পাশের গাঁয়ের কদবেল আলী
ভীষণ চতুর লোক,
কোনদিন তারে করতে দেখিনি
পরের কারণে শোক।
কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি
যদিও পায় না দাম,
সুখে-দুখে তবু সকলেরই মুখে
জেগে থাকে তার নাম।
জমি-জমা আছে পুকুরেও মাছ
খায় না কভু সে ভালো,
খরচের ভয়ে ভুলেও দেয় না
জ্বালাতে সাঁঝের আলো।
কথা বলে সদা শুদ্ধ ভাষায়
চকচকে রেখে সাজ,
খাওয়ার আসরে দেখা যায় তারে
সামনে করতে রাজ।
সেদিন গঞ্জে এক লোক ডেকে
আতর দেখেই হাতে,
শুধায় আপনি বেরুতে কি এটা
ছিটিয়ে দেন না গা’তে?
জবাবে কয় সে সুবাসে কি কেউ
সম্মান দিবে দেখে!
তাইতো গোপনে কিঞ্চিত রাখি
নাসিকা রন্ধ্রে মেখে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ১,০২৩জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ সুন্দর কদবেল আলীর গল্প কবি দা ভাল থাকবেন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন ভালো থাকুন।
শেষের চরণ মনে রেখে দিলাম বোরহান ভাই।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন ভালো থাকুন।
নানা রকমের কঞ্জুস আমাদের আশেপাশে এমনিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুন্দর ছড়া, ভালোলাগা জানিয়ে গেলাম।
অফুরাণ ধন্যবাদ রইল আপনার জন্য।
সুস্থ থাকুন ভালো থাকুন।
চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন ভালো থাকুন।