মূল লেখায় যান

সেই আলিফ

বোরহানুল ইসলাম লিটনছড়া১২টি মন্তব্য

সেই যে ছিলো ছোট্ট আলিফ
অনেকটাই আজ বড়,
ট্রাক দিয়ে সে বাটুল বয়ে
করতে পারে জড়ো।

পা দিয়ে বল খেলতে পারে
কাটতে পারে ছড়া,
ভাত নিজ হাতে খেতে পারে
ভেঙে ডালের বড়া।

না দিলে কেউ ক্যান্ডি বা জুস
ছুঁড়তে পারে আড়ি,
গাছ খেলে ছাগ ঝাড়তে পারে
পিঠের উপর বাড়ি।

গড়তে পারে ধুল দিয়ে আজ
হরেক তালের খেলা,
হাঁস ঘরে সব তুলতে পারে
নামলে পাটে বেলা।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৬৪জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।