
বনশ্রী,
আমি তোমার ভালবাসা চাই
নিরেট ভালবাসা ।
তোমার নখের ভালবাসা
তোমার চোখের ভালবাসা
তোমার ঠোঁটের ভালবাসা
তোমার প্রতিটি লোম কূপে জমে থাকা
সমস্ত সঞ্চিত ভালবাসা
আমি তোমার কাছে চাই ।
সকালের সৌরভে মেতে উঠা রৌদ্র
যেমন করে জড়িয়ে ধরে পৃথিবী
আমি তেমন ভালবাসা চাই।
আমার অঙ্গার হওয়া হৃদয়
আবার জীবিত দেখতে চাই
বনশ্রী, আমি তোমার ভালবাসা চাই।
মোট পড়েছেনঃ ৬৮৭জন
আজ পড়েছেনঃ ০জন
বনশ্রী তুমি কোথায় ? দেখে যাও তোমাকে কত ভাবে ভালোবাসতে চায় এক প্রেমিক :p
সে এখন বাস করে অন্যের ঘরে।।
ধন্যবাদ।। কবিতায় বহুদিন পরে কমেন্ট করার জন্য।। -{@ \|/
এত্ত গুলা ভালোবাসা তাঁর জন্য ?
বাহ ! তাঁর জীবন তো ধন্য হয়ে যাবার কথা 🙂
কিন্তু সে এখন বাস করে অন্যের ঘরে (-3 🙁
বড়ই দুর্ভাগা সে ।
কবিতার মাঠ সহজ সরল সাবলীল।
বনশ্রী …এমন ডাক শুনতে কি পাও তুমি? চার দেয়ালের ঘরে থাকুক, আপনার চাওয়াটা যেনো শুনতে পায় সে…
আহারে এমন আকুল আকণ্ঠ ভালবাসা ফেলে সে এখন অন্যের ঘরে !
এবার জমবে ভালবাসা তুমুল পরকীয়ায় ।
আপডেট দিয়েন ।
আমি কিভাবে বেচে আছি একবার এসে দেখে যাও।
বনশ্রী শুনতে কি পাও?
বনশ্রী সাড়া দাও। (y)