বৃষ্টিস্নাত আষাঢ়ের বৈকাল পেলেই
নদীর কিনারা ঘেঁসে ধেয়ে চলে
দলছুট অম্বুদ সেজে ব্যাকুল এ মন,
নিভৃতে ছড়াতে চায় যতনে সোহাগে
ছায়া ঘেরা স্বপ্নময় চেনা এক গ্রামে
অতল পিয়াসী তার আছে যতো অস্ফুট অনুরণন।
লোক-চক্ষুর আড়ালে জাগাতে সে ঘাটে
রঙিলা নায়ের প্রাণ,
গলুইয়ের প্রান্তে বসে গাইতে চায়
ব্যাকুল দোলনে একা গলা ছেড়ে ভাটিয়ালী গান।
সখ্যতা বাড়াতে চায় পাখিদের সাথে
পূবাল বাতাস এনে দোলা দিয়ে থেকে পাশাপাশি,
সোঁদা গন্ধ মাখা কোন উঠোন বাতায়
যদি দ্যাখে আজও আছে পথ চেয়ে অপেক্ষায় সেই
’কদম্ব ফুলের হাসি’।
ছবিঃ নেট থেকে।
মোট পড়েছেনঃ ৭৪৬জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর কদম ফুলের শুভেচ্ছা রইল কবি দা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আষাঢ় মাসের বর্ষা স্নাত দৃশ আর তার ফলস্বরূপ প্রকিতি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ভালো লাগলো। শুভ কামনা।
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আগাম বর্ষার শুভেচ্ছা রইলো।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।