মূল লেখায় যান

আমি কি তোমায় ছুঁতে পারি না?

প্রদীপ চক্রবর্তীকবিতা১৬টি মন্তব্য

তুমি প্রেম ছুঁয়ে দেখো নি বলে
আমি কি তোমায় ছুঁতে পারি না?
দুচোখ ভরে দেখব বলে,
তোমার দিকে নির্নিমেষে কি চেয়ে থাকতে পারি না?

তোমার চুলে যখন রাঙামাটির ফুল গুঁজে থাকে তখন ভীষণ ঈর্ষা হয় তোমার প্রতি।
নদী যখন তোমায় ডাকে আমি তখন তোমায় মধুমাধবী রাগে থামিয়ে রাখি!
তা কি তুমি জানো?

আজ বৈশাখের প্রথম প্রহরে পৃথিবীর সমস্ত মাধুর্যতা যখন তোমার আঁখিনীড়ে!
আর গাছের শাখে শাখে নতুন পাতা।
এ যেন মনে হয় প্রকৃতি তোমায় নিজ হাতে সাজিয়ে রেখেছে।
তোমায় দুচোখ ভরে দেখব বলে।

বলো,
তোমায় কি ছুঁতে পারি না?
আমিও তো এক ক্লান্ত প্রেমিক!
চাইলে তো পারো ক্লান্ততা মুছে খুব কাছে টেনে নিতে!

…

ছবিঃ সংগৃহীত।

মোট পড়েছেনঃ ১২৬১জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কাউকে ভালোবাসা যায় যখন-তখন। চাইলেই কাউকে নিয়ে লেখা যায় কবিতা, গান। হওয়া যায় তার প্রেমে পাগল প্রেমিক। এসব করতে প্রেমিক/গায়ক/কবির কোন অনুমতি লাগে না। কিন্তু যদি আরাধ্যের পাশে গিয়ে বসার সাধ জাগে, যদি তার খোঁপার ফুল ঠিক করে দেয়ার ইচ্ছে হয়, যদি তাকে ছুঁয়ে দেখতেই হয় তবে সেই ❝তোমাকে❞ র অনুমতি লাগবেই, মাস্ট।

    অনেকদিন পর সুন্দর একটা কবিতা নিয়ে এসেছো। আরও লিখো। শুভ কামনা 🌹🌹

  2. অদৃশ্য সব ছোঁয়াছুয়ি চলতে পারে। যে প্রেমিক অনুভূতি বা প্রেম না ছুয়েু চলে যায, তাকেই আমরা সারাজীবন মনে লালন করি। অতৃপ্ত মন তাকে লালন করেই কাটায় অনন্তকাল 🌹

  3. আসলেই কি ইচ্ছা করলেই কাছে টেনে নেয়া যায়!
    যায় না।
    সব ভালবাসা পূর্ণতা পায় না,, তাই তো বিরহজুড়ে শব্দ খেলে সাদা কাগজবুকে,,
    ভালো থাকবেন,,, ভালো লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।