আজকের খোকা (ব্যঙ্গ)

স্মার্ট ফোন হাতে বললো খোকা
বসে মায়ের কাছে,
তোমায় নিয়ে দূর যে যাবো
দিন কি তেমন আছে!

যায় কি দেখা চাইলে মাগো
আস্তাবলে ঘোড়া!
থাকতো যে ধুল রাস্তা ঘাটে
আজ তা কালের জরা।

ডাকুর যে দল বলতো রাতে
হারে রে রে বামে?
ওরা তো মা চ্যাটিং করে
এমবি কিনে চামে।

বলছি কি তাই নাও না ও মা
ফোনটা রেখে মাঝে,
গেম খেলি রোজ দু’জন মিলে
নিত্য সকাল সাঁঝে!

ছবিঃ নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. মনে করো যেন মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
    তুমি যাচ্ছো পালকিতে মা চড়ে…. এই কবিতা গুলো আর হয়তো কারো মনে আসবে না। স্মার্ট ফোনের কল্যানে খোকা শিখবে মাকে নিয়ে কীভাবে এ্যরোপ্লেনে চড়ে বিদেশ ঘুরতে যেতে হয়।
    যুগের সাথে প্রযুক্তির সঠিক মিশ্রণ ঘটুক। ইতিবাচক ভাবনা মনকে আশাবাদী করে তুলবে।

    শুভ কামনা 🌹🌹

    1. অশেষ অনুপ্রাণিত হলাম আপু!
      অতোটা তুলে না ধরলেও এটা ’বীর পুরুষ’ কবিতারই ডিজিটাল ভার্সন।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

মন্তব্য করুন