বলবো ভাই এ গল্প সেধেই কাব্য রেখে ফেলে,
ওই পাড়ার এক পাগলী আছে নেই কোন তার ছেলে।
বর ছিলো আশ দুঃখ সুখের আজ সে চাঁদের বাসি,
মা গেছে তার অনেক আগে বয়স হলেই আশি।
ভিক্ষে করেই দিন কাটে তার জপে বিধির নাম,
ভাবেই না কেউ শুনলো না সুর দিলো ক্ষণিক দাম।
তিন বেলা ভাত পায় না ও’ পেট শুকনো পাতায় মুখ,
দাবড়ে ঘুরে রোজ তবু তার রুক্ষ চুলের সুখ।
ধন শুধু এক টালির চালা কিঞ্চিতও নেই খ্যাতি,
তারই তলে ঘুম যেচে নেয় মলিন আঁচল পাতি।
সাঁঝের বাতি জোনাক জ্বালে নয়তো বা চাঁদ হেসে,
গান শুনে চায় বন্য মশক হয়তো ভালোবেসে।
কেউ জানে না কবে ছিলো ছিন্ন তোষক তার,
বুঝেও কুকুর দেয় পাহারা বিড়াল চুমে দ্বার।
ঝঞ্ঝা বা ঝড় যখন গড়ে তেরছা চালার সাজ,
হুতোম ভাবে ক্যান ও ঘরে ইঁদুর চালায় রাজ!
দেয় যদি কেউ একটু খাবার হোক না মেনে ক্ষতি,
মুখটিতে তার ঝলকে উঠে ডাঁশা ফলের জ্যোতি।
এমনি ভাবেই দিন কেটে যায় দিলাম সবই তুলে,
রইল শুধু নাম বাকী আর জন্মটা কোন কুলে।
(সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের আগাম আন্তরিক শুভেচ্ছা)
ছবিঃ নেট থেকে।
চমৎকার লেখেছেন কবি দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন——
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সুন্দর উপস্থাপন, নান্দনিকতার ছোঁয়ায় অসাধারণ লেখা।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
খুব সুন্দর লিখেছেন। পল্লী কবির সুবাস পাওয়া গেল। শুভ কামনা।
অনুপ্রাণিত হলাম!
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপু।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
বেশ লাগল। পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানবেন ।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ঈদের শুভেচ্ছা রইলো।।।
’ঈদ মোবারক’
জীবনের প্রতিটি ক্ষণ হোক ঈদের মতো পবিত্রময়।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
কবিতা তো সুন্দর বটেই তার চেয়ে সুন্দর কুঁড়ে ঘরের ছবিটা। শুভ কামনা অনেক ।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।