বল না রে সখা!

বল না রে সখা তুই!
আজও কি প্রভাতে খুঁজে ফিরে হিম
সুজল গাঁয়ের ভুঁই?

সেই যে বিশাল পাকুড়ের গাছ
শীতল ছায়ার তাড়া,
দেয় কি সে আর পত্র দুলায়ে
পথিকের হৃদে নাড়া?

আষাঢ়ে হঠাৎ খাল বিলে এসে
নব বরষার জল,
ঢেলে দিতে প্রেম ধরে কি জড়ায়ে
বিরহী বাটের গল?

ভাদুরে নিশীথে জ্যোৎস্নার ধারে
তাল কুড়ানোর আশে,
কে কে থাকে বল নৌকায় শুয়ে
পুকুরের আসে-পাশে?

আর কি রে কেউ ফাগুনের সাঁঝে
বলে দিয়ে জোরে হাঁক,
আগামী কল্য মাছ ধরা হবে
এসো সবে নিয়ে চাক?

বৌচি হাডুডু ফুটবল খেলা
আজও বুুঝি হয় মাঠে?
বল তো কেউ কি থাকে পথ চেয়ে
সূর্য নামলে পাটে??

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬১৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সৃতিচারণ নস্টালজিয়ায় ভুগে যাবে সবাই। আর হবে নারে ভাই, সেই গাদন বউচি কানামাছি খেলা, সকাল দুপুর বিকেল্বেলা। নাচবেনা কেউ আর ধেমে গেঁয়ে গান গেঁয়ে, ধর্ম আর কর্মসব করেছে অবশেষে।

    খুব খুব ভালো লাগা রইল বোরহান ভাই।

  2. আসবে কি আর সেই দিন। জানি আসবে না। তবু স্মৃতি নাড়া দেয় মনের আঙিনায়। স্কুল লাইফে প্রচুর বৌ চি, হাডুডু , দাড়িয়াবান্ধা খেলেছি।

    1. অতিশয় তুষ্ট হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন