কোথায় দয়াল সুখ!

কোথায় দয়াল সুখ!
সবখানে আজ ঘুরছে দেখি
চিনচিনে এক দুখ।
ভুলতে গেলে হচ্ছে সে আশ
জনম দূখীর মুখ।

খুঁজলে কভু চাঁদ রাতে কেউ
কুঁড়ের চালে বসে,
দক্ষিণা বাও নিচ্ছে যা খড়
ধপাস ধপাস খসে।
না জানি কোন কাঁদছে চড়ুই
ভাগ্যহীনার দোষে।

সূর দেখে ফের ভাটির গাঙে
ধরলে মাঝি তরী,
কালবেলা সে গড়ছে এসে
ঘোরাল বিভাবরী।
যাত্রীরা সব টাল-মাটালে
করছে গড়াগড়ি।

তবু শালিক ডালে,
প্রখর রোদের দাপ সয়ে ডাক
দিচ্ছে তালে তালে।
হয়তো বা চায় ভুলতে ব্যথা
পড়ন্ত বিকালে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,৩৪৬জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন