমৎকার

  3. দারুণ, অনেক গুলো লেখা খুঁজে এই কবিতা টাইয় চোখ আটকালো, কমেন্ট না করার বদনাম আছে আমার ওপর, কি করব বলুন লেখা ভাল না লাগলে কমেন্ট দেয়া মুশকিল। এই রকম কবিতা পড়লেই না কষ্ট করে কমেন্ট লিখতে ইচ্ছে করে। দারুণ লিখেছেন।
    শিরোনাম দিয়ে দিন ‘নস্টালজি’

মন্তব্য করুন