খোকা দ্যাখে ভূতোর দেশে

খোকা গেছে ভূতোর দেশে
শিখবে বলে গান,
পৌঁছে দ্যাখে কারোর সেথা
ডান পাশে নেই কান।

দিনে সবাই কম কথা কয়
সুবোধ ছেলের মতো,
দল বেঁধে হয় রাত্রি বেলা
তর্ক বাণে রত।

ঢোল বাঁশি আর কাঁসর বাজায়
কথার তালে তালে,
সখ্যে মাতে এর মাঝে কেউ
থাপড় ছুঁড়ে গালে।

চিল্লানিতে দর যেচে নেয়
গড়ে বিরল জ্ঞাতি,
তালহীনা সুর গর্বে আনে
নিত্তি ডাগর খ্যাতি।

সেখান থেকে ফিরেই খোকা
ভুলছে আপন দিশা,
শুধায় শুধু বল দেখি মা
আসবে কখন নিশা?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৯০জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. কঠিন অবস্থা আমাদের মতো নিজেদের অস্তিত্ব ভুলে যাচ্ছি আদর্শ, নৈতিকতা, নম্র-ভদ্র, স্বভাব চরিত্র, আশরাফুল মাকলুকাত স্বভাব দূর হচ্ছে আমাদের মাঝ থেকে।। সুন্দর লিখা ভাই।

    1. কৃতজ্ঞতা রইল মজিবর ভাই সুন্দর মন্তব্যের জন্য।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সু্স্থ থাকুন খুব ভালো থাকুন।

মন্তব্য করুন