অনুতাপ মুছে যায় (সোনেলা ম্যাগাজিন ২০২২)

আমাদের ফেলে আসা যত তিক্ততা, রাগ-অভিমান, আক্রোশ ছিল সবটা তুমি চাপা দিয়ে কেমন পালিয়ে বাঁচতে চেয়েছো। অথচ, তুমিই বলেছিলে একদিন সব হবে আমাদের। বলেছিলে দেখো, আমাদের সম্পর্কের একটা নাম হবে।

 

আমি কিচ্ছুটি ভুলে যাইনি। তোমার দেওয়া প্রতিশ্রুতি, আমাদের একটা ছোট্ট ঘর, ছোট্ট একটা সংসার, আকাশসম পরিমাণ স্বপ্ন কিচ্ছু না!

 

আমাদের রং-চটা দোতলা বাড়িতে এখন ভূত-প্রেতের আগমন ঘটেছে। তারাও বেশ দিব্যি সুখে ঘর-সংসার করছে। কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় নি।

 

দেয়ালে ঝুলে থাকা আমাদের ছবিতে ধুলো জমে আছে। আর আমরা যেখানে বসে রোজ আকাশ দেখতাম, সেখানে কিছু পিঁপড়ে তার দলবল নিয়ে রাজত্ব শুরু করছে। এসব জানার পরেও তুমি মাঝপথ থেকে ফিরে যাওয়ার জেদ করে বসলে!

 

জানো নিশ্চয়ই? জীবন কারোর জন্য থেমে থাকে না। দিব্যি চলে যায়। আমিও কিন্তু চলছি। আজ মাঝ-রাস্তায় তোমার সাথে দেখা হলে আগের মতো আর তোমার পথ আটকে দাঁড়াই না। অনুভবে বুঝি তুমি ঠিকই আঁড় চোখে তাকাও। আমি কিন্তু ঠিক পাশ কাটিয়ে চলে আসি।

মোট পড়েছেনঃ ৯২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কারো জন্যেই কিছু থেমে থাকে না। প্রকৃতির নিয়মে সব শূন্যস্থান একদিন পূর্ণ হয়ে যায়। হয়তো আরও ভালো কিছু দিয়ে নয়তো স্মৃতির জঞ্জালে।
    লেখাটা সুন্দর।

    শুভ কামনা 🌹🌹

  2. শুন্য তার নিজস্ব আকার ছাড়েনা কখনো। যা থাকার তা থেকেই যায়, যা যাবার তা চলেই যায়। শুন্য এড়িয়ে চলা যায় হয়ত! শুন্যের ভার বইতে না পারার জন্য।
    শুভ কামনা।

  3. কথা তো কতকিছুই থাকে তবুও নিয়তির নিয়মে বদলে যায় পথ🌹
    কবি সাহেবা আমি নাদান, কবিতা বুঝি না। ভুলভাল কমেন্ট করলে মাইন্ডে নিয়েন না। শুভ সকাল!!

  4. আমি ঘাড় মটকে দিব,, সব প্রতিশ্রুতি না মিটিয়ে আড়চোখে চেয়ে চলে যাবি মানে!
    পথ আগলে ঠিকঠাক দাঁড়িয়ে যাব।
    সহসাই বন্ধ করব তার অন্য সুখের অভিজ্ঞতা।

    খুব সুন্দর লিখেছেন,, ধন্যবাদ।
    শুভকামনা রইলো।

মন্তব্য করুন