জীবিত থাক আষাঢ়

আষাঢ়ে কথা গুলো মুখউজ্জ্বল
যদি শ্রাবণ মেঘের ঘনঘটা না হয়!
বৃষ্টির পরশে না ভিজাই- তাহলে
আষাঢ়ের গল্প বেঁচে না থাকাই ভাল;

তবু মৃত আষাঢ়ের দিকে চোখ রাঙাই
কারণ এক নাক গন্ধ বিধুর হেমন্ত পাই
শীতের রূপ মাধুর্য খেলা গুলো আজও
স্পর্শে করে সোনালি দুপুরে সূর্য স্ন্যাত !

সন্ধ্যায় বিরহের একাকীত্ব উঠন; আর
জোছনা আঁধারে এতটুকু সুখ পাই!
শিশির জমানো ঘাস ফুলের হাসিতে-
তিলকতমা শহরে জীবিত  থাক আষাঢ়।

২৪ ভাদ্র ১৪২৯, ০৮ সেপ্টেম্বর ’২২

মোট পড়েছেনঃ ৫৩০জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. যদি আষাঢ়-এ না জোটে কল
    কপালে না জোটে ফল
    তাতেই কষ্ট নষ্টাল
    সুখ নেহারী আদাজল।

    তবুও থাকি সুখে ডালে ভাতে সুখেরি আশায়!

মন্তব্য করুন