ব্ড্ড জানতে ইচ্ছে করে..

আমি থাকবো না যখন, তখন,

আমার কথা কি মনে হবে তোমার?

কেন জানি মনে হয় হবে,

তবে তা হঠাৎ করেই, মাঝে মাঝে।

তোমার অনুভূুতিটা তখন চেষ্টা করব বোঝার,

কতটুকু বুঝবো তা বলতে পারছি না এখন।

 

আমাকে না পাওয়ার দুঃখ কি

ছুঁয়ে যাবে তোমার হৃদয়?

কিংবা মনের অজান্তেই হবে অশ্রুসিক্ত?

বড্ড জানতে ইচ্ছে করছে আমার।

 

শোনা যায়, ওপারের আতিথ্য গ্রহণ করার

মধ্য দিয়ে এপারে নাকি শূণ্যতার সৃষ্টি হয়!

কথাটা কি আদৌ সত্য কিনা খুব

ইচ্ছে হয় জানার।

তবে ভয় হয়, ওপার থেকে কি আসলেই

বুঝতে পারবো তোমার অনুভবের কথা!

নাকি ওপারেও শূণ্যতার সৃষ্টি হবে

আমার মাঝে, এপারে তোমার মতই।

 

জানতে ইচ্ছে করে খুব,

বড্ড জানতে ইচ্ছে করে।

 

মোট পড়েছেনঃ ৭১৯জন আজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

  1. কেউ কাউকে সম্পূর্ণ ভাবে ভুলে যায় না। আবার পরিপূর্ণ ভাবে মনেও রাখে না। কিছু সময় মনে করিয়ে দেয়, কিছু সময় ব্যস্ততার মাঝে হারিয়ে যায়।

মন্তব্য করুন