অনেক দিন হয়তো
এ পথে আশা হয় নি,
হয়তোবা হয়েছিল
তোমার দেখা পাই নি।
পথ কতটা পরিচিত
কতটা যেন অচেনা।
মনে হয় বহু যুগ আগে
হারিয়ে যাওয়া কেউ।
যদি তাই হয়?
সে কি আবার এলো ফিরে
না কি দৃষ্টির বিভ্রম!
কেন এমন হয়?
প্রশ্ন শুধু প্রশ্নই রয়ে যায়
উত্তর ? অজানা রয়ে যাক।
৫টি মন্তব্য
নাজমুল আহসান
সব প্রশ্নের উত্তর জেনেই বা কী হবে!
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। সব প্রশ্নের উত্তর আসলেই জানতে নেই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন, সব প্রশ্নের উত্তর আসলেই জানতে নেই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
বিশালতা লক্ষীয় ঃ সব উত্তর হইনা। থেকে যায় অজানাতে।
হালিমা আক্তার
সত্যি। সব উত্তর জানা গেলে, সব সমাধান হয়ে যেত। জীবন চলার পথে সব কিছু সমাধান যোগ্য নয়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।