কেমন আছো?
এই তো ভালো,
খুব ভালো!
হুম,
তবে যে তুমি বলেছিলে!
কী বলেছিলাম?
আমি ছাড়া তুমি কখনো ভালো থাকবে না,
বলেছিলাম বুঝি!
ভুলে গেছো?
সেটাই স্বাভাবিক নয় কি?
এতো সহজেই ভুলে গেলে,
মনে রাখাটা কি, খুব প্রয়োজন ছিল,
না না, সেটা বলি নাই।
তাহলে?
আমরা কি কোথাও একটু বসতে পারি?
একটু তাড়া আছে, যেতে হবে।
এক কাপ, চা কফি….
সব সময় চা কফি এখন আর চলে না।
অভ্যাস বদলে ফেলেছো বুঝি?
সময় বদলে যেতে বাধ্য করে,
আর কি দেখা হবে না?
হয়তো হবে, হয়তোবা না।
বাহ্! কি সুন্দর করে বললে,
অসুন্দর করে, কবেই বা বলেছি।
আচ্ছা, আমরা কি আবার…
আমাকে যেতে হবে।
আমাদের পথ চলা কি, এখানেই শেষ?
যার শুরু ছিল না, তার শেষ হবে কি করে।
যদি নতুন করে…
ফেলে আসা সব পথে ফেরা যায় না।
তুমি কি!
কখনো কখনো পথের বাঁক থেকে
নতুন পথের সৃষ্টি হয়।
আমার ভাবনা গুলো ভুল ছিল,
ভুল সময়ের ভালোবাসা ছিল।
এতোটাই বদলে গেছো!
অনেক টা সময় পার হয়ে গেছে।
৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
দিন বদলা হয় প্রতি ঘন্টায়, ঋতু বদল হয় দুইমাস পরপর, যুগ পালটায় বারো বছরে। আর মানুষ বদলে যায় চোখের পলকে। সময় কখনো ভুল করে না। ভুল হয় মানুষের।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। সময় ভুল করে না। সময়ের ভুল ব্যবহার করি। একসময় যা সঠিক ছিল, এখন মনে হয় সেটা ভুল। আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ মালাকার
দুটি হৃদয়ের অপ্রত্যাশিত পুনর্মিলনে পুরনো ভালোবাসার কথা উঠলেও, সময়ের ব্যবধানে মানুষ বদলে যায় — তাই ফেলে আসা সম্পর্কে ফেরার পথ আর খোলা থাকে না।