রোজ দেখি তদবিরে – কতো লোক ঘুরে ফিরে
রঙে রূপে মনে হয় একই প্রাণ,
সকলেরই গতি হাসে – ভাষা আশা নিঃশ্বাসে
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।
কেউ যাচে সুখী মন – কেউ সাজে দুর্জন
জানি তো লহুর ধারা নয় দুই!
স্বার্থের কষাঘাতে – জাগলেই তবু রাতে
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।
অথচ বখিলও মানে – সামনে বা নিরজনে
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,
শঠতার কর্ষণে – সম্পদ আহরণে
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।
নানারূপী সমাগম – চলছেই হরদম
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,
এরই মাঝে কিছু পণ – ঢাকছে যা অর্জন
নিজেরে রাখতে শুধু অবনত।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৫৮৩জন
আজ পড়েছেনঃ ০জন
কেউ কেউ অবিরাম চুপি চুপি
চেহারাটা পাল্টে সেজে বহুরূপী । এইভাবে চলছে জীবন মানুষের
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাজে মন কারো নিরজনে , কেউ সাজে দুরজনে
সাদাদিলে ভালোত্ব, কালদিলে লুপ্ত,
সজনে শানত, বহুরুপি দেহমনে কুজন।
অশেষ অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
বাহ চমৎকার স্টাইলে সত্য কথন। শুভ কামনা অশেষ।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
গোপনে বিজনে সব খানেই স্বার্থের আয়োজন। কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। শুভ কামনা রইলো।
একদম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।