জুড়ে যাবে

দু’চোখে দেখছো সব

বলার কিছু থাকলে বলো;

দুঃখ আবেগ চাঁদের সাথে

করে নিয়ে স্নান; তাতেই

সান্ত্বনা পাবে দুর্বাঘাসের প্রাণ!

নিশ্বাসে গন্ধ যদি পাও কোন

বাতাসের গায়ে অনুভূতির-

হাম নিশ্বাসে মেঘে মেঘে ছড়াও;

তাতেই বুঝি চোখ জুড়ে যাবে

এই সংসার আঁধারময় জীবন।

২৯ মাঘ ১৪২৮ ১২ ফেব্রুয়ারি ২২

মোট পড়েছেনঃ ৯৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন