ফের যদি যাস ওই সুইমিং পুলে,
তোকে আমি নিশ্চিত চড়াবোই শুলে।
সুইমিং পুলে শুধু সাঁতারের পানি !
কাপড় ভেজার পরে কমে কিছুখানি?
কমে কই! বাড়ে আরও দিন-রাত রোজ।
কোত্থেকে বাড়ে তা? রাখিস কি খোঁজ?
পানিতে মেশানো থাকে লবন ইউরিয়া,
বাড়ায় সারের গুণ ময়না ও টিয়া ।
এমনিতে মোটা তুই ডুববার ভয়,
আরও মোটা হওয়াটা শোভনীয় নয়।
দোহাই যাসনে ওই সুইমিং পুলে,
এরপরও যাস যদি চড়াবোই শুলে।
মোট পড়েছেনঃ ১৮৩জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর সুইমিংপুল কাব্যিক অনেক শুভেচ্ছা রইল কবি নজরুল দা
ধন্যবাদ ভাই।
ভালো লাগলো হালিম ভাই। সতত ভালো থাকুন।
শুভেচ্ছা ভাই।
ভালো লাগলো ভাই
অফুরান শুভকামনা ভাই।
ভালোই হলো, শুকনো কেউ গেলে তো সমস্যা নাই। মোটা হলে ভয়ের কিছু নাই। চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
ঠিক বলেছেন। যাদের ইউরিয়া বেশি দরকার তাদের জন্য গেলেই ভাল।
শুল তৈলাক্ত কী না তা কিন্তু পাঠক জানতে পারেনি।
হা হা হা