তোমাকেই যাবো তবু স্মরে! (গীতিকাব্য)

যেভাবে থাকি না আমি
হে মোর হৃদয় যামী
রোদন র’লেও জেগে পাঁজরের দোরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

কাঁদনে সিক্ত হলে অভাবী কাঁকাল,
ভাববো নিজেকে এক রঙিলা মাকাল!
অসুখী হোক এক মতি
তাতেও নেই গো ক্ষতি
না হয় থাকবো বেঁচে আজীবন মরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

সতেজ করতে যতো তিয়াসীর ভূমি,
নীর হারা মেঘে হবো যদি চাও তুমি!
লুকিয়ে খাঁচার আশা
চষে যাবো ভালোবাসা
নিশুতি নিশীথে জাগা শশী বুকে ধরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৫৪১জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

    1. আমি বিপদগ্রস্থ মানুষ কবি দা,
      নইলে গেয়ে শুনাতাম।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

মন্তব্য করুন